নিজস্ব প্রতিবেদক: নৌ-নিরাপত্তা সপ্তাহ আজ ৫ এপ্রিল বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে। চলবে আগামী ১১ এপ্রিল পর্যন্ত। এ বছরের নৌ-নিরাপত্তা সপ্তাহের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে ‘নৌ-শিল্পে লেগেছে আধুনিকতার ছোঁয়া, যাত্রা হবে নিরাপদ এটাই আমাদের চাওয়া।’ নৌ-নিরাপত্তা সপ্তাহ শুরু উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। আজ সকালে ঢাকার শিশু একাডেমি মিলনায়তনে নৌ-নিরাপত্তা সপ্তাহের উদ্বোধন করবেন নৌপরিবহন ...
box
রোমাকে সহজেই হারাল বার্সেলোনা
স্পোর্টস ডেস্ক: পাত্তাই পেল না এএস রোমা। বার্সেলোনার কাছে স্রেফ উড়ে গেল ইতালির দলটি। চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে কাতালানদের কাছে ৪-১ গোলে বিধ্বস্ত হয়েছে তারা। দুর্দান্ত এ জয়ে সেমিফাইনালে এক পা দিয়ে রাখল স্প্যানিশ জায়ান্টরা। এদিন দারুণ খেললেন লিওনেল মেসিরা। তবে জয়ে বড় ভূমিকা রাখলেন অতিথিরাই। দুটি গোলই এসেছে আত্মঘাতী থেকে। আর একটি করে গোল করেছেন লুইস সুয়ারেজ ...
সিরিয়ায় যুদ্ধবিরতির প্রতিশ্রুতি তিন নেতার
আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ায় টেকসই যুদ্ধবিরতির মাধ্যমে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন ইরান, রাশিয়া ও তুরস্কের প্রেসিডেন্টরা। গতকাল বুধবার বৈঠক শেষে প্রকাশিত এক বিবৃতিতে তারা বলেছেন, ইরান, তুরস্ক ও রাশিয়া সিরিয়ার স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় ঐক্য, ভূগৌলিক অখণ্ডতা এবং সাম্পদ্রায়িক সম্প্রীতি রক্ষার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ। বিবৃতিতে আরও বলা হয়েছে, সিরিয়া সংকটের সামরিক সমাধান নেই। রাজনৈতিক আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে হবে। ...
ফেসবুকের ৮ কোটি ৭০ লাখ মানুষের তথ্যফাঁস
বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : ফেসবুক বলেছে তাদের ধারণা অনুযায়ী ৮কোটি ৭০ লাখ মানুষের তথ্য লন্ডনভিত্তিক রাজনৈতিক পরামর্শদাতা প্রতিষ্ঠান ক্যামব্রিজ অ্যানালিটিকার সাথে হয়েছিল। বিবিসিকে জানানো হয়েছে এদের মধ্যে প্রায় ১১ লাখ অ্যাকাউন্ট যুক্তরাজ্য ভিত্তিক। এই কেলেঙ্কারি ফাঁস করে দেয়া ক্রিস্টোফার ওয়াইলির বরাত দিয়ে এর আগে বলা হয়েছিল প্রায় ৫ কোটি মানুষ এতে ক্ষতিগ্রস্ত হয়েছে। ফেসবুকের প্রধান প্রযুক্তি কর্মকর্তা মাইক স্ক্রফারের ...
পিলখানা হত্যা মামলা : চিকিৎসাধীন অবস্থায় ফাঁসির আসামির মৃত্যু
নিজস্ব প্রতিবেদক: ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শাহী আক্তার (৫২) নামে পিলখানা হত্যা মামলার এক ফাঁসির আসামি মারা গেছেন। বুধবার (৪ এপ্রিল) দুপুর পৌনে ১২টার দিকে তার মৃত্যু হয়। ঢাকা কেন্দ্রীয় কারাগারের কারারক্ষী মো. হানিফ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। মৃত শাহী আক্তার গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বড়ইবাড়ি গ্রামের রইসউদ্দিনের ছেলে। তিনি তৎকালীন বিডিআরের সৈনিক ছিলেন। কারাগারে থাকা অবস্থায় শাহী ...
ডাস্ট অ্যালার্জিতে আক্রান্ত প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: ডাস্ট অ্যালার্জিতে আক্রান্ত হওয়ায় স্বাভাবিকভাবে কথা বলতে পারছেন না প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার কণ্ঠস্বরের অবস্থা বেশ খারাপ, কথা বলতে গেলে খুব কষ্ট হচ্ছে। এ কারণে তিনি বুধবার এসএমই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিতে পারেননি। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মাইকে দাঁড়িয়ে শুধু বলেন, ‘আমার গলার অবস্থা ভালো নয়। এ জন্য বক্তব্য দিতে পারছি না, দুঃখিত’। প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটি সূত্র জানিয়েছে, গত ...
ভোলায় বিএনপি নেত্রীকে ঘরে আটকে রেখে রাতভর নির্যাতন
ভোলা প্রতিনিধি: ভোলার দৌলতখান উপজেলায় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইয়াছির লিটনের বিরুদ্ধে বিএনপি নেত্রী তাছলিমা বেগমকে ঘরে আটকে রেখে রাতভর শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে। মঙ্গলবার(৩ এপ্রিল)দিবাগত রাতে উপজেলাল উত্তর জয়নগর ইউনিয়নের চেয়ারম্যান ইয়াছির লিটনের নির্দেশে তার বোন জামাই, ভাগিনা ও ভাতিজা মিলে স্থানীয় কাজী বাড়িতে আটকে রেখে ৪ নং ওয়ার্ডের বিএনপি নেত্রীকে সারারাত শারীরিক নির্যাতন করেছে। এমন অভিযোগ করেন বিএনপি নেত্রী।পরে ...
ধর্ষণের পর হত্যা: চট্টগ্রামে ৩ জনের ফাঁসির রায়
চট্টগ্রাম প্রতিবেদক: চট্টগ্রামের দক্ষিণ কাট্টলী এলাকায় এক তরুণীকে দলবেঁধে ধর্ষণের পর শ্মশানে লাশ পুড়িয়ে ফেলার ঘটনায় তিন আসামিকে ফাঁসির রায় দিয়েছেন আদালত। বুধবার চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর ভারপ্রাপ্ত বিচারক বেগম রোকসানা পারভীন এ রায় দেন। দণ্ডিত আসামিরা হলেন- সুজন কুমার দাশ, সমীর দে এবং যদু ঘোষ। এদের মধ্যে গ্রেফতার সুজন কুমার দাশকে রায় ঘোষণার সময় আদালতে ...
ফিজকে নিয়ে ভিডিও মুম্বাই ইন্ডিয়ান্স এর
স্পোর্টস ডেস্ক: এবারের আসরে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মোস্তাফিজুর রহমানের মুম্বাই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংসের ম্যাচ দিয়েই শুরু হবে জমজমাট টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট। চলতি আসরে মোস্তাফিজুর রহমান মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলায় অংশ নিতে এরই মধ্যে মুম্বাইয়ে পৌছে দলের সঙ্গে যোগ দিয়েছেন। বাংলাদেশি কাটার মাস্টারকে পেয়ে ভীষণ খুশি মুম্বাই শিবির। মোস্তাফিজের যোগ দেয়ার বিষয়টিকে বাংলায় ‘ভালো খবর’ হিসেবে নিজেদের ফেসবুক ...
আওয়ামী লীগের দুই এমপিকে দুদকের তলব
নিজস্ব প্রতিবেদক: ক্ষমতার অপব্যবহার করে অবৈধ সম্পদ অর্জন ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই এমপিকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুই এমপি হলেন, খুলনা-২ আসনের আওয়ামী লীগের এমপি মিজানুর রহমান ও নরসিংদী-২ আসনের স্বতন্ত্র এমপি কামরুল আশরাফ খান। বুধবার দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন। দুদকের এই কর্মকর্তা বলেন, আজকে ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর