নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে সব ধরনের কোচিং সেন্টারই বে আইনি বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এইচএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে বুধবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নে তিনি এ কথা বলেন। নাহিদ বলেন, সব ধরনের কোচিং সেন্টারই বে আইনি। আমরা হয়তো আইন প্রয়োগ করে নিজেরা বন্ধ করতে পারি না, আইনশৃঙ্খলা বাহিনী বন্ধ করে। কোনো ধরনের কোচিং সেন্টারই আইনগত অ্যালাউড না। ...
box
বগি লাইনচ্যুত: সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ বন্ধ
সিলেট প্রতিবেদক: তেলবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হওয়া সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। বুধবার (২৮ মার্চ) বেলা আড়াইটার দিকে মৌলভীবাজার কুলাউড়া ও বরমচাল রেলস্টেশনের মধ্যবর্তী আনফানাই রেল ব্রিজের কাছে তেলবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটে। কুলাউড়া স্টেশন মাস্টার মো. মফিজুল ইসলাম জানান, সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী একটি তেলবাহী ট্রেনের বগি (ওয়াগন) লাইনচ্যুত হয়। এতে ...
চাঁদপুরে হত্যা মামলায় ৩ জনের ফাঁসি
নিজস্ব প্রতিবেদক: চাঁদপুরে মাসুদ রানা হত্যা মামলায় ৩ জনের ফাঁসির দিয়েছেন আদালত। আজ বুধবার দুপুর পৌনে ১২টার দিকে চাঁদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মামুনুর রশিদ এ রায় দেন। দণ্ডিতরা হলেন- চাঁদপুর মতলব উত্তর উপজেলার সুফিয়ান আহমেদ ওরফে শিবির, সাইফুর ইসলাম ওরমে সুজন ও মো. শরীফ সরদার। রায় ঘোষণার সময় তারা কাঠগড়ায় উপস্থিত ছিলেন। মামলার বিবরণে জানা যায়, ২০০৯ সালের ...
দেশে দুর্নীতির মাত্রা কিছুটা কমেছে: দুদক চেয়ারম্যান
নিজস্ব প্রতিবেদক: দেশে দুর্নীতির মাত্রা কিছুটা কমেছে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ। তিনি বলেন, দেশ থেকে দুর্নীতি পুরোপুরি দূর করতে হলে এর বিরুদ্ধে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি সবাইকে ঐক্যবদ্ধ করতে হবে। বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে মানববন্ধনে এসব কথা বলেন তিনি। দুদক চেয়ারম্যান বলেন, আমাদের দেশ থেকে অর্থ পাচার হচ্ছে। এটা রোধ করতে হবে। ...
যে কারণে এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস সম্ভব হবে না
নিজস্ব প্রতিবেদক: আগামী ২ এপ্রিল থেকে শুরু হওয়া সারাদেশের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষায় ১৩ লাখ ১১ হাজার ৪৫৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করতে যাচ্ছে। এর মধ্যে ছেলেদের সংখ্যা ৬ লাখ ৯২ হাজার ৭৩০ জন এবং মেয়েদের সংখ্যা ৬ লাখ ১৮ হাজার ৭২৭ জন। আজ বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আসন্ন ও সমমানের পরীক্ষার সার্বিক দিক তুলে ধরার লক্ষ্যে আয়োজিত ...
প্রধানমন্ত্রী পদত্যাগ করলে দেশ চলবে কিভাবে: কাদের
নিজস্ব প্রতিবেদক: সংসদে প্রতিনিধিত্বকারী দলগুলোকে নিয়ে নির্বাচনকালীন সরকার গঠনের কথা জানিয়েছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বুধবার দুপুরে সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, নির্বাচনকালীন সরকারে ১৪ দলের প্রতিনিধি থাকবে কি না বড় কথা নয়, জাতীয় সংসদে প্রতিনিধিত্বকারী দলগুলো নিয়ে নির্বাচনকালীন সরকার হতে পারে। তবে এর আকার হবে ছোট। ...
রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের ওপর সমর্থন অব্যাহত থাকবে: তেরেসা মে
আন্তর্জাতিক ডেস্ক: নিপীড়িত রোহিঙ্গাদের সঙ্কটের কথা জাতিসংঘে বারবার তোলা হচ্ছে জানিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী তেরেসা মে বলেছেন, এই সঙ্কট সমাধানে মিয়ানমারকে তারা চাপ দিয়ে যাচ্ছেন। দেশটির পার্লামেন্টে একটি কমিটির বৈঠকে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রোহিঙ্গা ইস্যুতে যুক্তরাজ্য বাংলাদেশকে সমর্থন অব্যাহত রাখবে।-খবর আনাদুলু অনলাইন। তেরেসা মেকে প্রশ্নটি করেন ব্রিটিশ পার্লামেন্টের আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক কমিটির প্রধান স্টিভেন টুইগ। ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের দুর্দশা ...
বিএনপির গ্রাম সরকারবিষয়ক সহসম্পাদক গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক: বিএনপির জাতীয় নির্বাহী কমিটির গ্রাম সরকারবিষয়ক সহসম্পাদক ও গণস্বাস্থ্য কেন্দ্রের নির্বাহী পরিচালক সাইফুল ইসলাম শিশিরকে নাশকতার মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, দলীয় নেতাকর্মীদের নিয়ে গোপন বৈঠক করার সময় শিশিরকে গ্রেপ্তার করা হয়। গতকাল মঙ্গলবার রাত ১১টার দিকে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার শিমুলতলা গণস্বাস্থ্য গ্রামীণ টেক্সটাইল লিমিটেড কার্যালয় থেকে শিশিরকে গ্রেপ্তার করা হয়। ভদ্রঘাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মালেক ...
ফেইসবুক কেলেঙ্কারিতে কানাডিয়ান কোম্পানি
বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ৫ কোটি ফেসবুক ব্যবহারকারীর তথ্য কেলেংকারীর ঘটনায় নতুন করে নাম এসেছে কানাডিয়ান এক কোম্পানির। এতদিন লন্ডনভিত্তিক রাজনৈতিক পরামর্শক প্রতিষ্ঠান কেমব্রিজ অ্যানালিটিকা নাম জানা গিয়েছিল। পাশাপাশি কানাডিয়ান কোম্পানি অ্যাগ্রেগেটেল আইকিউয়ের নাম উঠে এসেছে এ আলোচনায়। ২০১৪ সালে একটি পারসোনালিটি কুইজের মাধ্যমে পাঁচ কোটি ফেইসবুক গ্রাহকের তথ্য হাতিয়ে ট্রাম্পের প্রচারণায় কাজে লাগায় কেমব্রিজ অ্যানালিটিকা। ...
ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ঢাকায়
নিজস্ব প্রতিবেদক: বঙ্গোপসাগর উপকূলবর্তী দেশগুলোর জোট বিমসটেকের নিরাপত্তা সম্মেলনে অংশ নিতে মঙ্গলবার ঢাকায় এসেছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। আজ (বুধবার) রাজধানীতে বিমসটেকের নিরাপত্তা প্রধানদের এই সম্মেলন হবে। বাংলাদেশে তিন দিনের সফরকালে বহুপক্ষীয় আলোচনার পাশাপাশি সরকারের শীর্ষ পর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে সামগ্রিক নিরাপত্তা নিয়ে বৈঠক হবে দোভালের। বাংলাদেশের পক্ষে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা ও নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর