১৪ই জুন, ২০২৬ ইং | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:৫৮

box

রোজায় সরকারি অফিস ৯টা থেকে সাড়ে ৩টা

নিজস্ব প্রতিবেদক: আসন্ন পবিত্র রমজান মাসে সরকারি অফিস সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের এ সংক্রান্ত একটি প্রস্তাব অনুমোদনের জন্য মন্ত্রিসভার বৈঠকের আলোচ্যসূচিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সকাল ১০টায় তার কার্যালয়ে অনুষ্ঠেয় মন্ত্রিসভার বৈঠকে প্রস্তাবটি উপস্থাপন করা হতে পারে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে এসব তথ্য। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রস্তাবে বলা ...

ফার্গুসনের মস্তিস্কে জরুরি অস্ত্রোপচার

স্পোর্টস ডেস্ক: ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক কোচ স্যার অ্যালেক্স ফার্গুসনের মস্তিস্কে জরুরি অস্ত্রোপচার হয়েছে। ফার্গুসন ব্রেইন হেমারেজে আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে। ফার্গুসন বর্তমানে স্যালফোর্ড রয়েল হাসপাতালে চিকিৎসাধীন। তার পরিবার এ বিষয়ে গোপনীয়তা রক্ষার অনুরোধ জানিয়েছে। ম্যানচেস্টার ইউনাইটেড ক্লাব থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে যে, অস্ত্রোপচার বেশ ভালোভাবে হয়েছে এবং সুস্থ হতে তার কিছুটা সময় লাগবে। ৭৬ বছর বয়সী স্কটিশ ফার্গুসন ...

দ্বিতীয় নৌবহর ফিরিয়ে আনছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার সঙ্গে দ্বন্দ্বের মাত্রা দিন দিন বেড়ে যাওয়ায় বিলুপ্ত করা দ্বিতীয় নৌবহর ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। ২০১১ সালে বিলুপ্ত করা দ্বিতীয় নৌবহর আবার নতুন করে গঠন করা হবে এবং এটি যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূল ও উত্তর আটলান্টিকে মোতায়েন করা হবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের চিফ অব ন্যাভাল অপারেশন এডমির‍্যাল জন রিচার্ডসন। রাশিয়া ও চীনকে মোকাবেলার জন্য এই নীতি গ্রহণ ...

এসএসসি ফলাফল: ছেলেদের চেয়ে এগিয়ে মেয়েরা

নিজস্ব প্রতিবেদক : ২০১৬-২০১৭ সেশনের এসএসসি ও সমমানের পরীক্ষায় ৭৭.৭৭ শতাংশ শিক্ষার্থী পাস করেছে যেখানে ছেলেদের চেয়ে মেয়েদের পাসের হার ২.১৪ শতাংশ বেশি। ১০ বোর্ডে মোট পাস করেছে ১৫ লাখ ৭৬ হাজার ১০৪ জন শিক্ষার্থী। এরমধ্যে ছেলেদের পাসের হার ৭৬.৭১. শতাংশ আর মেয়েদের পাশের হার ৭৮.৮৫ শতাংশ। এরই মধ্যে পরীক্ষার ফল প্রধানমন্ত্রীর শেখ হাসিনার কাছে হস্তান্তর করা হয়েছে। দুপুর ২ ...

নবী বলেছেন জয় মক্কা, আমরা বলি জয় বাংলা: নৌমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: ‘জয় বাংলা’ শ্লোগান না দিলে স্বাধীনতা বিশ্বাস থাকে কী করে, সে প্রশ্ন রেখেছেন নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান। শনিবার মাদারীপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের দ্বি-বার্ষিক সম্মেলনে এ প্রশ্ন তুলেন তিনি। নৌমন্ত্রী বলেন, একটি বিষয়ের প্রতি গুরুত্ব সহকারে লক্ষ্য রাখতে হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে যেন কেউ কটাক্ষ না করে। যে ব্যক্তি বঙ্গবন্ধুকে জাতির পিতা স্বীকার ...

যেভাবে জানা যাবে এস এস সি ও সমমান পরীক্ষার ফলাফল

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। বেলা দুইটার পর থেকে পরীক্ষার্থীরা ফল জানতে পারবে। মোবাইলে এসএমএসের মাধ্যমে ও ওয়েবসাইটে গিয়ে ফলাফল ডাউনলোড করা যাবে। সাধারণ শিক্ষা বোর্ডের ক্ষেত্রে মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে পাওয়া যাবে। এ জন্য ssc লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে ...

ইরানের পরমাণু চুক্তি বাতিলে ইসরাইলি গোয়েন্দা ভাড়া

আন্তর্জাতিক ডেস্ক: ওবামা প্রশাসনের খুঁত বের করতে ও ইরানের পরমাণু চুক্তি নিয়ে সন্দেহ তৈরি করতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহকারীরা ইসরাইলের একটি ব্যক্তিগত মালিকানার গোয়েন্দা ফার্মের সঙ্গে চুক্তি করেছেন। দেশটির সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা প্রশাসনের কর্মকর্তা বেন রোডিস ও কোলিন খালের ত্রুটি বের করতে গত বছরের মে মাসে অপারেশন গেট ডার্ট বা ত্রুটি খোঁজার অভিযান চালানো হয়েছে। অজ্ঞাত সূত্রের ...

দুই শিক্ষার্থীকে ধর্ষণ : এক বছরেও শেষ হয়নি বিচার

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বনানীতে দ্য রেইনট্রি হোটেলে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার এক বছর পূর্ণ হলেও মামলার বিচারকাজ এখনো শেষ হয়নি। রোববার আলোচিত এ মামলার এক বছর পূর্ণ হচ্ছে। এদিকে বছর পার হলেও বিচারের আশায় দিন কাটাচ্ছেন বাদীপক্ষ। গত বছরের ১৩ জুলাই আপন জুয়েলার্সের কর্ণধার দিলদার আহমেদের ছেলে সাফাত আহমেদসহ পাঁচ আসামির বিরুদ্ধে মামলাটিতে অভিযোগ গঠন ...

আবারও শীর্ষে সাকিবের হায়দ্রাবাদ

স্পোর্টস ডেস্ক: দিনের প্রথম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে হারিয়ে সানরাইজার্স হায়দরাবাদকে পেছনে ফেলে পয়েন্ট টেবিলে শীর্ষে উঠে এসেছিল চেন্নাই সুপার কিংস। শীর্ষস্থান পুনরুদ্ধার করতে হায়দবাদের চার ঘণ্টার বেশি লাগেনি! পরের ম্যাচে দিল্লি ডেয়ারডেভিলসকে ৭ উইকেটে হারিয়ে শীর্ষে ফিরেছে সাকিব আল হাসানের হায়দরাবাদ। এবারের আইপিএলে নিজেদের সর্বোচ্চ রান তাড়া করে জিতেছে সানরাইজার্স হায়দরাবাদ। শনিবার রাতে হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে আগে ব্যাট ...

পাকিস্তানে কয়লা খনিতে বিস্ফোরণ-ভূমিধস: নিহত ১৮

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানে পৃথক দুটি কয়লা খনিতে বিস্ফোরণ ও ভূমিধসে অন্তত ১৮ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে। তবে খনি শ্রমিকদের কেন্দ্রীয় সংগঠন ২৭ জন নিহতের দাবি করেছে। শনিবার বেলুচিস্তান ও সুর-রেঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে। ডন নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, বেলুচিস্তানের মারওয়ার এলাকায় প্রধান কয়লা খনিতে মিথেন গ্যাসের বিস্ফোরণ ঘটে। এতে খনির বের হবার পথে ধ্বংসাবশেষ পড়ে ...