১৫ই জুন, ২০২৬ ইং | ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ১২:২৩

box

এসএসসির ফলাফল পুনঃনিরীক্ষণের আবেদন শুরু ৭ মে

নিজস্ব প্রতিবেদক: রোববার এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। আগামী ৭ মে শুরু হবে ফলাফল পুনঃনিরীক্ষণের আবেদন কার্যক্রম। ১৩ মে পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে। পরবর্তী ১৫ দিনের মধ্যে পুনঃনিরীক্ষণের ফলাফল প্রকাশ করা হবে বলে ঢাকা বোর্ড সূত্রে জানা গেছে। ঢাকা বোর্ড সূত্র জানায়, রাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটর টেলিটক থেকে আগামী ৭ থেকে ১৩ মে পর্যন্ত এসএসসি ও সমমানের ...

ওআইসি পররাষ্ট্রমন্ত্রী কাউন্সিলের চেয়ারম্যান হলেন মাহমুদ আলী

নিজস্ব প্রতিবেদক: ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি) এর পররাষ্ট্রমন্ত্রী কাউন্সিলের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী। শনিবার ওআইসি পররাষ্ট্রমন্ত্রীদের ৪৫ তম সম্মেলনে তাকে পরবর্তী চেয়ারম্যান নির্বাচিত করা হয়। তিনি আইভরিকোস্টের পররাষ্ট্রমন্ত্রী মার্কেল এমন এর স্থলাভিষিক্ত হলেন। এর আগে শনিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দুই দিনব্যাপী এ সম্মেলনের উদ্বোধন করেন। ৪০টি দেশের মন্ত্রী, সহকারী মন্ত্রীসহ ...

সাতক্ষীরা সীমান্তে ৮ রোহিঙ্গা আটক

নিজস্ব প্রতিবেদক: সীমান্ত দিয়ে দালালের মাধ্যমে ভারতে যাবার পথে ৮ রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (৪ মে) রাতে সাতক্ষীরার কুশখালি সীমান্তের কাছে এই ঘটনা ঘটে। কুশখালি এলাকার শিকড়ি গ্রাম থেকে তাদের আটক করা হয়। রোহিঙ্গা দলটির মধ্যে ৫ জন মহিলা, ১ জন পুরুষ ও ২টি শিশু রয়েছে। বিজিবি কুশখালির বিওপি কমান্ডার নায়েক সুবেদার জহির জানান, মানব পাচারকারী ...

ভারতকে অভ্যন্তরীণ বিষয়ে কিছু বলিনি: কাদের

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ভারতকে আমাদের অভ্যন্তরীণ রাজনীতির বিষয়ে আমরা কিছুই বলিনি। আমরা আমাদের দেশকে বহির্বিশ্বে ছোট করতে চাই না। রোহিঙ্গা সমস্যা সমাধানে কথা বলতে ভারতে গিয়েছি। আমরা নালিশ করতে যাইনি। আজ শনিবার সকালে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের তৃণমূলের বর্ধিত সভায় ওবায়দুল কাদের এসব কথা বলেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সেখানে জাতীয় স্বার্থ নিয়ে ...

মুক্তির আগেই আয় ১৯০ কোটি রুপি!

বিনোদন ডেস্ক: সালমান খানকে বলা হয় বক্স অফিসের রাজা। মুক্তির কয়েক দিনের মধ্যে ছবির আয় ১৫০ কোটি পেরিয়ে যায়। এরপর ৩০০ কোটির ক্লাবে। বেশি দূর যেতে হবে না, ‘টাইগার জিন্দা হ্যায়’ তার সর্বশেষ উদাহরণ। আগামী ১৫ জুন মুক্তি পাচ্ছে সালমানের ‘রেস থ্রি’। আর মুক্তির আগেই এটি আয় করতে পারে ১৯০ কোটি রুপি যদি ইরোস ইন্টারন্যাশনাল এর কাছে পরিবেশন স্বত্ন বিক্রী ...

কাশ্মীরে সংঘর্ষে ৩ স্বাধীনতাকামী নিহত

আন্তর্জাতিক ডেস্ক: ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে নিরাপত্তা বাহিনী ও স্বাধীনতাকামীদের মধ্যে গোলাগুলিতে ৩ জন নিহত হয়েছে এবং সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ)-এর এক সদস্য গুরুতর আহত হয়েছেন। শনিবার ভোরে উপত্যকার তাবেলা ছত্তাবল এলাকায় এ সংঘর্ষ হয়। সেনা সূত্রে খবর, ভোর সাড়ে চারটা নাগাদ ছত্তাবলের গরিমহাল্লা এলাকায় বিচ্ছিন্নতাবাদীদের অবস্থানের কথা জানার পরই সেখানে যৌথ অভিযান চালায় রাজ্য পুলিশ ও সিআরপিএফ। গোটা এলাকা ...

সাভারে নারী শ্রমিককে গণধর্ষণ: আটক ৩

নিজস্ব প্রতিবেদক : সাভারে এক নারী পোশাক শ্রমিক কারখানা থেকে ফেরার পথে গণধর্ষণের শিকার হন। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে সাভারের উলাইলের ময়লারমোড় এলাকা থেকে তাদের আটক করা হয়। পুলিশ জানায়, ওই নারী পোশাক শ্রমিক উলাইলে আনলিমা টেক্সটাইল কারখানায় কাজ করতেন। শুক্রবার সন্ধ্যায় কাজ শেষে বাসায় ফেরার পথে ৭-৮ জন যুবক তাকে আরিচা মহাসড়ক থেকে অপহরণ করে ...

ফেনীতে বাস ও অটোরিকশার সংঘর্ষে নিহত ২

ফেনী প্রতিনিধি : ফেনীতে বাস ও অটোরিকশার সংঘর্ষে এক নারী ও তার দুই বছর বয়সী মেয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। শনিবার দুপুরে ফেনী-পরশুরাম আঞ্চলিক সড়কের কাজিরবাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-ফুলাগাজী উপজেলার বিজয়পুর গ্রামের মো. সবুজের স্ত্রী হাছিনা আক্তার ও তাদের মেয়ে উম্মে হাফসা। ফেনী মডেল থানার এসআই গোলাম কিবরিয়া জানান, দুপুরে শহরের শাহীন একাডেমি ...

ঐতিহাসিক টেস্টে অভিজ্ঞতানির্ভর দল আইরিশদের

স্পোর্টস ডেস্ক: টেস্ট মর্যাদা পাওয়ার পর প্রথমবারের মতো সাদা পোশাকে খেলতে যাচ্ছে আয়ারল্যান্ড। মালাহাইড ক্রিকেট ক্লাবে ১১ মে থেকে শুরু ঐতিহাসিক টেস্টে তাদের প্রতিপক্ষ এশিয়ার পরাশক্তি পাকিস্তান। এই টেস্টকে সামনে রেখে অভিজ্ঞতানির্ভর দল সাজিয়েছে আইরিশরা, যে দলটিকে নেতৃত্ব দেবেন দীর্ঘদিনের অধিনায়ক উইলিয়াম পোর্টারফিল্ড। নিজেদের ইতিহাসের প্রথম টেস্টের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করেছে আয়ারল্যান্ড। যাতে আছেন ও’ব্রায়ান ভ্রাতৃদ্বয়, অ্যান্ডি বালবিরিনি, ...

৭২ ঘণ্টা হরতালের ডাক ‘পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ’ এর

খাগড়াছড়ি প্রতিনিধি : রাঙ্গামাটি জেলার নানিয়ারচর উপজেলার বেতছড়িতে দুর্বৃত্তের হামলায় নিহতদের মধ্যে মাইক্রো চালক মো. সজিব হাওলাদার হত্যা এবং অপহৃত মাটিরাঙ্গার তিন বাঙ্গালীর মুক্তির দাবিতে আগামীকাল রোববার সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ। এর মধ্যে তিন বাঙ্গালীকে মুক্তি দেওয়া না হলে পরবর্তীতে ৭২ ঘণ্টার হরতালের ডাক দেওয়ার ঘোষণা দিয়েছে সংগঠনটি। এর আগে শনিবার সজিব হাওলাদার হত্যার প্রতিবাদে শহরে ...