১৪ই জুন, ২০২৬ ইং | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ১১:৩৩

box

ঐশীর মা-বাবা হত্যা মামলা : গৃহকর্মী সুমির রায় আজ

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর চামেলীবাগে স্ত্রীসহ পুলিশ পরিদর্শক মাহফুজুর রহমান হত্যা মামলায় (ঐশীর মা-বাবা) গৃহকর্মী খাদিজা আক্তার সুমির অংশের (মামলার) রায় ঘোষণার জন্য আজ রোববার দিন ধার্য রয়েছে। চলতি বছরের ২২ এপ্রিল এ মামলায় উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায় ঘোষণার এ দিন ধার্য করা হয়। ঢাকার শিশু আদালতের বিচারক মো. আল মামুনের আদালত এ রায় ঘোষণা করবেন। সূত্র জানায়, ২০১৩ ...

নারী-পুরুষ মেলামেশায় আর না নয় সৌদিতে

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবে কট্টর মতাদর্শের দিন শেষ হচ্ছে। এবার সৌদি সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হল- আধুনিক সমাজ গঠনের লক্ষ্যে নারী-পুরুষের মেলামেশায় বদল আনতে। এ ব্যাপারে একগুচ্ছ প্রস্তাব আনা হচ্ছে। শুধু তাই নয়, দীর্ঘ ৩৫ বছরের নিষেধাজ্ঞা তুলে নিয়ে বৈধ ঘোষণা করা হয়েছিল সিনেমাকে। ফুটবল মাঠে দেখা মিলছে মেয়েদের। গাড়ি চালানোয় নারীদের ওপরে নিষেধাজ্ঞা তুলে দেয়া হয়েছে। খবর আনন্দবাজার। ...

কাশ্মীরে ভারতীয় সেনাবাহিনীর বিরুদ্ধে বিক্ষোভ: নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক: ভারত অধিকৃত জম্মু-কাশ্মীরের রাজধানী শ্রীনগরের কাছে সেনাবাহিনীর অভিযানে তিনজন নিহত হয়েছেন। নিহতদের সন্ত্রাসী বলে আখ্যা দিয়েছে দেশটির সেনাবাহিনী। এ অভিযানের প্রতিবাদে ভারতীয় সেনাবাহিনীর বিরুদ্ধে বিক্ষোভে নামে জম্মু-কাশ্মীরের সাধারণ জনগণ। বিক্ষোভ ঠেকাতে সেনাসদস্যদের ছোড়া গুলিতে নিহত হয়েছেন চার বেসামরিক নাগরিক। নিরাপত্তা বাহিনীর সঙ্গে স্থানীয় বিক্ষোভকারীদের সংঘর্ষে কয়েকজন আহত হন। খবর এনডিটিভির। কাশ্মীরে সশস্ত্র বিদ্রোহী সংগঠনগুলোর কেউ কেউ সরাসরি স্বাধীনতার দাবিতে আন্দোলনরত। ...

আফগানিস্তান ও উইন্ডিজ সফরে ডাক পাচ্ছেন ৩০ ক্রিকেটার :নান্নু

স্পোর্টস ডেস্ক: গত মার্চে শেষ হওয়া নিদাহাস ট্রফির পর থেকে আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে বাংলাদেশ দল। ঘরোয়া ক্রিকেটে সর্বশেষ বিসিএল খেলার পর বিশ্রামে আছেন ক্রিকেটাররাও। তবে জুনের শুরু থেকেই ব্যস্ত হয়ে পড়বে জাতীয় দল। একই সঙ্গে ব্যস্ততা বাড়বে বাংলাদেশ ‘এ’ দলেরও। জাতীয় দল ও ‘এ’ দল মিলিয়ে চলতি মাসে দেশের প্রায় অর্ধশতাধিক জন ক্রিকেটারকে ক্যাম্পে ডাকছে বিসিবি। জাতীয় দলের নির্বাচকরা চূড়ান্ত ...

মোরেলগঞ্জে ঝুঁকিপূর্ণ পুলে পারাপার চরম দুর্ভোগে এলাকাবাসী

নিজস্ব প্রতিবেদক: মোরেলগঞ্জ উপজেলার পশুরবুনিয়া গ্রামের একটি পুলের ভগ্নদশার কারণে এলাকাবাসী চরম দুর্ভোগ পোহাচ্ছে। ভোগান্তির শিকার হচ্ছে শিশু শিক্ষার্থীসহ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শত শত শিক্ষার্থী। খাউলিয়া ইউনিয়নের পশুরবুনিয়া গ্রামের মাঝখান দিয়ে বয়ে যাওয়া খালের এ পুলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘ সাত বছর ধরে পুলটি বেহাল অবস্থায় পড়ে আছে। পুল দিয়ে প্রতিদিন শত শত লোক ঝুঁকি নিয়ে চলাচল করছে। প্রায়ই ঘটছে ছোটখাট দুর্ঘটনা। ...

বজ্রপাতে তিন জেলায় ৫ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: দেশের তিন জেলা ঝিনাইদহ, হবিগঞ্জ এবং রাজবাড়ীতে পৃথক বজ্রপাতের ঘটনায় শনিবার পাঁচজনের মৃত্যু হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর অনুযায়ী-ঝিনাইদহের মহেশপুর ও হরিণাকুণ্ডুতে বিকাল সাড়ে ৩টায় বজ্রপাতে নির্মল কুমার শর্মা (৪৭) ও মানোয়ার হোসেন (৪২) নামে দুজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে মনোয়ার হোসেন কৃষক এবং নির্মল কুমার শর্মা পেশায় কাঠমিস্ত্রি। মনোয়ার হোসেন হরিণাকুণ্ডু উপজেলার ভালকী গ্রামের ভরসা আলী মণ্ডলের ছেলে। ...

ওআইসির সহকারী মহাসচিব পদে বাংলাদেশের হার

নিজস্ব প্রতিবেদক: ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সহকারী মহাসচিব পদে কাজাখস্তানের কাছে হেরে গেল বাংলাদেশ। শনিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) ওআইসি পররাষ্ট্রমন্ত্রীদের ৪৫তম সম্মেলনে এ বিষয়ে ভোটগ্রহণের আয়োজন করা হয়। এতে ১৮ ভোটের মধ্যে ৬ ভোট পায় বাংলাদেশ। অন্যদিকে সর্বোচ্চ ১২ ভোট পেয়ে জয়ী হয় কাজাখস্তান। মুসলিম দেশগুলোর সংগঠন ওআইসির এশিয়া গ্রুপের জন্য বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সহকারী ...

বাংলার প্রতিটি নারীই সাহসের বাতিঘর: স্পিকার

অনলাইন ডেস্ক: জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী বলেছেন, বাংলাদেশের প্রতিটি নারীই সাহসের বাতিঘর। শনিবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ভোরের কাগজ ও প্রীতিলতা ট্রাষ্ট আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন। প্রীতিলতা ওয়েদ্দেদারের ১০৭তম জন্মবার্ষিকী উপলক্ষে ‘বিদ্রোহে বিপ্লবে এ মাটির অগ্নিকন্যা’ শীর্ষক এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্পিকার বলেন, ‘বোনেরা নিজেদের দূর্বল ভাববেন না’। শত প্রতিকূলতা ও প্রতিবন্ধকতাকে জয় করে নারীরা এগিয়ে যায়। সময়ের প্রয়োজনে বাংলার নারীরা পিছপা না হয়ে অগ্রসর হয়েছে সম্মুখ পানে। ভবিষ্যতেও নারীদের এ অগ্রযাত্রা অব্যাহত থাকবে। প্রত্যেক নারীই তার নিজের অধিকার নিজেই ...

সাভারে গণধর্ষণের মামলায় , তিন আসামি কারাগারে

নিজস্ব প্রতিবেদক: ঢাকার সাভারে এক পোশাকশ্রমিককে গণধর্ষণের অভিযোগে গ্রেপ্তার তিন আসামির রিমান্ডে আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। আজ শনিবার ঢাকার বিচারিক হাকিম আতিকুর রহমান এ আদেশ দেন। ঢাকা জেলার আদালত পরিদর্শক (কোর্ট ইন্সপেক্টর) আসাদুজ্জামান জানান, সাভার থানা পুলিশ তিন আসামিকে ঢাকার মুখ্য বিচারিক হাকিমের আদালতে আদালতে হাজির করে সাত দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেন। বিচারক রিমান্ডের আবেদন ...

চাকরির বয়স ৩৫’র দাবিতে কাফন মিছিল

নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবিতে রাজধানীর শাহবাগে কাফনের কাপড়ে মুড়িয়ে ৩০ কে বিদায় জানিয়ে প্রতীকী ‘কফিন মিছিল’ করেছে বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদ। আজ শনিবার (০৫ মে) বেলা ১১টায় এ মিছিলটি শাহবাগ থেকে শুরু হয়ে রাজু ভাস্কর্য, টিএসসি প্রদক্ষিণ করে শাহবাগে এসে শেষ হয়। সাধারণ ছাত্র পরিষদের মুখপাত্র ইমতিয়াজ হোসেন বলেন, ‘আমরা দীর্ঘ তিন বছর ধরে সরকারি চাকরিতে ...