১৫ই জুন, ২০২৬ ইং | ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ১২:২৪

box

কক্সবাজারের সিএনজি থেকে ৩ লাখ পিস ইয়াবা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারের টেকনাফে এবার যাত্রীবাহী সিএনজি থেকে ৩ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। তবে সে সময় বস্তাবন্দি ইয়াবাগুলো রেখেই পালিয়ে যায় তিন পাচারকারী। মঙ্গলবার কক্সবাজার-টেকনাফ মহাসড়কের নেটংপাড়া থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়। বিজিবি সূত্র জানায়, বিজিবির কাছে তথ্য ছিল নাফ নদীর তীর হয়ে সিএনজিযোগে ইয়াবা চালান কক্সবাজারে পাচার হবে। সেই সূূূত্রে কক্সবাজার-টেকনাফ সড়কের পাশে বিশেষ টহল দল ...

ইসরায়েলি সেনাবাহিনীর গুলিতে ৫৮ ফিলিস্তিনি নিহত

আন্তর্জাতিক ডেস্ক: বিক্ষোভে উত্তাল গাজা উপত্যকায় সোমবার একদিনেই ইসরায়েলি সেনাবাহিনীর গুলিতে কমপক্ষে ৫৮ ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে আরও ২ হাজার সাতশোর বেশি মানুষ। ইসরায়েল সীমান্তের কাছে বেশ কিছু পয়েন্টে বিক্ষোভকারীদের লক্ষ্য করে ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর নির্বিচার গুলি, টিয়ারগ্যাস নিক্ষেপ করে। সোমবার জেরুজালেমে মার্কিন দূতাবাস উদ্বোধনের প্রতিবাদে গাজা উপত্যকাসহ পুরো ফিলিস্তিনে হাজার হাজার মানুষ বিক্ষোভে অংশ নেয়। ১৯৪৮ সালের ১৫ ...

সারাদেশে ভেজালবিরোধী অভিযান চালাবে বিএসটিআই

শিল্প ও বাণিজ্য ডেস্ক: রমজান মাসে ভোক্তাদের ভেজালমুক্ত খাবার পানীয় এবং পণ্যসামগ্রী সরবরাহ নিশ্চিত করতে ঢাকাসহ সারাদেশে নিয়মিত ভেজালবিরোধী অভিযান চালাবে বিএসটিআই। মঙ্গলবার শিল্প মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। তিনি বলেন, রমজানে অতীতের মত এবারও জেলা প্রশাসন, র‌্যাব, ডিএমপি ও এপিবিএন-এর যৌথ উদ্যোগে এ মোবাইল কোর্ট পরিচালিত হবে। শিল্পমন্ত্রী বলেন, রমজান ...

সরকারপন্থিদের হাতেই বার কাউন্সিলের কর্তৃত্ব

নিজস্ব প্রতিবেদক: আইনজীবীদের সনদ প্রদান ও পেশাগত বিষয়ের সর্বোচ্চ সংস্থা বাংলাদেশ বার কাউন্সিলে কর্তৃত্ব ধরে রেখেছে সরকার দল আওয়ামী লীগপন্থী আইনজীবীরা। গতকাল সোমবার ভোটগ্রহণের পর বেসরকারি ফলাফলে এই তথ্য জানা যায়। তবে আনুষ্ঠানিক ফলাফল বার কাউন্সিলের চেয়ারম্যান অ্যাটর্নি জেনারেল আজ রাতে ঘোষণা করবেন। সারাদেশের ৭৮টি কেন্দ্রে ভোটগ্রহণ শেষে রাতেই আলাদা করে কেন্দ্রগুলোতে ফলাফল ঘোষণা করা হয়। সে অনুযায়ী প্রাপ্ত ফলাফল ...

রোহিঙ্গা সংকট নিরসনে দ্রুত ব্যবস্থা গ্রহণের আহ্বান জাতিসংঘের

আন্তর্জাতিক ডেস্ক: জাতিসংঘে মার্কিন দূত নিকি হ্যালে রোহিঙ্গা সংকট সমাধানে সোমবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছেন। খবর বার্তা সংস্থা এএফপি’র। নিকি বলেন, ‘‘রোহিঙ্গা সংকট সমাধানে নিরাপত্তা পরিষদের প্রত্যক্ষ হস্তক্ষেপ জরুরি।’’ অবরোধের বিষয়টি সরাসরি উল্লেখ না করে তিনি আরো বলেন, ‘‘এই সংকট সমাধানে বাস্তব সম্মত পদক্ষেপ গ্রহণে বাধ্য কারার মতো হাতিয়ার আমাদের আছে এবং আমাদের অবশ্যই এটা প্রয়োগ করতে হবে।’’ উল্লেখ্য, ...

পূর্ব জেরুজালেম হবে ফিলিস্তিনির রাজধানী: এরদোগান

আন্তর্জাতিক ডেস্ক: জেরুজালেম ইসরায়েরলের নয় বরং ফিলিস্তিনির রাজধানী হবে বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান। এছাড়া তেলআবিব থেকে যুক্তরাষ্ট্রের দূতাবাস সরিয়ে জেরুজালেমে নেয়ার পদক্ষেপের পরিণতি হবে ভয়াবহ বলেও জানান তিনি। সম্প্রতি যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে এক সাক্ষাৎকারে এরদোগান এসব কথা বলেন। এদিকে তুর্কি গণমাধ্যম আনাদলু এক প্রতিবেদনে বলা হয়েছে, রবিবার লন্ডনে টার্কেন ফাউন্ডেশন আয়োজিত ডিনারে অংশ নিয়ে প্রেসিডেন্ট এরদোগান ...

যমজ ছেলের বাবা হলেন রেলমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: আবার বাবা হলেন রেলমন্ত্রী মুজিবুল হক। এবার যমজ ছেলের জন্ম হয়েছে। সোমবার রাত সাড়ে ১২টার দিকে রাজধানী ঢাকার স্কয়ার হাসপাতালে দুই ছেলের জন্ম দেন রেলমন্ত্রীর স্ত্রী হনুফা আক্তার। রেলমন্ত্রী জানিয়েছেন, মা ও দুই নবজাতক সুস্থ আছে। দুই ছেলের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি। ছেলেদের নাম এখনো ঠিক করা হয়নি। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে নাম ঠিক করা ...

নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিল

স্পোর্টস ডেস্ক:       দীর্ঘদিন ধরেই ইনজুরিতে নেইমার। এখনো অনুশীলনটাই ঠিকমতো শুরু করতে পারেননি। তবে বিশ্বকাপের প্রশ্ন এলে নেইমারকে তো দলে রাখতেই হবে। ব্রাজিলিয়ান কোচ তিতেও কোন ভুল করেননি। দলের সেরা তারকাকে রেখেই চূড়ান্ত দল ঘোষণা করেছেন। গতকাল তিতের ঘোষিত দলে স্থান পেয়েছেন সম্ভাব্য সবাই। রিও ডি জেনিরোতে এক সংবাদ সম্মেলন করে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের চূড়ান্ত দলের নাম ঘোষণা করেন ...

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট : ভাড়া বেড়ে দ্বিগুণ

নিজস্ব প্রতিবেদক: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সৃষ্ট যানজটের কারণে পণ্যবাহী গাড়ী ভাড়া বেড়েছে দ্বিগুণ। দেখা দিয়েছে পণ্য পরিবহনে নিয়োজিত গাড়ী সংকট। যানজটের কারণে ২/৩ দিন পণ্যবাহী গাড়ী রাস্তায় অবস্থান করতে হচ্ছে। অতিরিক্ত ভাড়া দিয়েও গাড়ী পাওয়া যাচ্ছে। ফলে বাজারে চালসহ অন্যান্য পণ্যের মূল্যে বিরূপ প্রভাব ফেলেছে। পণ্য পরিবহণ মালিক সমিতির নেতারা জানান, যানজটের কারণে অন্যান্য জেলা থেকে চট্টগ্রামে আবার চট্টগ্রাম থেকে বাইরে ...

ফিলিস্তিনে গণহত্যা চালিয়েছে ইসরাইল :এরদোগান

আন্তর্জাতিক ডেস্ক: ইসরাইলকে একটি সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে আখ্যা দিয়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেছেন, তারা ফিলিস্তিনিদের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে। শুক্রবার যুক্তরাজ্যে সফরকালে লন্ডনে তিনি এসব কথা বলেন। জেরুজালেমে যুক্তরাষ্ট্রের রাজধানী স্থানান্তরের কথা উল্লেখ করে তিনি বলেন, মুসলিম বিশ্ব জেরুজালেম হারাবে তুরস্ক তা কখনও সহ্য করবে না। খবর আলজাজিরার। ফিলিস্তিনে ইসরাইলের বর্বরতার প্রতিবাদে তুরস্কের হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছেন। জেরুজালেমে ...