আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্যের মিত্ররা বিরল সংহতি দেখিয়ে একশো’র বেশি রুশ কূটনীতিককে বহিষ্কারের ঘোষণা দিয়েছে। হঠাৎ করে পশ্চিমা দেশের একজোট হয়ে এই পদক্ষেপে ব্যাপক চাপে পড়েছে রাশিয়া। গণহারে রুশ কূটনীতিক বহিষ্কারের জন্য দেশটি যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে। মস্কোর দাবি, রুশ কূটনীতিকদের বহিষ্কারের জন্য ওয়াশিংটন বিভিন্ন দেশকে চাপ দিচ্ছে। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ অভিযোগ করে বলেছেন, যুক্তরাষ্ট্র ইউরোপের বিভিন্ন দেশকে ব্যাপকভাবে ব্ল্যাকমেইল করেছে। ...
box
ইভ টিজিং জেরে ঢাবি-ঢাকা কলেজ মারামারি: আহত ৫
নিজস্ব প্রতিবেদক: ইভটিজিংয়ের জের ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা কলেজের শিক্ষার্থীদের মারধরের ঘটনা ঘটেছে। এতে পাঁচ শিক্ষার্থী আহত হয়েছেন। আহতদের মধ্যে ঢাবির এক শিক্ষার্থী এবং ঢাকা কলেজের চার শিক্ষার্থী রয়েছেন। গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহনেওয়াজ হোস্টেল ও ঢাকা কলেজের সাউথ হলের শিক্ষার্থীদের মধ্যে এই মারামারি হয়। আহত ঢাবি শিক্ষার্থীর নাম শাহাদাত। তিনি বিশ্ববিদ্যালয়ের শিল্পকলার ইতিহাস বিভাগের ...
ঢাকা-মানিকগঞ্জ রুটে চলছে পরিবহন ধর্মঘট
নিজস্ব প্রতিবেদক: ৫ দফা দাবিতে ঢাকা- মানিকগঞ্জ রুটে পরিবহন ধর্মঘট চলছে। বুধবার সকাল থেকে এ ধর্মঘট পালন করছে গাবতলী বাস-মিনিবাস মালিক শ্রমিক ঐক্য পরিষদ। ৪৮ ঘণ্টার এই ধর্মঘট প্রতিহতে রাজপথে রয়েছে মানকিগঞ্জ জেলা বাস, মিনিবাস, মাইক্রোবাস, অটোটেম্পু ওনার্স গ্রুপ ও জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতারা। সরেজমিনে দেখা গেছে, সকাল থেকে ঢাকার নবীনগর, সাভার ও গুলিস্তানগামী সব ধরনের পরিবহন চলাচল ...
আশুলিয়ায় কারখানায় আগুন
নিজস্ব প্রতিবেদক: সাভারের আশুলিয়ায় ইফাদ মাল্টি পোডাক্টস লিমিটেডের কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার সকাল ৬টার দিকে আশুলিয়ার বড় রাঙামাটিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে আশুলিয়ার ডিইপিজেড ও সাভার ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস ৫-এর সিনিয়র কমান্ডার আনোয়ারুল হক জানান, সকাল ৬টার দিকে ইফাদ মাল্টি পোডাক্টস লিমিটেড কারখানার তিনতলায় হঠাৎ আগুন ...
ইবিতে ছাত্রলীগের ভয়াবহ তান্ডব
নিজস্ব প্রতিবেদক: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আবাসিক লালন শাহ হলে অভিযান চালিয়ে চাপাতি ও ফেনসিডেলসহ এক বহিরাগত মাদকসেবীকে আটক করার প্রতিবাদে বিক্ষোভ, ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ ঘটায় ছাত্রলীগ নেতাকর্মীরা। গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ের সভাপতি নিয়ন্ত্রিত লালন শাহ হলের ১২৮নং কক্ষ থেকে প্রক্টর প্রফেসর ড. মাহবুবর রহমান এসব মাদকদ্রব্য উদ্ধার করেন। এ ঘটনার জের ধরে ক্যাম্পাসে তিন ঘণ্টাব্যাপী প্রক্টরের পদত্যাগের ...
কারমাইকেল কলেজের অধ্যক্ষ ও উপাধ্যক্ষ ওএসডি
রংপুর প্রতিবেদক: অনিয়ম দুর্নীতি স্বেচ্ছাচারিতার অভিযোগ প্রমানিত হওয়ায় রংপুর কারমাইকেল কলেজে অধ্যক্ষ অধ্যাপক ড. আব্দুল লতিফ মিয়া এবং উপাধ্যাক্ষ আব্দুর রাজ্জাককে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। মঙ্গলবার দুপুরে রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রনালয় থেকে পাঠানো এক চিঠিতে এই আদেশ দেয়া হয়েছে। তবে দুই পদে এখনো কাউকে দায়িত্ব দেয়া হয়নি। কলেজ সুত্র জানায়, কলেজের অধ্যক্ষ ড. আব্দুল লতিফ মিয়া শিক্ষামন্ত্রীর ভায়রা ...
যশোরে ৫৬ স্বর্ণের বার উদ্ধার : আটক ২
নিজস্ব প্রতিবেদক: যশোরের বেনাপোলে পৃথক অভিযান চালিয়ে ৫৬টি সোনার বারসহ ২ ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক ব্যক্তিদের মধ্যে ১জন ভারতীয় নাগরিক। মঙ্গলবার ভারতে পাচারের সময় ওই সোনা আটক করা হয়। আটক সোনার ওজন ৬ কেজি ১৪১ গ্রাম। আটক ২ ব্যক্তি হলেন- মিঠু দফাদার (৩০) ও আবদুর রাজ্জাক (৪০)। মিঠুর বাড়ি ভারতের পশ্চিমবঙ্গের বাগদা থানার মোস্তফাপুরে। আর আবদুর ...
রেইন-ট্রির ধর্ষণ মামলায় সাদমানের জামিন নামঞ্জুর
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বনানীতে রেইনট্রি হোটেলে দুই শিক্ষার্থী ধর্ষণ মামলায় আপন জুয়েলার্স মালিকের ছেলের বন্ধু সাদমান সাকিফের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। আজ মঙ্গলবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর বিচারক মো. সফিউল আজম আসামি পক্ষের জামিন শুনানি শেষে এই আদেশ দেন। এদিন মামলার দুই সাক্ষী আকবর হোসেন এবং জে বি আর রোজয়ারী ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন। এ নিয়ে তিনজনের ...
ঢাকা মহানগর মহিলা কলেজে শিক্ষার্থীদের তালা
নিজস্ব প্রতিবেদক: উচ্চমাধ্যমিক পরীক্ষার (এইচএসসি) প্রবেশপত্রের বিনিময়ে ঢাকা মহানগর কলেজ কর্তৃপক্ষ অতিরিক্ত টাকা নেয়ায় কলেজের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দিয়েছে শিক্ষার্থীরা। বাড়তি টাকা আদায়ের প্রতিবাদে মঙ্গলবার সকাল ১১টা থেকে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করেন। এসময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ভাংচুর করে। খবর পেয়ে পরিস্থিতি মোকাবিলায় পুলিশ এসে তাদের শান্ত করে। এরপর কলেজ কর্তৃপক্ষ, শিক্ষার্থী প্রতিনিধি ও অভিভাবকদের সঙ্গে আলোচনায় বসে ...
খুলনার এফআর জুট মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড
খুলনা প্রতিবেদক: খুলনার ব্যক্তিমালিকানাধীন এফআর জুটমিল লিমিটেডে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার বিকেল ৩টার দিকে মহানগরীর খানজাহান আলী থানাধীন খুলনা বাইপাস সড়কের বিকেএসপি সংলগ্ন মিলের ২ নম্বর স্টক গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আরও দু’টি গোডাউনে আগুন ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট ৫টার দিকে আগুণ নিয়ন্ত্রণে আনে।এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। তবে, আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর