নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ফার্মগেটে বাসচাপায় এক নারীর ডান পা থেঁতলে গেছে। তাৎক্ষণিকভাবে আহত নারীর পরিচয় জানা যায়নি। তাকে উদ্ধার করে রাজধানীর পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। আজ বুধবার সকাল ৯টার দিকে আনন্দ সিনেমা হলের সামনে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পরপরই নিউ ভিশন নামে বাস ও বাসের চালককে আটক করে পুলিশে সোপর্দ করেছেন জনতা। কয়েক দিন আগে একই রুটে কারওয়ানবাজার এলাকায় দুই ...
box
ঢাকা-আরিচা মহাসড়কে অবরোধ করেছে জাবি শিক্ষার্থীরা
নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা ফের ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছে। আজ বুধবার সকাল ১০টার দিকে অন্তত তিন হাজার শিক্ষার্থী এই অবরোধে অংশ নেন। এতে করে মহাসড়কের দুদিকে যান চলাচল বন্ধ রয়েছে। এদিকে আজ বিশ্ববিদ্যালয়ের সব ধরনের ক্লাস-পরীক্ষা বন্ধ রয়েছে।
রাজপথে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা
নিজস্ব প্রতিবেদক: কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে এবার রাজপথে নেমেছে মহানগরীর বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থীরা। বুধবার তারা শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারের সামনে জড়ো হয়েছে। এসময় তাদেরকে ফুল দিয়ে বরণ করে নেন আন্দোলনরত শিক্ষার্থীরা। প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১১টার দিকে ঢাকা কলেজ ও তেজগাঁও কলেজের কয়েক’শ শিক্ষার্থীকে মিছিল নিয়ে শাহবাগের দিকে যেতে দেখা যায়। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারের সামনে জড়ো হয়েছে হাজার ...
ব্রাজিলে জেল ভেঙে পালাতে গিয়ে নিহত ২০
আন্তর্জাতিক ডেস্ক: ব্রাজিলে জেল ভেঙে পালাতে গিয়ে ২০ জন নিহত হয়েছেন। বুধবার (১১ এপ্রিল) উত্তরাঞ্চলীয় বেলেম শহরের সান্টা ইজাবেল প্রিজন কমপ্লেক্সে এই ঘটনা ঘটে। সশস্ত্র বাহিনীর সদস্যরা কারাগারের বাইরের একটি প্রাচীর ভাঙার জন্য বোমা বিস্ফোরণ করলে ঘটনাস্থলেই কারারক্ষী, বন্দি এবং বাইরে অবস্থানরত সশস্ত্র সদস্যরা নিহত হন। এতে আহত হন আরো ৪ রক্ষী। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। ...
রাজধানীর বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সড়ক অবরোধ
নিজস্ব প্রতিবেদক: কোটা সংস্কারের দাবিতে রাজধানীতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেছেন। রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত ড্যাফোডিল ইউনিভার্সিটি, ও ফার্মগেটের এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটির শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করছেন। আজ বুধবার সকাল সাড়ে নয়টা থেকে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তাঁরা। রাজধানীর পান্থপথ, তেজগাঁও, ফার্মগেট, মিরপুর রোড অবরোধ করেছেন তাঁরা। দৈনিকদেশজনতা/ আই সি
আইএফআইসি ব্যাংকের ডিভিডেন্ড ঘোষণা ১২ শতাংশ
নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারের ব্যাংকিং খাতের তালিকাভুক্ত আইএফআইসি ব্যাংক ৩১ ডিসেম্বর ২০১৭ সমাপ্ত হিসাব বছরের ১২ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। মঙ্গলবার ব্যাংকটির পরিচালনা পর্ষদ সভায় সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ ডিভিডেন্ড ঘোষণা করা হয়। জানা যায়, সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ২.৩৪ টাকা ও শেয়ার প্রতি একক মুনাফা হয়েছে ২.০২ টাকা। এর আগের ...
সাতক্ষীরায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত ৪০
নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা আশাশুনি সড়কের নওয়াপাড়া নামক স্থানে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ৪০ জন আহত হয়েছেন। বুধবার সকাল ৯টার দিকে নওয়াপাড়া কামাল নায়েবের বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। তবে স্থানীয়রা আহতদের উদ্ধার করে বুধহাটা স্বাস্থ্য কমপ্লেক্স ও সাতক্ষীরা সদর হাসপাতাল ভর্তি করেছেন। প্রত্যক্ষদর্শীরা জনায়, আশাশুনি থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস বুধহাটার নওয়াপাড়া নামক ...
যেভাবে কাটা হয় ছাত্রীর পায়ের রগ
নিজস্ব প্রতিবেদক: কিছু মেয়ে দেখে চিৎকার করছে। কিছু মেয়ে নিচে নেমে এলে তাদেরকে বলছে- ‘তেলাপোকা দেখে চিৎকার দিছে, কিছু হয় নাই।’ কিন্তু ফ্লোরে-সিঁড়িতে রক্ত দেখে হলের মেয়েরা একত্রিত হইছে। এর মধ্যে এশা ওই মেয়েদের নিয়ে দরজা বন্ধ করে দিছে। তারপর হলের হাউস টিউটর মেমরা এসে মেয়েটাকে হাসপাতালে পাঠাইছে এবং হলের মাঠে সব মেয়েরা তখন ক্ষ্যাপা।’’ -এভাবেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুফিয়া কামাল ...
রোহিঙ্গা হত্যায় ৭ সেনাকে কারাদণ্ড দিলো মিয়ানমার
আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারের রাখাইন রাজ্যের সংখ্যালঘু রোহিঙ্গাদের হত্যার দায়ে দেশটির সাত সেনা সদস্যকে ১০ বছর করে কারাদণ্ড দিয়েছে দেশটি। সেনাবাহিনীর এক বিবৃতির বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে। গত বছরের সেপ্টেম্বরে রাখাইন রাজ্যের উত্তরাঞ্চলীয় গ্রাম ইনদিনে ১০ রোহিঙ্গা মুসলিমকে হত্যার দায়ে তাদের এ দণ্ড দেয়া হয়েছে বলে জানিয়েছে বার্মিজ সেনাবাহিনী। খবরে বলা হয়েছে, মিয়ানমারের সেনাপ্রধান মিন অং হ্লাইংয়ের ...
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে কোনো ভ্যাট নয়: প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভ্যাট আরোপে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের পরিকল্পনা নাকচ করে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি জানিয়েছেন, বেসরকরি বিশ্ববিদ্যালয়ে কোনো কিছুর ওপর ভ্যাট থাকবে না। ছাত্র ফি থেকে শুরু করে ভবনও ভ্যাটের আওতামুক্ত থাকবে। মঙ্গলবার শেরেবাংলা নগরের জাতীয় অর্থনৈতিক পরিষদ-এনইসি সম্মেলন কক্ষে পরিষদের নির্বাহী কমিটি একনেক বৈঠকে এই বিষয়টি নিয়ে আলোচনা হয়। আগের দিন রাজধানীতে প্রিন্ট ও ইলেকট্রনিক ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর