আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তরাঞ্চলে ধূলিঝড়ে নিহতের সংখ্যা বেড়ে ১২৫ জন হয়েছে। এর মধ্যে আবহাওয়া অফিসের পূর্বাভাসে আরো ঝড় হতে পারে বলে উল্লেখ করা হয়েছে। ঝড়ো হাওয়া ও বজ্রপাতে বহু গ্রাম তছনছ হয়ে গেছে। ঘরবাড়ির দেয়াল ধসে গেছে। আহত হয়েছেন অনেকে। উত্তর প্রদেশের ত্রাণ কমিশনার কার্যালয়ের এক মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে বলেন, গত ২০ বছরে এত মৃত্যুর ঘটনা ঘটল। এই সংখ্যা ...
box
ময়মনসিংহে অস্ত্রসহ ৪ যুবক গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহেরর শহরতলী এলাকায় অভিযান চালিয়ে বিদেশী অস্ত্র ও গুলিসহ একই পরিবারের তিন সোহদর ভাইসহ ৪ যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছে থেকে একটি বিদেশী পিস্তল ও দুইটি খেলনা পিস্তল, ১ টি গুলি, ১টি ম্যাগজিন এবং বেশ কিছু দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (৩ মে ) বিকেলে শহরতলীর শম্ভুগঞ্জের ময়লাকান্দা এলাকার একটি বাড়িতে পুলিশ অভিযান চালিয়ে ...
টেকনাফে ৫০ হাজার পিস ইয়াবাসহ বাস জব্দ
কক্সবাজার প্রতিবেদক: কক্সবাজারের টেকনাফে র্যাব সদস্যরা বৃহস্পতিবার (৪ মে) সড়কে অভিযান চালিয়ে ৫০ হাজার পিস ইয়াবা বড়িসহ একটি যাত্রীবাহী বাস জব্দ করেছে। এই ঘটনায় বাসের চালককে আটক করা হয়েছে। জানা যায়, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে র্যাব-৭ কক্সবাজারের টেকনাফের অস্থায়ী ক্যাম্পের সদস্যরা গোপন খবরের ভিত্তিতে নাইট্যংপাহাড়ের উত্তর বড়ইতলী বায়তুল রহমান জামে মসজিদের সামনে অভিযান চালায়। এসময় কক্সবাজারগামী একটি বাসে তল্লাশি চালিয়ে ...
১২ বিষয়ের এমসিকিউ প্রশ্ন ফাঁস, বাতিল হচ্ছে না পরীক্ষা
নিজস্ব প্রতিবেদক: সদ্য শেষ হওয়া এসএসসি পরীক্ষার ১৭টির মধ্যে ১২টি বিষয়ের এমসিকিউ অংশের ‘খ’ সেটের প্রশ্ন ফাঁস হয়েছিল বলে প্রতিবেদনে জানিয়েছে এ সংক্রান্ত তদন্ত কমিটি। বৃহস্পতিবার শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সচিবালয়ে তদন্ত কমিটির প্রতিবেদন প্রকাশ করে বলেন, পরীক্ষার আগে ওই এমসিকিউ প্রশ্ন পেয়েছে পাঁচ হাজারের মত পরীক্ষার্থী। এ কারণে কোনো পরীক্ষা বাতিল করা হবে না। মন্ত্রী জানান, সোশাল মিডিয়ায় ক্লোজড ...
ভারতের বিহারে যাত্রীবাহী বাস উল্টে নিহত ৩০
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের বিহারের পূর্ব চম্পারণ জেলার মোতিহারিতে যাত্রীবাহী বাস উল্টে কমপক্ষে ৩০ জনের মৃত্যু হয়েছে৷ আহত হয়েছেন আরও অনেকে৷ নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে৷ বাসটি মুজাফ্ফরপুর থেকে দিল্লি যাচ্ছিল৷ স্থানীয় সূত্র অনুসারে বাসটি রাস্তার উপরেই নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়৷ এরপরই ভয়াবহ আগুন ধরে যায় বাসটিতে৷ কোনরকমে কয়েকজন বেরিয়ে আসতে পেরেছেন বাসটি থেকে৷ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বাসটি ...
অরুণ চন্দ্রের হজে যাওয়ার সেই আদেশ বাতিল
গোপালগঞ্জ প্রতিবেদক: গোপালগঞ্জের সরকারি বঙ্গবন্ধু কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের সনাতন ধর্মাবলম্বী অধ্যাপক অরুণ চন্দ্র বিশ্বাসের পবিত্র হজে যাওয়ার ছুটির আদেশ বাতিল করা হয়েছে। ছাপা (প্রিন্টিং) ভুলের কারণে এমন ঘটনা ঘটেছে বলে দাবি করেছেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের কলেজ শাখার অতিরিক্ত সচিব মোল্লা জালাল। এ বিষয়ে জানতে চাইলে বৃহস্পতিবার মোল্লা জালাল বলেন, এটি ভুলবশত হয়েছে। মূলত প্রিন্টিং ভুলের কারণে ...
সাকিব-তামিমদের দলে কার্তিক-পান্ডিয়া
স্পোর্টস ডেস্ক: ইংল্যান্ডের লর্ডসে ৩১ মে একটি চ্যারিটি ম্যাচ খেলবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। সেখানে তাদের প্রতিপক্ষ আইসিসি বিশ্ব একাদশ। টি-টোয়েন্টি এই ম্যাচের জন্য ওয়েস্ট ইন্ডিজ দল আগেই চূড়ান্ত করা হয়েছে। বিশ্ব একাদশে খেলোয়াড় অন্তর্ভূক্ত করার প্রক্রিয়া চলছে। এবার বিশ্ব একাদশের তালিকায় যুক্ত হয়েছেন ভারতের অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া ও উইকেটরক্ষক ব্যাটসম্যান দিনেশ কার্তিক। তাদের দুজনের খেলার বিষয়টি আজ বৃহস্পতিবার এক ...
কুমিল্লায় ১ কোটি ৩৫ লাখ টাকার মাদকদ্রব্য জব্দ
নিজস্ব প্রতিবেদক: কুমিল্লায় ১ কোটি ৩৫ লাখ টাকা মূল্যের মাদকদ্রব্য জব্দ করেছে বিজিবি। বৃহস্পতিবার জেলার ভারত সীমান্তবর্তী চৌদ্দগ্রামসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কুমিল্লাস্থ ১০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের (বিজিবি) একাধিক টিম এসব মাদকদ্রব্য জব্দ করে। বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যাওয়ায় তাদের আটক করা যায়নি। মাদকদ্রব্যগুলো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং অন্যান্য মালামাল কুমিল্লা কাস্টমস অফিসে জমা করা হয়েছে। ...
নরসিংদীতে দুর্বৃত্তের গুলিতে ইউপি চেয়ারম্যান নিহত
নরসিংদী প্রতিবেদক: নরসিংদীর রায়পুরা উপজেলা আওয়ামী লীগ নেতা এবং বাশগাঁড়ি ইউনিয়ন থেকে পরপর ছয় বার নির্বাচিত চেয়ারম্যান মোঃ সিরাজুল হক (৭০) সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন। জানা গেছে, বৃহস্পতিবার দুপুর দেড়টায় তার নিজ ইউনিয়নের আরাকান্দা সড়কের ওপর তিনি গুলিবিদ্ধ হন। স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকাল সোয়া তিনটায় তিনি মৃত্যুবরন করেন। রায়পুরা ...
রমজানে ৬ ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধ থাকবে
নিজস্ব প্রতিবেদক: বিদ্যুৎকেন্দ্রে গ্যাস সরবরাহ বাড়াতে এবারের রমজানে বিকাল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত সিএনজি ফিলিং স্টেশনগুলো বন্ধ থাকবে বলে জানিয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। বৃহস্পতিবার বিদ্যুৎ ভবনে চলতি গ্রীষ্ম মৌসুম ও আসন্ন রমজান মাসে বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে এক সভা শেষে তিনি এ কথা বলেন। এ সময় সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ, বিতরণকারী সংস্থা, পেট্রোবাংলা, এফবিসিসিআই ও দোকান মালিক সমিতির প্রতিনিধিরা উপস্থিত ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর