১৪ই জুন, ২০২৬ ইং | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ৮:০০

box

ইউএস-বাংলা এয়ারলাইন্স চালু করল কুরিয়ার সেবা

নিজস্ব প্রতিবেদক: ইউএস-বাংলা এয়ারলাইন্সের অন্যতম সহযোগী প্রতিষ্ঠান অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক কুরিয়ার সার্ভিস ইউএসবি এক্সপ্রেস, যা বাংলাদেশে আন্তর্জাতিক মানসম্পন্ন সেবাপ্রদানকারী কুরিয়ার সার্ভিস প্রতিষ্ঠান হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে। প্রতিষ্ঠানটি বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ইউএসবি এক্সপ্রেসের মূল ভিত্তি হচ্ছে পণ্যের যথাযথ নিরাপত্তা প্রদান, টেকনোলজিক্যালি পণ্যের অবস্থান নিশ্চিতকরণ, দ্রুততম সময়ে নির্ধারিত গন্তব্যে পণ্য পৌঁছানো। তুলনামূলক কম খরচে সঠিক মান বজায় রেখে ইউএসবি এক্সপ্রেস ...

বিএনপির সাবেক এমপি মোমিনের বিরুদ্ধে তদন্ত প্রস্তুত

নিজস্ব প্রতিবেদক: বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য আব্দুল মোমিন তালুকদার ওরফে খোকার বিরুদ্ধে মুক্তিযুদ্ধকালে ১৯ জনকে হত্যাসহ বিভিন্ন ধরনের ৩টি মানবতাবিরোধী অভিযোগ আনা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা খোকার বিরুদ্ধে একাত্তরে মানবতাধিরোধী অপরাধের সম্পৃক্ত থাকার অভিযোগে এই চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করেছে। বৃহস্পতিবার (৩ মে) ধানমণ্ডির তদন্ত সংস্থার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সংস্থার প্রধান সমন্বয়ক আব্দুল হান্নান ...

ঝিনাইদহে ইয়াবা ও ফেনসিডিলসহ নারী আটক

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ শহরের হামদহ মোল্লাপাড়া এলাকা থেকে ইয়াবা ও ফেনসিডিলসহ সেলিনা পারভীন বিউটি (৪৫) নামের এক নারী মাদক বিক্রেতাকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বৃহস্পতিবার সকালে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। তিনি ওই এলাকার মৃত শেখ জাহাঙ্গীর আলমের স্ত্রী। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক রাসেল আলী জানান,শহরের হামদহ মোল্লাপাড়া এলাকায় মাদক বিক্রেতারা মাদক ক্রয়-বিক্রয় করছে, এমন গোপন ...

জবিতে নাসির উদ্দিনকে স্বপদে বহালের দাবিতে আন্দোলন

নিজস্ব প্রতিবেদক: শিক্ষক নাসির উদ্দিনকে স্বপদে বহালের দাবিতে ফের ধর্মঘটের ডাক দিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আন্দোলনকারী শিক্ষার্থীরা। আন্দোলনের অংশ হিসেবে সকল ক্লাস-পরীক্ষা বর্জন করার আহ্বান জানিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক বন্ধ করে সেখানেই অবস্থান নেন আন্দোলনকারীরা। এ সময় আন্দোলনকারী শিক্ষার্থীরা শিক্ষক নাসির উদ্দিনকে স্বপদে বহালের দাবিতে ১০ দিনের আল্টিমেটাম দেন। জগন্নাথ ...

হিন্দু শিক্ষককে ভারতে তীর্থস্থান ভ্রমনের পরিবর্তে হজ পালনের ছুটি

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জের সরকারি বঙ্গবন্ধু কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের অধ্যাপক অরুন চন্দ্র বিশ্বাসকে পবিত্র হজ্বব্রত পালনের উদ্দেশে মন্ত্রণালয় কর্তৃক পঞ্চাশ দিনের অর্ধগড় বেতনে অর্জিত ছুটি মঞ্জুরের বিষয়টি নিয়ে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। গত ৩০ এপ্রিল শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, সরকারি কলেজ-৪ শাখা থেকে ছুটি মঞ্জুরের ওই প্রজ্ঞাপন জারি করা হয়। মন্ত্রণালয় থেকে জারিকৃত ৩৭. ০০. ০০০০. ০৬৯. ...

প্রচারে নেমেছেন বিএনপি প্রার্থী মঞ্জু

খুলনা প্রতিনিধি: খুলনা সিটি নির্বাচনে বিএনপি মনোনীত মেয়রপ্রার্থী নজরুল ইসলাম মঞ্জু ফের নির্বাচনী প্রচারে নেমেছেন। বৃহস্পতিবার সকাল ৯টায় সংবাদ সম্মেলন ডেকে নেতাকর্মীদের গ্রেফতারের প্রতিবাদে নির্বাচনী প্রচার কার্যক্রম বন্ধ ঘোষণা দেয়ার কয়েক ঘণ্টা পর তা প্রত্যাহার করে নেন তিনি। দুপুরে আয়োজিত আরেক সংবাদ সম্মেলনে তিনি বলেন, কোনো পরিস্থিতিতেই বিএনপি নির্বাচন বয়কট করবে না। তিনি বলেন, বুধবার রাত ৮টা থেকে বৃহস্পতিবার ভোর ...

ইরানের সঙ্গে পরমাণু চুক্তি ছিঁড়ে ফেলা উচিত হবে না: গুতেরেস

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সতর্ক করে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিয়ো গুতেরেস বলেছেন, ইরানের সঙ্গে করা পরমাণু চুক্তি সংরক্ষণ করা না গেলে যুদ্ধের ঝুঁকি রয়েছে। এই চুক্তি থেকে ট্রাম্পকে বেরিয়ে না যাওয়ার আহ্বানও জানান তিনি। বিবিসির সঙ্গে আলাপকালে জাতিসংঘ মহাসচিব বলেন, ২০১৫ সালে ইরানের সঙ্গে করা পরমাণু চুক্তি সংরক্ষণ করা না গেলে সত্যিকার অর্থেই যুদ্ধের ঝুঁকি রয়েছে। প্রসঙ্গত, সাবেক মার্কিন ...

`৮১ সালে দলের সভানেত্রী কিভাবে হয়েছিলেন: প্রধানমন্ত্রীকে রিজভী

নিজস্ব প্রতিবেদক: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন,  প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল সংবাদ সম্মেলনে বলেছেন-আগামী নির্বাচনে কোন পার্টি আসলো বা আসলো না তাতে কিছু আসে যায় না। তার বক্তব্য বিকারগ্রস্ত মনেরই বহি:প্রকাশ। এটা স্বৈরশাসকের কন্ঠস্বর। কারণে অকারণে জ্ঞান দেয়। তিনি সেটাই করেছেন। তাঁর গতকালের সাংবাদিক সম্মেলনের বক্তব্য হিংসায়-প্রতিহিংসায় আকন্ঠ আপ্লুত। বৃহস্পতিবার দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে ...

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি মামলার প্রতিবেদন ৩ জুন

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের করা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৩ জুন দিন ধার্য করেছেন আদালত। আজ বৃহস্পতিবার (৩ মে) মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে মামলার তদন্ত সংস্থা সিআইডি প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মহানগর হাকিম এ কে এম মাঈন উদ্দিন সিদ্দিকী নতুন করে এ দিন ধার্য করেন। ২০১৬ সালের ৫ ফেব্রুয়ারি ...

কিয়েভে ফাইনালে মুখোমুখি রোনালদো -সালেহ

স্পোর্টস ডেস্ক: দীর্ঘ ১১ বছর পর আবারও চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠলো লিভারপুল। সেমিফাইনালের রোমার কাছে ২-৪ গোলে হেরেও দুই লেগ মিলিয়ে ৭-৬ গোলে এগিয়ে থেকে অষ্টমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে জায়গা করে নেয় তারা। আর ফাইনালে দলটির প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদ। আগামী ২৬ মে কিয়েভে ফাইনালে মাঠে নামার আগে রিয়ালকে এক প্রকার হুমকিই দিয়ে রাখলেন লিভারপুল কোচ। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে ...