১৫ই জুন, ২০২৬ ইং | ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ৪:০৬

box

দেশের ১৩৩ ইউপি-পৌরসভায় চলছে ভোটগ্রহণ

নিজস্ব প্রতিবেদক: দেশের বিভিন্ন স্থানে ইউনিয়ন পরিষদ (ইউপি) সাধারণ, বিভিন্ন পদে উপনির্বাচন, উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচন, পৌরসভা সাধারণ ও বিভিন্ন পদে উপনির্বাচন এবং খুলনা ও চট্টগ্রাম সিটি করপোরেশনের ১টি করে সাধারণ ওয়ার্ডের নির্বাচনে ভোট গ্রহণ চলছে। এসব নির্বাচনে সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, দেশের বিভিন্ন স্থানে ইউনিয়ন ...

চূড়ান্ত হল বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ সফর

স্পোর্টস ডেস্ক: অবশেষে চূড়ান্ত হল বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ সফর। সফরে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবেন সাকিব-মোস্তাফিজরা। ইতিমধ্যে সূচিও চূড়ান্ত হয়েছে। আগামী ২০ জুন ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের উদ্দেশে দেশ ছাড়বেন তারা। আইসিসি ফিউচার ট্যুর প্রোগ্রাম (এফটিপি) অনুযায়ী, মার্চ-এপ্রিলে ওয়েস্ট ইন্ডিজ সফরের কথা ছিল বাংলাদেশের। তবে ক্যারিবীয়দের বিশ্বকাপ বাছাইপর্ব এবং টাইগারদের নিদাহাস ট্রফির ব্যস্ততার কারণে তা আয়োজন করা সম্ভব ...

হবিগঞ্জে বাস উল্টে নিহত ৩

নিজস্ব প্রতিবেদক: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় বাস উল্টে  অন্তত ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেনআরো দুজন । আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের মডেল বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শেরপুর হাইওয়ে পুলিশের ওসি বিমল চন্দ্র ভৌমিক জানান, তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি। আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

ঢাকা-কাঠমান্ডু বাস চলাচল শুরু ২৩ এপ্রিল

নিজস্ব প্রতিবেদক: সরাসরি ঢাকা থেকে নেপালের কাঠমান্ডুতে বাস সার্ভিস চালু হচ্ছে। আগামী ২৩ এপ্রিল প্রথমবারের মতো ঢাকা থেকে ‘শ্যামলী এন আর ট্রাভেলস’-এর একটি বাস ছাড়বে নেপালের উদ্দেশে। বাসটির প্রথম যাত্রায় অংশ নেবেন বাংলাদেশ, ভারত ও নেপালের সরকারি প্রতিনিধিদল ও দাতা সংস্থা এডিবির সদস্যরা। প্রতিনিধিদলের সদস্যরা ঢাকা-কাঠমান্ডুর ১১০০ কিলোমিটার সড়কপথ পরিদর্শন করবেন। সড়কে বাস চলাচলের সম্ভাব্যতা যাচাই, ভাড়া নির্ধারণ এবং তিন ...

ভেনিজুয়েলায় কারাগারে অগ্নিকাণ্ড: নিহত ৬৮

আন্তর্জাতিক ডেস্ক: ভেনিজুয়েলার একটি পুলিশ স্টেশনের কাছে অবস্থিত কারাগারে দাঙ্গা ও অগ্নিকাণ্ডে অন্তত ৬৮ জন নিহত হয়েছে। বুধবার দেশটির কারাবোবো রাজ্যের ভ্যারেন্সিয়া শহরে এ ঘটনা ঘটে। সরকার ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বিবিসি ও বার্তা সংস্থা রয়টার্স এ খবর দিয়েছে। রাজ্যের প্রধান প্রসিকিউটর তারেক সাব বলেছেন, প্রকৃত ঘটনা জানতে খুব শিগগিরই তদন্ত শুরু করা হবে। প্রতিবেদনে বলা হয়েছে, বন্দিরা কারাগার ভাঙার উদ্দেশ্যে গদিতে ...

পাকিস্তানে ফিরলেন মালালা

আন্তর্জাতিক ডেস্ক: তালেবান জঙ্গিদের হামলায় গুলিবিদ্ধ হওয়ার অর্ধযুগ পর প্রথমবারের মত নিজের দেশ পাকিস্তানে ফিরেছেন শান্তিতে নোবেল জয়ী পাকিস্তানি তরুণী মালালা ইউসুফজাই। বিবিবি জানিয়েছে, ইসলামাবাদের বেনজির ভুট্টো বিমানবন্দরে বাবা-মায়ের সঙ্গে মালালার একটি ভিডিও পাকিস্তানি টেলিভিশনে এসেছে, যেখানে নিরাপত্তার ব্যাপক কড়াকড়ি দেখা গেছে। নিরাপত্তার কারণেই মালালার বিস্তারিত সফরসূচি গোপন রেখেছেন পাকিস্তানি কর্মকর্তারা। তবে তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী শহীদ খাকান আব্বাসির সঙ্গে বৈঠক ...

সব কোচিং সেন্টার আজ থেকে বন্ধ

নিজস্ব প্রতিবেদক: আসন্ন উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে কোচিং সেন্টার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের সিদ্ধান্ত ও নির্দেশনা অনুযায়ী, আজ বৃহস্পতিবার থেকে বন্ধ থাকবে দেশের সব কোচিং সেন্টার। পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বহাল থাকবে। এর আগে গতকাল বুধবার দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে এমন ঘোষণা দেওয়া হয়। শিক্ষা মন্ত্রণালয় সূত্র ...

দেশ এখন পুলিশের কব্জায় : রিজভী

মারুফ শরীফ, নিজস্ব প্রতিবেদক : বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ দলের পূর্ব ঘোষিত আজকের জনসভা করার অনুমতি না দেয়ার প্রতিক্রিয়ায় বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের কাছে বলেছেন- ‘গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জনসভার অনুমতি দেবে পুলিশ’। স্বরাষ্ট্রমন্ত্রীর এ বক্তব্যের প্রতিক্রিয়ায় রিজভী আহমেদ বলেন, তার বক্তব্যে এটা প্রমাণিত হয়ে গেছে, এখন দেশ চালাচ্ছে পুলিশ। আওয়ামী লীগ ক্ষয়িষ্ণু রাজনৈতিক শক্তিতে পরিণত হয়েছে বলেই ...

মোহাম্মদপুরের ক্রিসেন্ট হাসপাতালকে ১০ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক: অ্যাপোলো ও ইউনাইটেড হাসপাতালের পর এবার রাজধানীর মোহাম্মদপুরের ক্রিসেন্ট হাসপাতালকে ১০ লাখ টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। রোগীকে জিম্মি করে টাকা আদায়, ভুয়া চিকিৎসক দিয়ে চিকিৎসা করানোর অভিযোগে এই জরিমানা করা হয়েছে। এই ঘটনায় সাতজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া হাসপাতালটির লাইসেন্স বাতিল করতে স্বাস্থ্য অধিদপ্তরকে আদেশ দেয়া হয়েছে। আজ বুধবার রাত পৌনে ৮টায় র‌্যাবের ...

হাসপাতাল ছেড়েছেন রুবায়েত-মেহেদী-স্বর্ণা

নিজস্ব প্রতিবেদক: নেপালের কাঠমান্ডুতে ইউএস-বাংলার উড়োজাহাজ দুর্ঘটনায় আহত তিনজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট ছেড়েছেন। আজ বুধবার বিকেলে মেডিকেল বোর্ডের ছাড়পত্র পাওয়ার পর তাঁরা হাসপাতাল ত্যাগ করেন। তিনজনের মধ্যে বিকেল সাড়ে ৩টায় শেখ রাশেদ রুবায়েত এবং বিকেল সাড়ে ৪টায় মেহেদী হাসান ও তাঁর স্ত্রী সাইদা কামরুন্নাহার স্বর্ণা হাসপাতাল ছাড়েন। হাসপাতাল ছাড়ার সময় রুবায়েত সাংবাদিকদের বলেন, ‘খুবই ...