১৫ই জুন, ২০২৬ ইং | ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ভোর ৫:২১

box

মালয়েশিয়ায় লিফট ছিঁড়ে ৩ বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

অনলাইন ডেস্ক: মালয়েশিয়ায় বিল্ডিংয়ে কাজ করার সময় লিফট ছিঁড়ে সোমবার বিকালে বাংলাদেশি তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সংবাদে নিহতদের বাড়িতে নেমেছে শোকের মাতম। নিহতরা হলেন- বেনাপোলের ধান্যখোলা গ্রামের তরিকুল ইসলাম তরিক, শার্শার শ্যামলাগাছি গ্রামের আজমিন হোসেন ও যশোরের ঝিকরগাছা উপজেলার ছোট-পোদেউলিয়া গ্রামের সালাউদ্দিন। নিহতদের স্বজনরা জানান, মালয়েশিয়ার জোহরবারু ফরেস্ট সিটিতে টিওআইসি কোম্পানির নির্মাণাধীন ৫০ তলা বিল্ডিংয়ে লিফট তৈরির জন্য কাজ ...

ভারতেও চলছে কোটা সংস্কার আন্দোলন

আন্তর্জাতিক ডেস্ক শুধু বাংলাদেশের নয় ভারতেও চলছে কোটা সংস্কার আন্দোলন। মঙ্গলবার গোটা ভারতে কোটা বিরোধীরা ভারত বনধের ডাক দিয়েছিল যা দেশব্যাপী মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে। অনেক জায়গায় মানুষ বনধকে সমর্থন করলেও কিছু জায়গায় বিরোধীদের সঙ্গে সংঘর্ষ বেঁধে যায়। পুলিশকেও কিছু জায়গায় লাঠিচার্জ করতে দেখা যায়। সরকার নিরাপত্তা জোরদার করার সঙ্গে সঙ্গে সামাজিক যোগযোগ মাধ্যম ও ইন্টারনেটের উপর নিয়ন্ত্রন অরোপ করে। শিক্ষা ...

বিএনপির নেতাদের জামিন বাতিলে মহাসচিবের উদ্বেগ

মারুফ শরীফ, নিজস্ব প্রতিবেদক : বিএনপির ৫৩ নেতাকর্মীর জামিন বাতিল করে কারাগারে পাঠানোর ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।আজ মঙ্গলবার দুপুরে দলের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ উদ্বেগের কথা জানান। বিবৃতিতে বলা হয়, গতকাল সোমবার চট্টগ্রাম মহানগর বিএনপির সহসভাপতি এম এ আজিজ, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম দুলাল, বন্দর থানা বিএনপির সাধারণ সম্পাদক ...

গ্রহণযোগ্য নির্বাচনের সব ব্যবস্থা নেয়া হবে: ইসি

নিজস্ব প্রতিবেদক: প্রধান নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম বলেছেন, গ্রহণযোগ্য ও আইনানুগ নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে সব ব্যবস্থা নেয়া হবে। তিনি বলেন, এখন পর্যন্ত স্থানীয় সরকারের কোনো নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করা হয়নি। তার সর্বশেষ উদাহরণ রংপুর সিটি কর্পোরেশন নির্বাচন। যেখানে সব মহলের কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে নির্বাচন কর্মকর্তাদের ...

বাজেটের পর কোটা সংস্কারে হাত : অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: কোটা সংস্কার করা উচিত মন্তব্য করে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত জানিয়েছেন, আগামী বাজেটের পরে কোটা সংস্কারে হাত দেওয়া হবে। মঙ্গলবার রাজধানীতে সচিবালয়ে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) লভ্যাংশ প্রদান অনুষ্ঠানে এ কথা জানান তিনি। অর্থমন্ত্রী বলেন, সরকারি চাকরিতে কোটা অবশ্যই থাকবে, তবে এটি সংস্কার করা উচিত। কোটা সংস্কারের বিষয়টি আমার মন্ত্রণালয়ের কাজ নয়। তারপরেও আমি প্রধামন্ত্রীকে পরামর্শ ...

জামিনে মুক্ত বিএনপি নেতা আলাল

নিজস্ব প্রতিবেদক: কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল । মঙ্গলবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে গাজীপুর কাশিমপুর-২ কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান। আলালের মুক্তির বিষয়টি দৈনিক দেশজনতাকে জানিয়েছেন তার ব্যক্তিগত কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন। গত ২৪ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কারামুক্তির দাবিতে নয়াপল্টন কালো পতাকা প্রদর্শন কর্মসূচি শেষে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ ...

৯ মে অনুষ্ঠিত হবে মালয়েশিয়ার সাধারণ নির্বাচন

আন্তর্জাতিক ডেস্ক: মালয়েশিয়ায় সাধারণ নির্বাচন আগামী ৯ মে হবে বলে জানিয়েছে দেশটির নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার নির্বাচন কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ হাশিম আবদুল্লাহ এক সংবাদ সম্মেলনে বলেন, নির্বাচনের তারিখ আগামী ৯ মে ঠিক করা হয়েছে। ৬১ বছর ধরে ক্ষমতাসীন ইউনাইটেড মালয়স ন্যাশনাল অর্গানাইজেশন (ইউএমএনও) জোটের জন্য এই নির্বাচন হতে পারে শক্ত পরীক্ষা। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, ২৮ এপ্রিল পর্যন্ত প্রার্থীদের ...

খালেদা জিয়ার ১১ মামলার শুনানি ১৫ মে

নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা হত্যা ও রাষ্ট্রদ্রোহসহ ১১ মামলার শুনানির তারিখ পিছিয়েছে। আগামী ১৫ মে পরবর্তী শুনানির তারিখ ধার্য করেছেন আদালত। মঙ্গলবার মামলাগুলো শুনানির জন্য ধার্য ছিল। কিন্তু অধিকাংশ মামলার কার্যক্রম বেগম খালেদা জিয়ার পক্ষে হাইকোর্ট স্থগিত করেছেন জানিয়ে শুনানি পেছানোর আবেদন করেন তার আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ ও জিয়া উদ্দিন জিয়া। পুরান ঢাকার ...

কোটা সংস্কার: সমঝোতা ভেঙে আবার আন্দোলনে ছাত্ররা

নিজস্ব প্রতিবেদক: আগের দিন আন্দোলন এক মাস স্থগিত করলেও সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আবারও আন্দোলনে নেমেছে শিক্ষার্থীরা। তারা এখন এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে সুস্পষ্ট নির্দেশনা দাবি করছে। সোমবার সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠকে কোটার বিষয়টি পরীক্ষা-নিরীক্ষার পর আন্দোলন ৭ মে অবধি স্থগিতের ঘোষণা দিয়েছিল আন্দোলনকারী সংগঠন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। ...

এশিয়া কাপ হবে আরব আমিরাতে,ভারতে নয়

স্পোর্টস ডেস্ক: এ বছর সেপ্টেম্বরেই বসছে এশিয়া কাপের ১৪তম আসর। আসরের ভেন্যু নির্ধারিত ছিল ভারতে। সে ভাবেই সবকিছু চলছিল। কিন্তু বাঁধ সাধল ভারত-পাকিস্তানের রাজনৈতিক দ্বন্দ্ব। প্রতিবেশী দুই দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় এই টুর্নামেন্ট ভারত থেকে সংযুক্ত আরব আমিরাতে স্থানান্তরিত করা হয়েছে। আগামী সেপ্টেম্বরের ১৩ থেকে ২৮ তারিখ পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট। এশিয়ান ক্রিকেট কাউন্সিল ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান ...