নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি সুফিয়া কামাল হল থেকে গভীর রাতে ছাত্রীদের বের করে দেয়ার ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের বিএনপি পন্থী শিক্ষকদের সংগঠন সাদা দল এবং পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সংগঠন ই্উনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)। আজ শুক্রবার পৃথক বিবৃতিতে তারা এই উদ্বেগ জানায়। ছাত্রীদের হল থেকে বের করে দেয়ার ঘটনাটিকে অত্যন্ত দু:খজনক এবং বেদনায়ক মন্তব্য করে সংগঠন দুটি ...
box
নতুন করে ১০ হাজার শরণার্থীকে নেবে জার্মানি
আন্তর্জাতিক ডেস্ক: উত্তর আফ্রিকা ও মধ্যপ্রাচ্য থেকে নতুন করে ১০ হাজার শরণার্থীকে নেবে জার্মানি। শরণার্থীর পুনর্বাসন, আইনসম্মত এবং সুশিক্ষিত পথে ঠাঁই দিতে নেয়া ইইউ প্রকল্পের আওতায় ২০১৯ সালের মধ্যে অন্তত ৫০ হাজার উদ্বাস্তুকে অসুরক্ষিত স্থান থেকে ইউরোপীয় ইউনিয়নে জায়গা করে দেয়া হবে৷ শরণার্থীদের জন্য খরচ বাবদ ইউরোপীয় ইউনিয়ন বিভিন্ন দেশকে ৫০০ মিলিয়ন ইউরো অর্থসাহায্য দেবে৷ ২০১৫ সালে জার্মানিতে থাকার জন্য ...
‘দুই হাজার মেয়ের ছাত্রত্ব বাতিল করে দেব’
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি সুফিয়া কামাল হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিতা রেজওয়ানা রহমান কোটা সংস্কার আন্দোলনে জড়িত ছাত্রীদের ডেকে ছাত্রত্ব বাতিল, গোয়েন্দা নজরদারি ও মামলার হুঁশিয়ারি দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ছাত্রীদের এক প্রন্শের জবাবে তিনি বলেন, আমি দুই হাজার মেয়ের ছাত্রত্ব বাতিল করে দেব। যুব মহিলা লীগের এই কেন্দ্রীয় নেতা বৃহস্পতিবার রাত ১১টায় কবি সুফিয়া কামাল হলের প্রদীপ্ত ...
ভারতের প্রধান বিচারপতির ইমপিচ চায় ৭ বিরোধী দল
অনলাইন ডেস্ক: ভারতের প্রধান বিচারপতি দীপক মিশ্রকে ইমপিচ করার দাবি করেছে কংগ্রেসসহ ৭টি বিরোধী দল। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি মিশ্রের বিরুদ্ধে সংসদে ইমপিচমেন্ট প্রস্তাব আনার জন্য শুক্রবার ৭টি বিরোধী দল উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডুর কাছে আবেদন করেছে। সেই আবেদনে সই করেছেন ৬৪ জন সংসদ সদস্য। সিবিআইয়ের বিচারক বি এইচ লয়ার মৃত্যুর তদন্তের দাবি বৃহস্পতিবার খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট। তারই প্রেক্ষিতে দেশের ...
মাদারীপুরে প্রশ্ন ফাঁসকারী চক্রের ১৫ সদস্য আটক
মাদারীপুর প্রতিবেদক: মাদারীপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসকারী চক্রের ১৫ সদস্যকে আটক করেছে ডিবি পুলিশ। শুক্রবার (২০ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে শহরের পাঠককান্দি থেকে তাদের আটক করা হয়। এ সময় ল্যাপটপ, প্রিন্টার, ডিভাইজসহ প্রশ্নপত্র জব্দ করা হয়। আটক ব্যক্তিরা হলেন- পলাশ মণ্ডল (৩৫), মনতোষ সরকার (৩২), আকরাম হোসেন (২৪), অপূর্ব হাওলাদার (৩৫), বিনয় ভক্ত (২৭), ...
প্রতিবাদ করায় ছাত্রকে হলে ঢুকতে দেয়নি ছাত্রলীগ
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কবি সুফিয়া কামাল হল থেকে মধ্যরাতে ছাত্রীদের বের করে দেওয়ার ঘটনায় প্রতিবাদ জানানো ছাত্রকে হলে ঢুকতে দেয়নি ছাত্রলীগ। বৃহস্পতিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগের ইয়াসিন আরাফাত অন্তর ঢাবির স্যার এ এফ রহমান হলের শিক্ষার্থী। সুফিয়া কামাল হলের সামনের বিক্ষোভ ও প্রতিবাদ শেষে ভোর সাড়ে ৪টায় ফেরার সময় ছাত্রলীগ নেতাকর্মীরা তাকে ফটক ...
রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল
নিজস্ব প্রতিবেদক: বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে এবং কুমিল্লার আদালতে জামিন না দেয়ার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণ শাখা। আজ শুক্রবার সকালে পুরনো ঢাকার জজকোর্ট এলাকায় বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভুইয়া জুয়েল। এসময় স্বেচ্ছাসেবক দলের নেতা এসএম জিলানী, আনু মুহাম্মদ শামীম, সরদার মোহাম্মদ নূরুজ্জামান প্রমুখ উপস্থিত ...
মোহামেডানের ‘কালো চিতা’ খ্যাত মনির হোসেন মনুর ইন্তেকাল
স্পোর্টস ডেস্ক: মোহামেডানের সমর্থকদের কাছে ‘কালো চিতা’ খ্যাত মনির হোসেন মনু আর নেই। আজ দুপুর ১২টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) লিভার সিরোসিসে ভুগে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন আশির দশকের তুখোড় এ ফুটবলার। গত বছরের ১২ জুলাই লিভার সমস্যা নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন এ ফুটবলার। পরে সুস্থ হয়ে বাসায়ও ফিরে গিয়েছিলেন। কিন্তু চলতি বছর ...
অটোরিকশার দ্রুত রেজিস্ট্রেশনের দাবি : শ্রমিক ঐক্য পরিষদ
নিজস্ব প্রতিবেদক: চালকদের নামে বরাদ্দকৃত ৫ হাজার অটোরিকশার রেজিস্ট্রেশন বিতরণ দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছে ঢাকা ও চট্টগ্রাম জেলা সিএনজি অটোরিকশা শ্রমিক ঐক্য পরিষদ। শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির তৃতীয় তলার স্বাধীনতা হলে আয়োজিত এক শ্রমিক সমাবেশে এ দাবি জানানো হয়। সমাবেশে বক্তারা বলেন, আমরা ঢাকা ও চট্টগ্রাম জেলা সিএনজি অটোরিকশা শ্রমিক পরিষদ দীর্ঘদিন ধরে অটোরিকশা চালকদের ৮ দফা দাবি নিয়ে বিভিন্ন ...
ইরানের সিদ্ধান্ত ডলার বর্জন করে ইউরো ব্যবহারের
আন্তর্জাতিক ডেস্ক: বৈদেশিক মুদ্রার হিসাবের ক্ষেত্রে ডলারের পরিবর্তে এখন থেকে ইউরো ব্যবহার করবে ইরান। ওয়াশিংটনের সঙ্গে চলমান রাজনৈতিক বিরোধের কারণে এ সিদ্ধান্ত নিয়েছে ইরান সরকার। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থার বরাত দিয়ে এ খবর জানিয়েছে রয়টার্স। গত সপ্তাহে ইরানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ভালিউল্লাহ সাইফ বলেন, বৈদেশিক বাণিজ্যে ডলারের স্থলে ইউরো গ্রহণের তার পরামর্শকে স্বাগত জানিয়েছেন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর