১৫ই জুন, ২০২৬ ইং | ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ১:৪৩

box

কোটা ব্যবস্থা সংস্কার করা উচিত: জাফর ইকবাল

সিলেট প্রতিনিধি: বর্তমান কোটা ব্যবস্থা সংস্কার করা উচিত বলে মন্তব্য করেছেন বিশিষ্ট শিক্ষাবিদ ও অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল। তিনি বলেছেন, ‘৫৬ শতাংশ কোটা অনেক বেশি। এক সময় এটার প্রয়োজন ছিল, তবে তা এখন একটা সঙ্গত সংখ্যায় নামিয়ে আনা দরকার।’ তবে মুক্তিযোদ্ধাদের প্রতি যেন কোনোভাবেই অশ্রদ্ধা না হয় সেইদিকে খেয়াল রাখার আহবানও জানান তিনি। বুধবার সকাল সাড়ে ১১টায় শাহজালাল বিজ্ঞান ...

সরকার স্পর্শকাতর সময় পার করছে: কাদের

নিজস্ব প্রতিবেদক: সরকার এখন স্পর্শ কাতর সময় পার করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বুধবার বেলা ১২ টার দিকে কাদের এ কথা বলেন। দলের নেতাকর্মীদের উদ্দেশ্য করে কাদের বলেন, সরকার এখন স্পর্শ কাতর সময় পার করছে। কোটা সংস্কার নিয়ে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে যা বলার তা আমি বলেছি। এর কেউ যদি এনিয়ে কথা বলে তাহলে ...

মিরাজ, তাসকিনের কাঁধে ও পিঠে ব্যথা, উন্নতি হচ্ছে তামিমের

স্পোর্টস ডেস্ক: পুনর্বাসন প্রক্রিয়া চলছে তামিম ইকবালের। হাঁটুর ইনজুরির উন্নতিও হচ্ছে এ বাঁহাতি ওপেনারের। পুনর্বাসন শেষ হতে আরও অন্তত তিন সপ্তাহ লাগবে তার। শুধু তামিম নয়, ইনজুরিতে ভুগছেন মেহেদী হাসান মিরাজ ও তাসকিন আহমেদ। মিরাজের সমস্যা কাঁধে। তাসকিনের ব্যথা পিঠে। বিসিবির প্রধান চিকিত্সক দেবাশীষ চৌধুরী গতকাল সাংবাদিকদের জানিয়েছেন, তিন ক্রিকেটারের ক্ষেত্রেই রক্ষণশীল উপায়ে চিকিত্সা চলছে। ফিজিওথেরাপি, ইনজেকশন, ব্যয়াম করছেন তারা। ...

কুমিল্লার রামকৃষ্ণপুর সড়কটি চলাচলে অযোগ্য

নিজস্ব প্রতিবেদক: হোমনা উপজেলার কারারকান্দি থেকে রামকৃষ্ণপুর পর্যন্ত সড়কটি চলাচল অযোগ্য হয়ে পড়েছে। সরেজমিনে দেখা গেছে, ১০ কিলোমিটারের এ সড়কটির অধিকাংশ স্থানেই পিচ ঢালাই উঠে গিয়ে অসংখ্য খানাখন্দকের সৃষ্টি হয়েছে। ফলে সড়কে চলাচলকারী সিএনজি অটোরিকশাসহ প্রায় বিশ সহস্রাধিক জনতাকে প্রতিনিয়ত চরম কষ্ট সহ্য করে যাতায়াত করতে হচ্ছে। সামান্য বৃষ্টি হলেই এসব খানাখন্দকে পানি জমে পুকুরের আকার ধারণ করে। ফলে বৃষ্টি ...

প্রধানমন্ত্রীর সুনির্দিষ্ট ঘোষণা না আসা পর্যন্ত আন্দোলন চলবে

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের (ভিসি) বাসভবনে হামলাকারীদের বিচার চেয়েছেন কোটা সংস্কার আন্দোলনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হাসান আল মামুন। তিনি এসময় হামলাকারীদের বহিরাগত দাবি করে এ বিচার চান। আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) লাইব্রেরির সামনে সংবাদ সম্মেলন করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা। এসময় আন্দোলনকারীদের পক্ষে হাসান আল মামুন বলেন, ঢাবির বিভিন্ন হলে শিক্ষার্থীদের ওপর আন্দোলনে না আসার জন্য ...

কোটা সংস্কার আন্দোলন যৌক্তিক: ঢাবি ভিসি

নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে কোটা পদ্ধতি সংস্কারের দাবি ‘যৌক্তিক’ বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. আখতারুজ্জামান। বুধবার বেলা ১২টার দিকে সাংবাদিকদের তিনি বলেন, “কোটাবিরোধী’ শব্দ ব্যবহার করা যৌক্তিক নয়। তবে কোটা সংস্কারের দাবি যৌক্তিক। আমি কোটা সংস্কারের এই যৌক্তিক দাবি সমর্থন করি এবং সরকারের প্রতি বিষয়টি বিবেচনার দাবি জানাই।’ তিনি বলেন, ‘কোটা সংস্কারের আন্দোলন গণতান্ত্রিক। এই ...

আইসিইউতে রাজিবের অবস্থা অপরিবর্তিত

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর কারওয়ান বাজারে দুই বাসের চাপায় হাত হারিয়ে আইসিইউতে লাইফ সাপোর্টে থাকা তিতুমীর কলেজের ছাত্র রাজিব হোসেনের অবস্থা অপরিবর্তিত রয়েছে। বুধবার (১১ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে আইসিইউতে রাজিবকে দেখে এসে এ তথ্য জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের অর্থোপেডিক বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মো. শামসুজ্জামান। রাজিবের চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের প্রধান শামসুজ্জামান জানান, রাজিবের অবস্থার কোনো পরিবর্তন ...

বকেয়া রাজস্ব আদায়ে কর হালখাতা করবে এনবিআর

নিজস্ব প্রতিবেদক: বকেয়া রাজস্ব আদায়ে রোববার কর হালখাতা করবে জাতীয় রাজস্ব রোর্ড (এনবিআর)। গত বছর থেকে এ রেওয়াজ চালু করে এনবিআর। গতকাল মঙ্গলবার এনবিআর কার্যালয়ে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া এ তথ্য জানান। তিনি বলেন, রোবাবার দেশের সব কর অঞ্চল ও ভ্যাট অফিসে এ কর্মসূচি পালিত হবে। এনবিআর চেয়ারম্যান বলেন, কর দাতাদের কাছে এনবিআরের প্রচুর পরিমাণ বকেয়া রয়েছে। এর মধ্যে ...

ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: ভারত-বাংলাদেশ এবং নেপালকে নিয়ে আয়োজিত ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ হুইলচেয়ার ক্রিকেট দল। টানা দুই জয়ে আগেই ফাইনাল নিশ্চিত করা বাংলাদেশ মঙ্গলবার ভারতকে ৩৬ রানের বড় ব্যবধানে হারায়। এর আগে ভারতের বিপক্ষে তিন ম্যাচের সিরিজেও স্বাগতিকদের হারিয়ে শিরোপা জিতেছিল লাল-সবুজরা। গতকাল ভারতের গান্ধী পার্কে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ছয় উইকেটে ১৭৯ ...

ফারুকী হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ২৩ মে

নিজস্ব প্রতিবেদক: বেসরকারি টেলিভিশন ‘চ্যানেল আই’ এর ইসলামী অনুষ্ঠানের উপস্থাপক নুরুল ইসলাম ফারুকী হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য অাগামী ২৩ মে ধার্য করেছেন আদালত। বুধবার মামলাটিতে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ধার্য ছিল। এদিন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পুলিশ পরিদর্শক আরশেদ আলী মণ্ডল প্রতিবেদন দাখিল করতে পারেননি। এজন্য ঢাকা মহানগর হাকিম মাজহারুল হক প্রতিবেদন দাখিলের জন্য নতুন এ তারিখ ঠিক ...