খুলনা প্রতিনিধি: খুলনা সিটি করপোরেশন নির্বাচনে ২৪ নম্বর ওয়ার্ডে তিনটি কেন্দ্রে হামলা চালিয়ে ভাঙচুর করেছে সরকারদলীয় নৌকার মেয়রপ্রার্থী তালুকদার আব্দুল খালেকের সমর্থকরা। সেখান থেকে বিএনপির মেয়রপ্রার্থী নজরুল ইসলাম মঞ্জুসহ অন্য দলের প্রার্থীর এজেন্টদের বের করে দেয়া হয়েছে। মঙ্গলবার সকাল ১০টার পর এ ঘটনা ঘটে। ভাঙচুর হওয়া কেন্দ্রগুলো হলো-জোহরা খাতুন স্কুল, বেয়ালা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, ময়লা সোনাকোটা স্কুল, গণি বিদ্যালয়। প্রত্যক্ষদর্শীরা ...
box
খালেকের ঘুরে আসা কেন্দ্রেই জাল ভোটের মহোৎসব!
খুলনা প্রতিনিধি: খুলনা সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেক যে কেন্দ্রে গেছেন সেই কেন্দ্রেই জাল ভোটের মহোৎসব চলেছে বলে অভিযোগ পাওয়া গেছে। আজ মঙ্গলবার সকাল ৮টা থেকে এ সিটিতে ভোট গ্রহণ শুরু হয়। সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে ঘুরে ঘুরে ভোট গ্রহণ দেখছেন তালুকদার আব্দুল খালেক। অভিযোগ উঠেছে, কেন্দ্রগুলোতে যাওয়ার সময় খালেকের সঙ্গে ৩০/৪০ জনের একটি বহর ...
আবারো বাড়ছে ওয়াসার পানির দাম
নিজস্ব প্রতিবেদক: আবারো বাড়ছে ওয়াসার পানির দাম। জুলাই থেকে সব শ্রেণির গ্রাহকের জন্য ৫ শতাংশ হারে পানির দাম বাড়াতে যাচ্ছে ঢাকা ওয়াসা। সংস্থাটির আইন অনুযায়ী, প্রতি বছর সর্বোচ্চ ৫ শতাংশ হারে দাম বাড়াতে পারে ওয়াসা বোর্ড। মঙ্গলবার (১৫ মে) দুপুরে ঢাকা ওয়াসা কার্যালয়ে সাংবাদিকদের এ কথা জানান প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী তাকসিম এ খান। বর্তমানে আবাসিক গ্রাহকদের প্রতি ইউনিট ...
দল ঘোষণার ধারাবাহিবতায় যোগ দিয়েছে পর্তুগাল
স্পোর্টস ডেস্ক: দল ঘোষণার ধারাবাহিবতায় যোগ দিয়েছে ইউরো জয়ী পর্তুগালও। ক্রিশ্চিয়ানো রোনালদোদের কোচ ফার্নান্দো সান্তোস রাশিয়া বিশ্বকাপের জন্য ৩৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছেন। ৪ জুনের মধ্যে ঘোষণা করতে হবে ২৩ সদস্যের পূর্ণাঙ্গ দল। ২০১৪ বিশ্বকাপে খেলেছেন এমন ১১জন ফুটবলারকে দলে রেখেছেন সান্তোস। অবধারিতভাবেই রয়েছে ফিফা বর্ষসেরা, বিশ্বের সবচেয়ে সেরা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো। রয়েছেন ব্রুনো আলভেজ, ন্যানি এবং উইলিয়ামও। গত বছর ...
বাংলাদেশে প্রতিনিয়ত কোচিং করার প্রবণতা বাড়ছে : জিইএম
নিজস্ব প্রতিবেদক: গৃহশিক্ষাকতা একটি বৈশ্বিক সমস্যা। এটি শিক্ষার সমতাকে ব্যাহত করে। এতে করে শিক্ষার্থীদের মানসিক ও অর্থনৈতিক চাপ বাড়ায়। বাংলাদেশেও প্রতিনিয়ত গৃহশিক্ষকের কাছে পড়া ও কোচিং করার প্রবণতা বাড়ছে বলে ইউনেস্কোর সর্বশেষ গ্লোবাল এডুকেশন মনিটরিং (জিইএম) রিপোর্টে এসব বিষয় তুলে ধরা হয়েছে। মঙ্গলবার রাজধানীর বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরোতে (ব্যানবেইস) এক অনুষ্ঠানে প্রতিবেদনটি প্রকাশ করা হয়। বিশ্বের ২০৫টি দেশের ...
৩ জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৭
নিজস্ব প্রতিবেদক: হবিগঞ্জ, চুয়াডাঙ্গা ও নাটোরে পৃথক সড়ক দুর্ঘটনায় সাতজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত এসব সড়ক দুর্ঘটনা ঘটে। হবিগঞ্জের মাধবপুরে বাস ও ট্রাকের সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন। সকালে সিলেটমুখী শ্যামলী পরিবহনের একটি বাস ঢাকা-সিলেট মহাসড়কের হরিতলা এলাকায় পৌঁছলে বিপরীতমুখী একটি পাথর বোঝাই ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ৩ জন ...
রমজানে বিনামূল্যে দুস্থরা পাচ্ছেন ১০ কেজি চাল
নিজস্ব প্রতিবেদক: রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফ (ভালনারেবল গ্রুপ ফিডিং) এর আওতায় অতিদরিদ্র ও অসহায় দুস্থ পরিবারকে বিনামূল্যে ১০ কেজি হারে চাল দেবে সরকার। এ জন্য দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতর থেকে জেলা প্রশাসকদের চাল বরাদ্দ দেওয়া হয়েছে। বরাদ্দপত্রে বলা হয়েছে, রমজান মাস ও ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফ কর্মসূচির আওতায় সারাদেশে ৬৪টি জেলার ৪৯১টি উপজেলায় এবং ক, খ ও গ ক্যাটাগরির ...
কাঁচা অপরিপক্ব আম স্প্রে দিয়ে পাকানোর অভিযোগে আম জব্দ
নিজস্ব প্রতিবেদক: কাঁচা অপরিপক্ব আম স্প্রে দিয়ে পাকানোর অভিযোগে রাজধানীর কারওয়ান বাজারের আমের আড়তের ৪০০ মন আম জব্দ করে ধ্বংস করেছে র্যাব। এছাড়া আমে ক্ষতিকারক ইথোফেন হরমোন স্প্রে করার দায়ে আটজনকে বিভিন্ন মেয়াদে (সর্বনিম্ন ১ মাস ও সর্বোচ্চ ৩ মাস) কারাদণ্ড দেয়া হয়েছে। মঙ্গলবার ভোর থেকে দুপুর পর্যন্ত এক অভিযানে এসব শনাক্ত ও ধ্বংস এবং অভিযুক্তদের সাজা দেয়া হয়। অভিযানের ...
জেরুজালেমে মার্কিন দূতাবাস উদ্বোধনে ওআইসির নিন্দা
আন্তর্জাতিক ডেস্ক: জেরুজালেমে মার্কিন দূতাবাস উদ্বোধনের ঘটনা প্রত্যাখ্যান করেছে ইসলামী সম্মেলন সংস্থা (ওআইসি)। সংস্থাটির ৪৫তম পররাষ্ট্র মন্ত্রীদের কাউন্সিলের সভাপতি হিসেবে সোমবার রাতে বাংলাদেশ এক যুক্ত বিবৃতিতে বলেছে, মার্কিন প্রশাসন অবৈধভাবে এ দূতাবাস খুলেছে। এ ঘটনা আন্তর্জাতিক আইন এবং ন্যায্যতার লঙ্ঘন। জেরুজালেম প্রশ্নে আন্তর্জাতিক কমিউনিটির অবস্থানের প্রতি সুস্পষ্ট অবজ্ঞাও এটি। সোমবার জেরুজালেমে মার্কিন কর্তৃপক্ষ সে দেশের দূতাবাস উদ্বোধন করে। এ ঘটনার ...
কলকাতার মুখোমুখি হবে রাজস্থান
স্পোর্টস ডেস্ক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে চলছে এখন শেষ সময়ের দ্বৈরথ। আট দলের আসরে সানরাইজার্স হায়দ্রাবাদের পর চেন্নাই সুপার কিংসও নিশ্চিত করে ফেলেছে প্লে-অফ। অন্যদিকে দিল্লি ডেয়ারডেভিলসের সব আশা শেষ। কিন্তু প্লে-অফে অপর দুটি জায়গার জন্য লড়াইয়ে আছে ৫ দলই। যেখানে নিজেদের টিকিয়ে রাখতে সোমবার রাতে মুখোমুখি হতে যাচ্ছে কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থান রয়্যালস। বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর