নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধ পথে হুন্ডির টাকা আনার সময় ১০ লাখ টাকাসহ মিজানুর রহমান (৩০) নামে এক হুন্ডি ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি। শুক্রবার বিকেলে ভোমরা স্থলবন্দর সংলগ্ন লক্ষিদাঁড়ী সীমান্তের জিরোপয়েন্ট থেকে তাকে আটক করা হয়। আটক হুন্ডি ব্যবসায়ী মিজানুর রহমান ভোমরা ইউনিয়নের লক্ষিদাঁড়ী গ্রামের ইব্রাহিম গাজির ছেলে। বিজিবির ভোমরা বিওপি কমান্ডার সুবেদার হাবিবুর রহমান জানান, ভারত ...
box
কক্সবাজারে ৬০ হাজার পিস ইয়াবাসহ আটক ২
নিজস্ব প্রতিবেদক: পড়াশোনা করেছেন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে। অ্যাকাউন্টিংয়ে বিবিএ ও এমবিএ শেষ করে আউট সোর্সিং ব্যবসায় নাম লিখিয়েছিলেন। বিত্তশালী পরিবারের সন্তান হয়েও লোভেই ফাঁদে পা দেন। কক্সবাজারের বন্ধুর হাত ধরে এমরানুল হক ও তাইজুল খান নামে দুই বন্ধু ইয়াবার ব্যবসায় জড়ান। শুক্রবার দুপুরে ৬০ হাজার পিস ইয়াবার একটি চালানসহ গ্রেফতার হন তারা। রাজধানীর শ্যামপুর থানাধীন পোস্তগলা ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান ...
৪ বছর পর লাশ দাফন!
নীলফামারি প্রতিনিধি : আইনী জটিলতায় চার বছরের বেশি সময় হাসপাতালের হিমঘরে থাকা ধর্মান্তরিত হোসনে আরা লাইজুর (নীপা রানী) লাশ শুক্রবার ইসলাম ধর্মের নিয়ম অনুযায়ী দাফন করা হয়েছে। উচ্চ আদালতের নির্দেশে ইসলামী শরিয়াহ মোতাবেক শুক্রবার বিকাল ৩টার দিকে নীলফামারীর ডোমার উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের১নং ওয়ার্ড কাজীপাড়া কবরস্থানে জানাযার নামাজ শেষে স্বামীর কবরের পার্শ্বে তার লাশ দাফন করা হয়। শুক্রবার সকাল সোয়া ১১টার ...
আজও মোস্তাফিজকে একাদশে রাখেনি মুম্বাই
স্পোর্টস ডেস্ক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) আজ দিনের একমাত্র ম্যাচে কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। এই ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের একাদশে নেই টাইগার পেসার মোস্তাফিজুর রহমান। এর আগের দুইটি ম্যাচেও মোস্তাফিজুর রহমানকে একাদশে রাখেনি মুম্বাই ইন্ডিয়ান্স। আজ মুম্বাই ইন্ডিয়ান্সের একাদশে একটি পরিবর্তন আনা হয়েছে। কাইরন পোলার্ডের বদলে একাদশে ঢুকেছেন এভিন লিউইস। এখন পর্যন্ত আটটি ম্যাচ ...
আবারও পিএলও চেয়ারম্যান হলেন মাহমুদ আব্বাস
অনলাইন ডেস্ক: আবারও প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের(পিএলও) নির্বাহী কমিটির চেয়ারম্যান নির্বাচিত হলেন মাহমুদ আব্বাস। অধিকৃত পশ্চিম তীরের রামাল্লায় প্যালেস্টিনিয়ান ন্যাশনাল কাউন্সিলের(পিএনসি) ৪ দিনের বৈঠক শেষে শুক্রবার আব্বাসের নেতৃত্বে নতুন নির্বাহী কমিটি নির্বাচন করা হয়। নির্বাচিত কমিটির ১৫ সদস্যের মধ্যে নতুন ৯ জনের একজন আজম আল-আহমদ বলেন, পিএলও’র নির্বাহী কমিটির সদস্যরা নিজেদের মধ্যে আলোচনা করে ভাই আবু মাজেনকে(আব্বাস) কমিটির প্রধান নির্বাচিত করার ...
চট্টগ্রামে ট্রেনে কাটা পড়ে স্কুলছাত্রের মৃত্যু
চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের হাটহাজারী পৌরসভার নাজিরহাট রেললাইনে তেলবাহী ওয়াগনের নিচে কাটা পড়ে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। মৃত ওই স্কুলছাত্রের নাম মোহাম্মদ সিয়াম (১৪)। সে পৌরসভার নলেজ স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্র ছিল। রাউজান উপজেলার গহিরা ধলই নগর এলাকার দুবাইপ্রবাসী মোহাম্মদ মজিবের ছেলে সিয়াম। আজ শুক্রবার বিকেল পৌনে চারটার দিকে দেওয়ান নগর সুজানগর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তবে কীভাবে ...
দূর্ভাগা ইনজুরি কেড়ে নিতে পারে তারকাদের বিশ্বকাপ ভাগ্য
স্পোর্টস ডেস্ক: ঘনিয়ে আসছে বিশ্বকাপ ফুটবল। দল গোছাতে শুরু করেছে দেশগুলো। তবে এরই মধ্যে ইনজুরি চিন্তায় ফেলে দিয়েছে অনেক কোচকে। যে তালিকায় আছে অনেক বাঘা বাঘা নাম। সেরা তারকাদের নিয়ে বিশ্বকাপে লড়াইয়ে নামার প্রত্যাশা সব দেশের, তবুও কখনো কখনো ইনজুরি নামক দুর্ভাগ্য এসে হানা দেয় এই স্বপ্নের মধ্যে। ফুটবল বিষয়ক ওয়েবসাইট গোল ডটকম এবারের বিশ্বকাপে যাওয়া নিয়ে সংশয় রয়েছে এমন ...
বগুড়ায় জাতীয়তাবাদী শ্রমিকদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বগুড়া প্রতিনিধি : বগুড়ায় নানা কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হল জাতীয়তাবাদী শ্রমিকদলের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী। কর্মসূচীর অংশ হিসেবে শুক্রবার দুপুরে শহরের গালাপট্রিস্থ কার্যালয় থেকে র্যালী বের হয়ে নবাববাড়ী রোডে শেষ হয়। এরপর জেলা বিএনপি কার্যালয় চত্বরে এক আলোচনা সভা জেলা সভাপতি আব্দুল ওয়াদুদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বগুড়া জেলা সভাপতি ভিপি সাইফুল ...
মেহেরপুরে জামায়াতের ৭ নেতা কর্মী গ্রেফতার
মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুরের গাংনীতে গোপন বৈঠক চলাকালে ভাইস চেয়ারম্যান ও জামায়াতের আমিরসহ ৭ নেতা কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সকাল ৯ টার দিকে গাংনী উপজেলার এলাঙ্গী-আনন্দবাস এলাকা থেকে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন মেহেরপুর সদর উপজেলা ভাইস চেয়ারম্যান জামায়াত নেতা মাহবুব উল আলম,গাংনী উপজেলা জামায়াতের আমির ডা. রবিউল ইসলাম, বড় বামুন্দী গ্রামের আব্দুল খালেক, শালদহের মহিদুল ইসলাম, বেড় গ্রামের ...
উগান্ডার হয়ে মাত্র ১৪ বলে ৫০ আফ্রিদির!
স্পোর্টস ডেস্ক: চমকে যাওয়ার মতই শিরোনাম। আফ্রিদি আবার উগান্ডায় কেন? আসলে আফ্রিদি নয়। তার বদলে রেকর্ডটি গড়েছেন তারই ভাতিজা মোহাম্মদ ইরফান। বোলারদের ত্রাস শহিদ আফ্রিদি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে গিয়েছেন বেশ আগেই। তবে তার অবর্তমানে বিশ্বকে তাক লাগিয়ে দিচ্ছেন তারই ভাতিজা মোহাম্মদ ইরফান আফ্রিদি। গত বুধবার আইসিসির ওয়ার্ল্ড ক্রিকেট লিগের তৃতীয় রাউন্ডের চতুর্থ খেলায় কুয়ালালামপুরে ভানুয়াতুর (দক্ষিণ-পশ্চিম প্রশান্ত মহাসাগরের একটি অঞ্চল) বিপক্ষে ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর