আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ার আকাশ প্রতিরক্ষাবাহিনী সিরিয়ার মধ্যাঞ্চলীয় প্রদেশ হোমসে একটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। সিরিয় সরকারের বিমান ঘাঁটি লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে বলে জানা গেছে। মঙ্গলবার সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা একথা জানিয়েছে। খবর এএফপি’র সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন এই ঘটনাকে ‘আগ্রাসন’ হিসেবে অভিহিত করেছে। কে বা কারা এই হামলা চালিয়েছে সে ব্যাপারে এখনো নিশ্চিত হওয়া যায়নি। এদিকে এ হামলা সম্পর্কে যুক্তরাষ্ট্রের ...
box
রাজধানীতে মুক্তিপণের টাকাসহ আটক ৪
নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকার পল্লবী থেকে কিশোর মিজানুর রহমান সায়ানকে(১১) উদ্ধার করেছে র্যাব-৪। অপহরণের ২০ দিন পর মুক্তিপণের ১৪ লাখ ২৮ হাজার টাকাসহ অপহরণকারী চক্রের ৪ সদস্যকে আটক করেছে র্যাব। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক মুফতি মাহমুদ খান। বিস্তারিত কারওয়ান বাজারের মিডিয়া সেন্টারে প্রেস ব্রিফিং করে জানানো হবে বলে জানান তিনি।
দিল্লির বিপক্ষে বিশাল জয় কেকেআরের
স্পোর্টস ডেস্ক: আরও একটি ম্যাচ নিষ্পত্তি হলো শেষে ব্যাট করা দলের হারের মধ্য দিয়ে। কলকাতার ইডেন গার্ডেনে অবশ্য স্বাগতিক কেকেআর ২০১ রানের যে বিশাল লক্ষ্য বেঁধে দিয়েছিল দিল্লি ডেয়ারডেভিলসের সামনে, তা টপকানো খুব কমই সম্ভব। সেটা পারলোও না গৌতম গম্ভীরের দল। মাত্র ১২৯ রানে অলআউট হয়ে গেল দিল্লি। ফলে ৭১ রানের বিশাল ব্যবধানে হারতে হলো সফরকারী দিল্লিকে। জয়ের জন্য ২০১ ...
আতিককে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন
নিজস্ব প্রতিবেদক: অবৈধভাবে বাড়ি নির্মাণ ও মোটা অংকের টাকা অর্জনের অভিযোগে শেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিককে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার সকাল সাড়ে নয়টা থেকে সেগুনবাগিচার দুদক কার্যালয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গেছে। দুদকের উপ-পরিচালক কে এম মিছবাহ উদ্দিন হুইপ আতিককে জিজ্ঞাসাবাদ করছেন। এর আগে গত ৫ এপ্রিল এম মিছবাহ উদ্দিন স্বাক্ষরিত ...
বাংলাদেশ-ভারত-নেপাল পরীক্ষামূলক বাস চলাচল শুরু ২৩ এপ্রিল
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ-ভারত-নেপালের মধ্যে পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে বাস সার্ভিস। মোটর ভেহিকল এগ্রিমেন্ট (এমভিএ) চুক্তির আওতায় আগামী ২৩ এপ্রিল (সোমবার) ঢাকা থেকে দুটি বাস ছেড়ে যাবে। জানা গেছে, ঢাকা থেকে বাস দুটি ছেড়ে রাতে রংপুরে অবস্থান করবে। পরদিন ২৪ তারিখ (মঙ্গলবার) সকালে আবার যাত্রা শুরু করে ফুলবাড়ি সীমান্ত দিয়ে ভারত প্রবেশ করে ওইদিন সন্ধ্যায় দার্জিলিংয়ের শিলিগুড়িতে পৌঁছাবে এবং সেখানে অবস্থান করবে। ...
সিরিয়ায় হামলা নৈতিক ও বৈধ: ব্রিটিশ প্রধানমন্ত্রী
আন্তর্জাতিক ডেস্ক: ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে বলেছেন, সিরিয়ায় যৌথ হামলা নৈতিক এবং বৈধ। আমাদের দেশ এই হামলায় যোগ দিয়ে ঠিক কাজই করেছে। কারণ সিরিয়ার দৌমায় প্রেসিডেন্ট আসাদের বাহিনীই যে রাসায়নিক হামলা চালিয়েছে তার সুস্পষ্ট প্রমাণ আছে। থেরেসা মে পার্লামেন্টে বলেন, এই হামলা আমরা নৈতিক দিক থেকে করেছি, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের আহবানে নয়। এখানে আমাদের দেশের স্বার্থও রয়েছে। তিনি আরো বলেন, ...
ক্রিকেটের রোনাল্ডো হচ্ছেন কোহলি: ব্রাভো
স্পোর্টস ডেস্ক: আধুনিক জামানার অন্যতম ফুটবল মায়েস্ত্রো ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। বয়স হয়ে গেছে ৩৩। তবু সাফল্য ক্ষুধা মিটছে না। প্রতিনিয়ত বিস্ময় উপহার দিয়ে চলেছেন তিনি। তার সঙ্গে বিরাট কোহলির মিল খুঁজে পেয়েছেন ডোয়াইন ব্রাভো। এবার চেন্নাই সুপার কিংসের হয়ে মাঠ মাতাচ্ছেন ব্রাভো। এ ক্যারিবিয়ান মনে করেন, ক্রিকেটের রোনাল্ডো হচ্ছেন কোহলি। এমনকি ভাই ড্যারেন ব্রাভোকে বিরাটের কাছ থেকে ব্যাটিং প্রশিক্ষণ নেয়ার পরামর্শ ...
কোটা সংস্কার: নারী আইনজীবীকে হুমকি
নিজস্ব প্রতিবেদক: কোটা সংস্কার আন্দোলনে সমর্থন দিয়ে এখন হুমকির মধ্যে আছেন একজন নারী আইনজীবী। আট-দশজন যুবকের বিরুদ্ধে তিনি অশালীন আচরণের অভিযোগ এনে রমনা থানায় একটি আবেদন করেছেন। রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে আইন বিভাগে স্নাতক পাস করা ওই নারী এখন জজকোর্টে আইন পেশায় আছেন। সাংবাদিকদের তিনি বলেন, কোটা সংস্কারের পক্ষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে আন্দোলনে নামেন। ওই নারী বলছিলেন, ১২ এপ্রিল ...
রাজধানীতে স্বেচ্ছাসেবকলীগ নেতাকে কোপালো যুবলীগ
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মুগদা থানা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদকে কুপিয়ে জখম করেছে যুবলীগ নেতাকর্মীরা। সোমবার রাত ১০টার দিকে রাজধানীর মুগদার ওয়াপদা গলিতে এ ঘটনা ঘটে। গুরুতর আহতাবস্থায় শামীমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শামীম আহমেদ লক্ষ্মীপুর জেলার শফিউল্লাহ ভুঁইয়ার ছেলে। তিনি রাজধানীর মান্ডায় থাকেন। প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১০টার দিকে মুগদা ওয়াপদা গলির পাশে একটি বাসায় পারিবারিক ...
জাবিতে মঙ্গলবার শিক্ষকদের ধর্মঘট
জাবি প্রতিবেদক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) অ্যাক্ট, সিন্ডিকেট পরিচালনা বিধি লঙ্ঘণের প্রতিবাদে সর্বাত্মক ধর্মঘটের ডাক দিয়েছে বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থী শিক্ষকরা।আগামীকাল মঙ্গলবার সকাল সাড়ে ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ কর্মসূচি পালন করবে বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থী শিক্ষকদর সংগঠন ‘বঙ্গবন্ধুর আর্দশ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ’। কর্মসূচির অংশ হিসেবে আওয়ামীপন্থী শিক্ষকরা সব ধরনের ক্লাস-পরীক্ষা এবং প্রশাসনিক কার্যক্রম থেকে বিরত থাকবেন। শিক্ষকরা জানান, বর্তমান ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর