১৫ই জুন, ২০২৬ ইং | ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ৩:০০

box

গভীর রাতে ছাত্রীদেরকে হল থেকে বের করে দেওয়া ন্যাক্কারজন- রিজভী

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সুফিয়া কামাল হল থেকে ছাত্রীদেরকে গভীর রাতে বের করে দেওয়া ন্যাক্কারজনক বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। এসময় তিনি বলেন, প্রধানমন্ত্রী যখন কমনওয়েলথ সম্মেলনে বক্তব্য রাখছিলেন তখন দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদেরকে গভীর রাতে হল থেকে সম্পূর্ণ অমানবিক আচরণের ...

কাঙ্ক্ষিত ফলাফল না পেলে আলোচনা বাতিল-ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বজুড়ে আতঙ্ক ছড়িয়ে মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে আছে উত্তর কোরিয়া ও যুক্তরাষ্ট্র। চলছে পাল্টাপাল্টি হুমকি আর ভয়ঙ্করসব মহড়া। আর তারই জের ধরে আলোচনায় বসার সিদ্ধান্ত নিয়েছেন কোরিয়ার নেতা কিম জং উন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এরই মধ্যে বুধবার জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের সাথে একটি সংবাদ সম্মেলনে অংশ নেয়ার সময় ট্রাম্প জানান, ‘কাঙ্ক্ষিত ফলাফল’ না পাওয়া গেলে তিনি ...

বিশ্বকাপ শেষ আগুয়েরোর

স্পোর্টস ডেস্ক: আর্জেন্টিনা সমর্থকদের জন্য দুঃসংবাদ হয়ে এল সার্জিও আগুয়েরোর হাঁটুর ইনজুরি। আসন্ন বিশ্বকাপ মিস করতে যাচ্ছেন তিনি! তেমনই সংশয় প্রকাশ করেছেন আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) ফিজিও হোমেরো ডি আগস্টিনো। হাঁটুর ইনজুরির কারণে মার্চ মাস পুরোটাই মাঠের বাইরে ছিলেন আগুয়েরো। ম্যানচেস্টার ডার্বি ও লিভারপুলের ম্যাচের পর অনুশীলনে আবার ইনজুরিতে পড়েন তিনি। এতে ছুরি-কাঁচির নিচে যেতে বাধ্য হয়েছেন আর্জেন্টাইন স্ট্রাইকার। অস্ত্রোপচার শেষে ...

অপহরণের ৩২ দিন পর শর্তসাপেক্ষে ছাড়া পেলেন ইউপিডিএফের দুই নেত্রী

রাঙ্গামাটি প্রতিনিধি : অপহরণের ৩২ দিন পর শর্তসাপেক্ষে ছাড়া পেলেন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) সমর্থিত নারী সংগঠন হিল উইমেন্স ফেডারেশনের দুই নেত্রী মন্টি চাকমা ও দয়াসোনা চাকমা। মুক্তিপণ হিসেবে দিতে হয়েছে ১০ লাখ টাকা। একাধিক নির্ভরযোগ্য সূত্রে এসব তথ্য জানা গেছে। যদিও এসব বিষয়ে সুস্পষ্ট করে মুখ খুলতে পারছেন না, জিম্মিদশা থেকে ফিরে আসা দুই নেত্রী ও তাদের স্বজনরা। ...

কবি বেলাল চৌধুরী লাইফ সাপোর্টে

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘদিন ধরে অসুস্থ থাকার কারণে হাসপাতালে চিকিৎসাধীন কবি বেলাল চৌধুরীর অবস্থার অবনতি হওয়ায় তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে।  বৃহস্পতিবার  রাতে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। এরপর শুক্রবার অবস্থার আরও অবনতি হলে বেলা সাড়ে ১২টার দিকে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। তিনি প্রায় চার মাস ধরে বেলাল চৌধুরী ঢাকার আনোয়ার খান ...

আশিকুরের বুকে বিদ্ধ হওয়া গুলি বের করা যায়নি

নিজস্ব প্রতিবেদক: কোটা সংস্কার আন্দোলনের সময় গুলিবিদ্ধ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আশিকুর রহমানের অবস্থা আগের চেয়ে উন্নতির দিকে। তবে তার বুকে বিদ্ধ হওয়া গুলি এখনও বের করা হয়নি। চিকিৎসকরা বলছেন, আপাতত তারা বুকের গুলি বের করা নিয়ে ভাবছেন না। কারণ বুকের ভেতরে থাকা গুলিটিতে আশিকুরের কোনো ক্ষতি হবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র আশিকুর রহমান। কোটা সংস্কার ...

ফেনীতে বাসচাপায় নিহত ৩

ফেনী প্রতিবেদক: ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলায় কাল বৈশাখীর ঝড়ে নিয়ন্ত্রণ হারানো একটি বাসের চাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ শুক্রবার বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নিজকুঞ্জরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের সবাই স্থানীয় পল্লী বিদ্যুৎ সমিতির কর্মী । স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে চট্টগ্রামগামী একটি বাস ঝড়ের কবলে পড়ে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি চলন্ত মোটরসাইকেলকে চাপা দেয়। এ সময় বাসটিও রাস্তার ...

গতকাল রাতের ঘটনা আমাকে স্তম্ভিত করেছে, আমি স্তম্ভিত: সুফিয়া কামাল

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুফিয়া কামাল হল থেকে মধ্যরাতে তিন ছাত্রীকে বের করে দেওয়া প্রসঙ্গে বিশিষ্ট মানবাধিকারকর্মী সুলতানা কামাল বলেছেন, বৃহস্পতিবার রাতের ঘটনা আমাকে স্তম্ভিত করেছে, আমি স্তম্ভিত। বিশ্ববিদ্যালয় প্রশাসনের এমন আচরণে বিস্ময় প্রকাশ করে সুলতানা কামাল দাবি জানান, মূল ঘটনা পরিষ্কার করে নিয়ম অনুযায়ী দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে, তিন ছাত্রীকে বের করে দেওয়া হয়নি। অভিভাবকরা ...

ছা‘লীগ রনির ভয়ে বাড়িছাড়া কোচিং সেন্টারের পরিচালক

চট্টগ্রাম প্রতিনিদধ : চড় মারার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর সংগঠন থেকে বহিষ্কৃত হওয়া চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম রনির ভয়ে বাড়িছাড়া হয়েছেন কোচিং সেন্টারের পরিচালক রাশেদ মিয়া। নিরাপত্তা চেয়ে তিনি গতকাল বৃহস্পতিবার রাতে নগরের পাঁচলাইশ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। নিজের বাসা ছেড়ে রাশেদ এখন পরিবার নিয়ে আত্মীয়স্বজনের বাসায় থাকছেন। বৃহস্পতিবার নগরের পাঁচলাইশ থানায় নুরুল ...

মানিকগঞ্জে আসামী ধরতে গিয়ে লাশ হলেন পুলিশ

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জ পৌর এলাকায় আসামি ধরার জন্য কালীগঙ্গা নদীতে ঝাঁপ দেওয়া পুলিশ কনস্টেবলের লাশ পাওয়া গেছে। নিহত পুলিশ সদস্যের নাম শাহীনুর রহমান। তিনি মানিকগঞ্জ সদর থানায় কর্মরত ছিলেন এবং তার গ্রামের বাড়ী রাজবাড়ী জেলায়। সদর থানার ওসি রকিবুজ্জামান জানান, শুক্রবার(২০এপ্রিল)বেলা দেড়টার দিকে নদী থেকে তার লাশ উদ্ধার করে ডুবুরিদল। তবে কিভাবে পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে চিকিৎসক কিছু বলতে পারেননি। ...