১৪ই জুন, ২০২৬ ইং | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ১০:১৭

box

পাঞ্জাবকে হারিয়ে মুম্বাইয়ের স্বস্তির জয়

স্পোর্টস ডেস্ক: মুম্বাই ইন্ডিয়ান্সের জন্য এখন প্রতিটি ম্যাচই বাঁচা-মরার লড়াই। কিংস ইলেভেন পাঞ্জাবকে হারিয়ে সেই লড়াইয়ে টিকে রইলো মোস্তাফিজদের দল। ম্যাচটি তারা জিতেছে ৬ উইকেট হাতে রেখে, এক ওভার বাকি থাকতেই। মুম্বাইকে এই ম্যাচে জয়ের ভিত গড়ে দিয়েছেন সূর্যকুমার যাদব। ১৭৫ রানের লক্ষ্যে ওপেনিংয়ে নেমে ৪২ বলে ৬ চার আর ৩ ছক্কায় ৫৭ রান করেন তিনি। শেষের দিকে পঞ্চম উইকেটে ...

১২০০ ইয়াবাসহ বিএসএমএমইউ চিকিৎসক আটক

কুমিল্লা প্রতিনিধি: চান্দিনায় ইয়াবাসহ ডিবি পুলিশের এএসআই নাসির উদ্দিনের গ্রেফতার হওয়ার রেষ না কাটতেই এবার ১২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার হয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) চিকিৎসক মোস্তফা কামাল (৩৮)। এ সময় তার ব্যবহৃত একটি প্রাইভেটকারসহ আরও দুই সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলা সদরের বাগুর বাস স্টেশন এলাকায় চান্দিনা থানা পুলিশ এ অভিযান চালায়। চান্দিনা থানার ...

পা হারানো নিলয়ের ইন্তেকাল

নওগাঁ প্রতিনিধি:    নওগাঁয় সড়ক দুর্ঘটনায় ডান পা হারানো কিশোর নিলয় (১৫) ইন্তেকাল করেছেন(ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে তার মৃত্যু হয়। এর আগে শুক্রবার বিকেলে শহরের ফতেপুর এলাকায় বাইপাস সড়কে ভটভটির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে পা হারায় নিলয়। এ সময় আহত হয় আরও দুই কিশোর। নিহত নিলয় নওগাঁ শহরের মাস্টারপাড়ার আফতাব মোল্লার ...

আমার মেয়েটিকে রক্ষা করেন: মৃত্যুর আগে কাদেরকে শক্তিমান

নিজস্ব প্রতিবেদক: মৃত্যুর আগে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সরকারের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে একটি অনুরোধ করেছিলেন গুলিতে নিহত রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলা চেয়ারম্যান ও জনসংহতি সমিতির (এমএন লারমার) সহ-সভাপতি শক্তিমান চাকমা। শুক্রবার সন্ধ্যায় সেগুনবাগিচার শিল্পকলা একাডেমীতে খেলাঘর কেন্দ্রীয় আসরের ৬৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তার স্মৃতিচারণ করতে গিয়ে একথা জানান ওবায়দুল কাদের। আবেগাপ্লুত কাদের বলেন, ‘পাহাড়ে আজ যা ঘটছে এগুলো বিচ্ছিন্ন ...

হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে

হবিগঞ্জ প্রতিনিধি: পাম্প থেকে গ্যাস নিতে রাস্তা বন্ধ করে ঘণ্টার পর ঘণ্টা সিএনজি চালিত অটোরিকশা দাঁড় করিয়ে রাখার প্রতিবাদে শনিবার ভোর থেকে এ ধর্মঘট শুরু হয়। এর আগে শুক্রবার রাত সাড়ে ১০টায় এ ধর্মঘটের ডাক দেয় জেলা মোটর মালিক গ্রুপ। সংগঠনের সাধারণ সম্পাদক শঙ্খ শুভ্র রায় জানান, দীর্ঘদিন ধরেই অটোরিকশাগুলো হবিগঞ্জ শহরের প্রবেশদ্বার পোদ্দারবাড়ি এলাকায় মেইন রোড ও বাইপাস সড়কে ঘণ্টার ...

ছাত্রলীগ নেতার নারী পেটানোর ভিডিও ভাইরাল

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম রনির কোচিং ব্যবসায়িকে মারধরের ঘটনার রেশ কাটতে না কাটতেই আরেক ছাত্রলীগ নেতা মুজিবুর রহমান অনিকের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এতে দেখা গেছে, ছাত্রলীগ নেতা অনিক ও সাদেক প্রধানিয়া মিলে দুই তরুণীকে বেদম পেটাচ্ছেন। বৃহস্পতিবার ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সংগঠনের ভেতরে ও বাইরে ব্যাপক আলোচনা-সমালোচনা হচ্ছে। খোঁজ নিয়ে জানা ...

রাঙামাটিতে ব্রাশফায়ার: ময়নাতদন্ত শেষে ৫ জনের লাশ হস্তান্তর

রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটির নানিয়ারচরে প্রতিপক্ষের ব্রাশফায়ারে নিহত ইউপিডিএফের (গণতান্ত্রিক) আহ্বায়ক তপন জ্যোতি চাকমাসহ (বর্মা) পাঁচজনের মরদেহ স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে। শুক্রবার রাতে এসব লাশ হস্তান্তর করা হয়। শুক্রবার সন্ধ্যার দিকে পুলিশি নিরাপত্তায় নানিয়ারচর থেকে ইউপিডিএফের (গণতান্ত্রিক) শীর্ষ নেতা তপন জ্যোতি চাকমা ওরফে বর্মাসহ তিনজনের লাশ খাগড়াছড়ি সদর হাসপাতালে আনা হয়। অপর দুজন হল- জনসংহতি সমিতি (এমএন-লারমা) সমর্থিত মহালছড়ি উপজেলা ...

টাইগারদের অনুশীলন শুরু হবে কোর্টনি ওয়ালশের অধীনেই

স্পোর্টস ডেস্ক: সেই চন্ডিকা হাথুরুসিংহে চলে যাবার পর থেকেই শুরু ‘নতুন বিদেশি কোচ উপাখ্যান।’ কোচ নিয়ে কত কথা-বার্তাই না হয়েছে। বেশ কিছু নাম উঠে এসেছে। নানা সময়সীমার কথাও উচ্চারিত হয়েছে। শোনা গেছে অমুক মাসের প্রথম বা দ্বিতীয় সপ্তাহে আসছেন নতুন ভিনদেশি কোচ। কিন্তু এর কোনটাই শেষ পর্যন্ত আলোর মুখ দেখেনি। এক কথায় বিদেশি হেড কোচ নিয়োগ প্রক্রিয়া চলমান থাকলেও তা ...

জাতীয় সাব-জুনিয়র দাবা চ্যাম্পিয়নশিপে সুব্রত-নোশিন

স্পোর্টস ডেস্ক: সাইফ পাওয়ার ব্যাটারি জাতীয় সাব-জুনিয়র দাবা চ্যাম্পিয়নশিপের ওপেন বিভাগে ময়মনসিংহের সুব্রত বিশ্বাস এবং মেয়েদের বিভাগে নরসিংদীর নোশিন আঞ্জুম চ্যাম্পিয়ন হয়েছেন। সুব্রত ৭ রাউন্ডে সাড়ে ৬ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন, ৬ পয়েন্ট নিয়ে গতবারের চ্যাম্পিয়ন পিরোজপুরের ফিদে মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান রানার-আপ এবং এলিগ্যান্টস ইন্টারন্যাশনাল চেস একাডেমির স্বর্নাভো চৌধুরী তৃতীয় হয়েছেন। বালিকা বিভাগে নোশিন আঞ্জুম ৭ রাউন্ডে পূর্ণ ৭ পয়েন্ট ...

গুলশানে চলছে বিএনপির যৌথ সভা

নিজস্ব প্রতিবেদক: গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে চলছে দলটির যৌথ সভা। শুক্রবার বিকেল সাড়ে ৪টায় এ যৌথসভা শুরু হয়। জানা গেছে, দেশের চলমান পরিস্থিতি বিশেষ করে খালেদা জিয়ার কারামুক্তির দাবিতে নতুন কর্মসূচি, সিটি করপোরেশন নির্বাচন এবং দলের পরবর্তী করণীয় বিষয় এ সভায় গুরুত্ব পাবে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ ...