১৪ই জুন, ২০২৬ ইং | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ১১:১৬

box

পার্বত্য অঞ্চলে শান্তি বজায় রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক: পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে চলমান অস্থিরতার মধ্যেই সেখানে শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার এসএসসি ফল প্রকাশের এক অনুষ্ঠানে বান্দরবfন জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে ভিডিও কনফারেন্সে এ আহ্বান জানান তিনি। শেখ হাসিনা বলেন, পাহাড়ে শান্তি বজায় থাকুক এটিই আমরা চাই। কে পাহাড়ি কে বাঙালি সেটি বিবেচ্য নয়। পাহাড়ে সবাই সমানভাবে শান্তিতে বসবাস করবে। প্রধানমন্ত্রী বলেন, ...

‘একজনও পাস করেনি এমন শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে’

নিজস্ব প্রতিবেদক: এসএসসি ও সমমানের পরীক্ষায় একজনও পাস করেনি এমন শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা গতবারের চেয়ে বেড়েছে। রোববার সকাল ১০টার দিকে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ২০১৮ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। শিক্ষামন্ত্রী জানান, শূন্য পাস করা প্রতিষ্ঠান গতবার ছিল ৯৩টি। এবার তা বেড়ে দাঁড়িয়েছে ১০৯টি। ফলে কেউ পাস করেনি এমন প্রতিষ্ঠান গতবারের চেয়ে ...

আমেরিকার সবচেয়ে প্রভাবশালী ২৫ মুসলিম

অনলাইন ডেস্ক : আমেরিকার সবচেয়ে প্রভাবশালী ২৫ জন মুসলিমকে নির্বাচিত করেছে সিএনএন। প্রভাবশালী এই সংবাদ মাধ্যমটি আমেরিকার মুসলিমদের মধ্যে জরিপ চালিয়ে এই ২৫ জনকে বাছাই করেছে। সিএনএন’র ওয়েবসাইটে এ নিয়ে বলা হয়, আমেরিকার মুসলিমদের মুখপাত্র কে? সংক্ষিপ্ত উত্তর হলো, কেউ নয়। কোনো ব্যক্তিবিশেষ বা গোষ্ঠী দেশটির ৩৫ লাখ মুসলিমের মুখপাত্র হওয়ার দাবি করতে পারে না। এই বৈচিত্র্যময় সম্প্রদায়ের জনসংখ্যা ২০৫০ ...

রোহিঙ্গা বিষয়ে মন্ত্রিপরিষদ কমিটি গঠনের প্রস্তাব ওআইসির

নিজস্ব প্রতিবেদক : রাখাইন রাজ্যে মিয়ানমার সেনাবাহিনীর জাতিগত নিধন থেকে বাঁচতে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের ওপর মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে মন্ত্রিপরিষদ কমিটি গঠনের প্রস্তাব দিয়েছে ইসলামি সহযোগিতা সংস্থা বা ওআইসি। রোববার সকাল ৯টায় ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ওআইসির পররাষ্ট্রমন্ত্রীদের রোহিঙ্গাবিষয়ক বিশেষ অধিবেশনে এ প্রস্তাব দেয়া হয়েছে। অধিবেশনে গাম্বিয়ার গোয়েন্দাবিষয়ক একটি প্রস্তাবে সংশোধন চেয়েছে বাংলাদেশ। তাতে বলা আছে, রোহিঙ্গাদের বিরুদ্ধে ...

সহজে পিডিএফ ফাইল ওয়ার্ডে কনভার্ট করার উপায়

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : পিডিএফ ফাইলকে ওয়ার্ডে কনর্ভাট করা অনেকের কাছেই ঝাক্কির কাজ। এজন্য বেশ কিছু সফটওয়্যার বা অ্যাপ রয়েছে। কিন্তু এগুলো টাকা দিয়ে কিনতে হয়। জেনে নিন বিনাখরচে পিডিএফ ফাইলকে ওয়ার্ডের কনভার্ট করার উপায়। কোন পিডিএফ ফাইলকে ওয়ার্ডে কনভার্ট করার সবথেকে সহজ উপায় WPS PDF to Word। এই অ্যাপের মাধ্যমে যে কোন পিডিএফ ফাইলকে DOC DOCX ফাইলে মুহুর্তে ...

জেএসসিতে বিষয় কমানো হচ্ছে

নিজস্ব প্রতিবেদক: শিক্ষার্থীদের ওপর চাপ কমাতে জেএসসি পরীক্ষায় বিষয় কমিয়ে আনার জন্য শিক্ষামন্ত্রী নির্দেশ দিয়েছেন। শনিবার এক মতবিনিময় সভায় এ তথ্য জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা সচিব সোহরাব হোসাইন। রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউট মিলনায়তনে শিক্ষা প্রকৌশল অধিদফতরের (ইইডি) আওতায় চলতি বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে মাঠপর্যায়ের প্রকৌশলীদের সঙ্গে ওই মতবিনিময় অনুষ্ঠিত হয়। ওই সভায় একজন প্রকৌশলী প্রাথমিক সমাপনী (পিইসি) পরীক্ষা ...

সিরাজগঞ্জে ৪ দফা দাবিতে ম্যাটস শিক্ষার্থীদের ধর্মঘট

সিরাজগঞ্জ প্রতিনিধি: বঙ্গবন্ধুর প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা অনুযায়ী ম্যাটস শিক্ষার্থীদের উচ্চশিক্ষার অধিকার নিশ্চিতকরণসহ ৪ দফা দাবিতে সিরাজগঞ্জে ধর্মঘট শুরু করেছে শিক্ষার্থীরা। সারাদেশের মতো রোববার সকাল ৯টা থেকে বঙ্গবন্ধু ডিপ্লোমা মেডিকেল স্টুডেন্টস অ্যাসোসিয়েশন সিরাজগঞ্জের আয়োজনে স্বাধীনতা স্কয়ারে এই ধর্মঘট কর্মসূচি শুরু হয়। এতে সিরাজগঞ্জ সরকারি ম্যাটস্, টি.এস ম্যাটস, এ.এস.আই ম্যাট্স, ল্যাব কেয়ার ম্যাট্স, এস.এম. ম্যাটসের দুই শতাধিক শিক্ষার্থী কর্মসূচিতে অংশ নেয়। কর্মসূচি চলাকালে ...

গাজীপুর নির্বাচন : নিরাপত্তায় থাকবে ১০ হাজার পুলিশ-আনসার

নিজস্ব প্রতিবেদক: গাজীপুর সিটি করপোরেশনের ৫৭টি ওয়ার্ডের ৪২৫টি ভোট কেন্দ্রের মধ্যে ৩৭৭টি কেন্দ্রকে গুরুত্বপূর্ণ এবং ৮৮টি কেন্দ্রকে সাধারণ কেন্দ্র ঘোষণা করা হয়েছে। শনিবার সন্ধ্যায় গাজীপুর সার্কিট হাউসে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে রিটার্নিং অফিসার রকিব উদ্দিন মন্ডল ওই তথ্য জানান। তিনি জানান, ৩৭৭টি গুরুত্বপূর্ণ কেন্দ্রের প্রতিটিতে ২৪ জন করে ৮ হাজার ৮৮ জন এবং ৮৮টি সাধারণ কেন্দ্রের প্রতিটিতে ২২ জন করে ...

পাঠ্যবই ছাপা নিয়ে বহুমুখী জটিলতা

নিজস্ব প্রতিবেদক: আগামী বছরের পাঠ্যবই ছাপানোর কাজ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। নির্বাচনী বছর হওয়ায় অক্টোবরের মধ্যে এবার মুদ্রণ কাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। সে অনুযায়ী টেন্ডার কার্যক্রম শুরু হয়। কিন্তু কাগজের দাম নির্ধারণ নিয়ে জটিলতা দেখা দিয়েছে। ফলে এ সংক্রান্ত দরপত্র চূড়ান্ত করা যাচ্ছে না। এসব কারণে যথাসময়ে প্রাথমিক থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের হাতে বই না পৌঁছানোর আশঙ্কা ...

রাশিয়াকে কৌশলগত অংশীদারিত্বের প্রস্তাব পাকিস্তানের

আন্তর্জাতিক ডেস্ক: স্নায়ুযুদ্ধকালে রাশিয়া ও পাকিস্তান পরস্পরের প্রতিপক্ষ ছিল। এখন দুই দেশের মধ্যে বন্ধুত্বের ঘনিষ্ঠতা তাৎপর্যপূর্ণভাবে উন্নীত হয়েছে। এ বছর দুই দেশ কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৭০তম বার্ষিকী উদযাপন করছে। এর মধ্যেই রাশিয়াকে ‘বহুপাক্ষিক কৌশলগত অংশীদারিত্বের’ প্রস্তাব দিয়েছে পাকিস্তান। পাকিস্তানের পররাষ্ট্র দফতর থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে, আমরা বিশ্বাস করি দুই দেশের মধ্যে দীর্ঘমেয়াদি বহুপাক্ষিক কৌশলগত অংশীদারিত্ব পাকিস্তান ও রাশিয়ান ...