নিজস্ব প্রতিবেদক: গণতন্ত্রের অনুপস্থিতি ও বিরোধী দল নির্যাতনের অংশ হিসেবে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কারাদণ্ডের কথা জানিয়ে জাতিসঙ্ঘ, ইউরোপীয় ইউনিয়ন ও কমনওয়েলথের পর মুসলিম দেশগুলোর স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে প্রতিনিধিত্বকারী সংগঠন ওআইসিকেও চিঠি দিয়েছে বিএনপি। গত সোমবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এ চিঠি বাংলাদেশে ওআইসির সদস্যভুক্ত দেশগুলোর মিশন ও দূতাবাসে পাঠানোর পাশাপাশি সংগঠটির সদর দফতরেও ...
box
কালভার্ট আছে, নেই সড়কের সাথে সংযোগ
নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মামুদনগর পোস্টকামারী রাস্তার ফরিদ সিকদারের বাড়ির কাছে নির্মিত কালভার্ট কোনো উপকারে না আসায় গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে চার গ্রামের জনসাধারণের। জানা যায়, ফরিদ সিকদারের বাড়ির কাছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ২০১৫-১৬ অর্থ বছরে ১৫ লাখ ৯১ হাজার ৭৬৯.২৮ টাকা ব্যয়ে ২০ ফুট কালভার্টটি নির্মাণ করে মেসার্স এমডি জিল্লুর রহমান নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। ২০১৬ সালের ২৫ ...
ডিআইজি মিজানকে তলব করেছে দুদক
নিজস্ব প্রতিবেদক: ক্ষমতার অপব্যবহার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মিজানুর রহমানকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আগামী ৩ মে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। বুধবার (২৫ এপ্রিল) দুপুরে দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য বিষয়টি জানান।
সালাম হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে রুয়েটে বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) বাস চালক আব্দুস সালাম হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারের দাবিতে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে কর্মচারীরা বিক্ষোভে উত্তাল পরিস্থিতি বিরাজ করছে ক্যাম্পাসে। বুধবার সকাল ১০টার দিকে রুয়েটের প্রশাসন ভবনের সামনে থেকে বিক্ষোভ শুরু হয়ে তালাইমারী বাজার প্রদক্ষিণ করে ক্যাম্পাসে গিয়ে শেষ হয়। এসময় মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। এসময় রুয়েটের কর্মচারীরা আবদুস সালামের হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের ...
আগামীকাল টুঙ্গিপাড়া যাচ্ছেন রাষ্ট্রপতি
নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ দ্বিতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণের পর আগামীকাল বৃহস্পতিবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধা জানাবেন। এ দিন দুপুরে বঙ্গবন্ধুর সমাধিসৌধে পৌঁছে সমাধিসৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করবেন। এরপর তিন বাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করবে। পরে রাষ্ট্রপতি পবিত্র ফাতেহাপাঠ ও বঙ্গবন্ধুর রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজতে অংশ নেবেন। রাষ্ট্রপতির কার্যালয় থেকে গোপালগঞ্জের ...
দক্ষিণ চীন সাগর নিয়ে চীন-যুক্তরাষ্ট্র অচলাবস্থা
আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ চীন সাগরে বারবার বিমানবাহী রণতরী মোতায়েন নিয়ে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে অচলাবস্থা বিরাজ করছে। চীন তার বিমানবাহী রণতরী লিয়াওনিং ও অন্যান্য এসকর্ট যুদ্ধজাহাজ হাইনান দ্বীপের কাছে মোতায়েন করতে যাচ্ছে বলে খবর পাওয়া গেছে। যুক্তরাষ্ট্রও তার নিমিৎজ-ক্লাস ক্যারিয়ার রুজভেল্টকে দক্ষিণ চীন সাগর অভিমুখে পাল তোলার নির্দেশ দিয়েছিল। আর গত কয়েক দিন ধরে দক্ষিণ চীন সাগরকে ঘিরে এযাবতকালের সবচেয়ে ...
সুবর্ণ এক্সেপ্রেস ট্রেনের ছাদ থেকে দুই পথশিশুর লাশ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক: ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী সুবর্ণ এক্সেপ্রেস ট্রেনের ছাদ থেকে দুই পথশিশুর লাশ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। রেল কর্তৃপক্ষ বলছে, ট্রেনের ছাদে থাকা দুই শিশু ফুটওভার ব্রিজের সঙ্গে ধাক্কা লেগে মারা গেছে। মঙ্গলবার (২৪ এপ্রিল) রাত ৯টার দিকে চট্টগ্রাম স্টেশনে পৌঁছার পর এই দুই শিশুর লাশ উদ্ধার করা হয়। এ সময় আহত অবস্থায় উদ্ধার করা হয় রায়হান (৯) ...
ধর্ষণে দোষী সাব্যস্ত কথিত ধর্মগুরু আসারাম
আন্তর্জাতিক ডেস্ক: প্রায় পাঁচ বছর আগেকার ধর্ষণের মামলায় স্বঘোষিত গডম্যান আসারাম বাপুকে দোষী সাব্যস্ত করল জোধপুরের তফসিলি জাতি-জনজাতি আদালত। যদিও এই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আর্জি জানানো হবে বলে তার আশ্রমের তরফ থেকে জানানো হয়েছে। এই মামলায় আসারাম সহ মোট পাঁচ জন অভিযুক্তের মধ্যে দু’জনকে বেকসুর খালাস করে দিয়েছে আদালত। আইনজীবীদের ধারণা ৭৭ বছরের আসারামের সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড মিলতে পারে। ...
শহীদ মিনারে আনা হল কবি বেলাল চৌধুরীর লাশ
নিজস্ব প্রতিবেদক: একুশে পদকপ্রাপ্ত কবি বেলাল চৌধুরীর লাশ সর্বস্তরের জনসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য শহীদ মিনারে নেয়া হয়েছে। বুধবার বেলা ১১ টার দিকে বাংলা একাডেমি থেকে কবির লাশ সেখানে নেয়া হয়। আজ দুপুর ১২টা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে কফিন রাখা হবে সর্বস্তরের জনসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য। কবি বেলাল চৌধুরী মঙ্গলবার দুপুরে রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতালে চিকিৎসাধীন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ...
নাইজেরিয়ায় চার্চে হামলা: নিহত ১৯
আন্তর্জাতিক ডেস্ক: নাইজেরিয়ায় একটি চার্চে সশস্ত্র ব্যক্তিদের হামলায় দুই যাজকসহ অন্তত ১৯ জন নিহত হয়েছে। মঙ্গলবার দেশটির বেনু রাজ্যের আইয়ার এম্বালম গ্রামে এই হামলার ঘটনা ঘটে। মার্কিন গণমাধ্যম সিএনএন বলেছে, মঙ্গলবার ভোরে প্রত্যন্ত ওই গ্রামে হামলা চালায় ফুলানি সম্প্রদায়ের যাযাবর পশুচারণকারীরা। হামলাকারীরা মুসলিম সম্প্রদায়ের লোক। রাজ্য পুলিশের মুখপাত্র তার্ভার আকাসে বলেন, ফুলানি পশুচারণকারীরা বেশ কিছু বাড়ি-ঘরে আগুন দিয়েছে বলে মনে ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর