খুলনা প্রতিনিধি: খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে জনগণের রায় যে দিকেই যাক না কেন তা মেনে নেওয়া হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী তালুকদার আবদুল খালেক। আজ মঙ্গলবার সকাল ৮টা থেকে একযোগে সিটি করপোরেশনের ২৮৯টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। দিনের শুরুতেই নগরীর পাইওনিয়ার কেন্দ্রে ভোট দেন আওয়ামী লীগ প্রার্থী। কেন্দ্র থেকে বেরিয়ে এসে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। ...
box
ভোট ডাকাতি হলে মানব না: মঞ্জু
খুলনা প্রতিনিধি: খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট দিয়েছেন বিএনপির মেয়র প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু। আজ মঙ্গলবার সকাল পৌনে ৯টার দিকে রহিমা খাতুন সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে তিনি তার ভোট প্রদান করেন। ভোটকেন্দ্র থেকে বের হয়ে বিএনপি প্রার্থী মঞ্জু বলেন, আমার কাছে খবর এসেছে সকাল থেকে অন্তত ৪০ কেন্দ্র থেকে বিএনপির পোলিং এজেন্টদের বের করে দেয়া হয়েছে। এমনকি তাদের মারধরের ...
কেন্দ্র থেকে ধানের শীষের এজেন্টদের বের করে দেয়ার অভিযোগ
খুলনা প্রতিনিধি: ২৫, ২৬ ও ২২ নম্বর ওয়ার্ডের বহু কেন্দ্র থেকে ধানের শীষের প্রার্থীর এজেন্টদের বের করে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। ২২ নম্বর ওয়ার্ডের জেলা স্কুল কেন্দ্রে ভোটগ্রহণের শুরুতে কোনো এজেন্ট পাওয়া যায়নি। এ ওয়ার্ডের একজন কাউন্সিলরকে মারধর করারও অভিযোগ পাওয়া গেছে। খুলনা সিটি করপোরেশন নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে। ৩১টি ওয়ার্ডে সকাল ৮টা থেকে শুরু হয়ে বিরামহীনভাবে এ ভোটগ্রহণ ...
বাংলাদেশে গ্রহণযোগ্য নির্বাচন দেখতে চায় জাতিসংঘ
দৈনিক দেশজনতা অনলাইন ডেস্ক: দেশের সর্বজনীন মানবাধিকার পরিস্থিতি নিয়ে জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের এক শুনানিতে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের আশ্রয় ও মানবিক সহায়তা প্রদান অব্যাহত রাখায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূমিকা প্রশংসিত হয়েছে। মানবাধিকার কাউন্সিলে থার্ড সাইকেল ইউনিভার্সাল পিরিয়ডিক রিভিউ’তে (ইউপিআর) বাংলাদেশ সরকার দেশের মানবাধিকার বিষয়ে যে কান্ট্রি পেপার বা অবস্থান পত্র উত্থাপন করেছে তার ওপর আলোচনা করতে গিয়ে আন্তর্জাতিক সম্প্রদায় শেখ হাসিনার মানবিকতার ...
ব্যালট ছিনিয়ে নিয়ে নৌকায় সিল মারছে আ.লীগের লোকজন: মেয়রপ্রার্থী মঞ্জু
খুলনা প্রতিনিধি: বিভিন্ন কেন্দ্র থেকে ধানের শীষের এজেন্টদের বের করে দিয়ে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে নৌকায় সিল মারছে বলে অভিযোগ করেছেন বিএনপির মেয়রপ্রার্থী নজরুল ইসলাম মঞ্জু। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে তিনি গণমাধ্যমের কাছে এ অভিযোগ করেন। মঞ্জু বলেন, ৪০টি কেন্দ্র থেকে ধানের শীষের এজেন্টদের বের করে দিয়েছে নৌকার লোকজন। অনেক কেন্দ্রে আমাদের এজেন্টদের ঢুকতে দেয়া হয়নি। ...
বিনা বেতনে ৫ হাজার ২০০ অতিরিক্ত শ্রেণি শিক্ষক
মারুফ শরীফ, নিজস্ব প্রতিবেদক : দেশের ৫ হাজার ২০০ অতিরিক্ত শ্রেণি শিক্ষক (এসিটি) তাদের চাকরি স্থায়ী করার দাবি জানিয়েছেন। গত পাঁচ মাস যাবৎ বিনা বেতনেও তারা তাদের শিক্ষকতা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। আজ সোমবার রাজধানীর সেগুন বাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনী মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানায় অতিরিক্ত শ্রেণি শিক্ষক (এসিটি) অ্যাসোসিয়েশন-এর নেতৃবৃন্দ। সংবাদ সম্মেলনে বলা হয়, দেশের ...
বাংলাদেশকে হোয়াইটওয়াশ করল দক্ষিণ আফ্রিকার নারী দল
স্পোর্টস ডেস্ক: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদে নারীরা হোয়াইটওয়াশ হয়েছে। আজ নিজেদের শেষ ম্যাচেও হারলো বাংলাদেশ নারী দল। দক্ষিণ আফ্রিকা সফরে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের সবক’টিতেই হেরেছে রুমানা-সালমারা। ফলে, ৫-০ তে বাংলাদেশ নারী দলকে হোয়াইটওয়াশ করে ছাড়লো প্রোটিয়া মেয়েরা। শেষ ম্যাচে বাংলাদেশ হেরেছে ৬ উইকেটের ব্যবধানে। আগে ব্যাট করা বাংলাদেশ নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে তোলে ১৬৬ রান। ৩৫ ওভারে ৪ ...
জেরুজালেমকে ফিলিস্তিনের রাজধানী ঘোষণা করার ব্যাপারে এরদোগানের হুশিয়ার
আন্তর্জাতিক ডেস্ক: তেলআবিব থেকে যুক্তরাষ্ট্রের দূতাবাস সরিয়ে জেরুজালেমে নেয়ার পদক্ষেপের বিষয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান। জেরুজালেম ইসরাইলের নয়, বরং এটি ফিলিস্তিনের রাজধানী হবে বলেও মন্তব্য করেছেন তিনি। রোববার যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে বিবিসি উর্দুকে দেয়া এক সাক্ষাৎকারে এরদোগান এসব কথা বলেন। এ সময় ইসরাইল মধ্যপ্রাচ্যকে যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। সাক্ষাৎকারে এরদোগান বলেন, ...
যাত্রাবাড়ী বিএনপির বিক্ষোভ কর্মসূচী পালিত
মারুফ শরীফ, নিজস্ব প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন ও কারাবন্দি বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা ও মুক্তির দাবীতে বি.এন.পি কেন্দ্রীয় কমিটি এবং ঢাকা মহানগর দক্ষিণ বি.এন.পি ঘোষিত বিক্ষোভ কর্মসূচী পালন করা হয়। কর্মসূচীর অংশ হিসেবে যাত্রাবাড়ী থানা বি.এন,পির উদ্যোগে সকাল ১১ টায় পশ্চিম যাত্রাবাড়ী পঞ্চায়েত কমিটি বাজার থেকে আলহাজ্ব মিজানুর রহমান ভান্ডারীর নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি দয়াগঞ্জ মোড়ের ইবনে ...
বগুড়ার চাঞ্চল্যকর ৪ খুনের কারণ জানালো পুলিশ
বগুড়া প্রতিবেদক: বগুড়ার শিবগঞ্জে চাঞ্চল্যকর ৪ খুনের মোটিভ পুলিশ উদঘাটন করেছে। নৃশংস এ হত্যাকাণ্ডে সরাসরি অংশ নেয়া ৯ জনের মধ্যে ৩ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ। সোমবার দুপুরে বগুড়ার পুলিশ সুপার আলী আশরাফ ভুঞা এই তথ্য নিশ্চিত করেন। গ্রেফতারকৃতরা হলেন- বগুড়ার শিবগঞ্জ উপজেলার কাঠগড়া চকপাড়া গ্রামের জুয়েল শেখ (২৫), চন্দনপুর তালুকদারপাড়ার আবুল কালাম আজাদ (৪৮) ও ডাবুইর গ্রামের রুবেল ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর