১৫ই জুন, ২০২৬ ইং | ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ভোর ৫:২২

box

কোটা সংস্কারের পক্ষে বললেন ঢাবির সাবেক উপাচার্য

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ তখনই উন্নত হবে যখন দেশের প্রত্যেক নাগরিককে মানসম্মত শিক্ষা ও প্রশিক্ষণ দিয়ে দক্ষ জনশক্তিতে রূপান্তরিত করতে পারবে। কিন্তু আমাদের শিক্ষাব্যবস্থা বাজারমুখী না হওয়ার কারণে দক্ষ জনশক্তি তৈরি করতে পারছে না। ফলে পড়ালেখা শেষ করেও বহু শিক্ষার্থীর চাকরি মিলছে না। এমনটাই মনে করেন ইউজিসির সাবেক চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. একে আজাদ চৌধুরী। একটি বেসরকারি ...

কক্সবাজারে হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন

কক্সবাজার প্রতিবেদক: কক্সবাজারের আলোচিত ইজিবাইক চালক জহির আলম হত্যা মামলায় অভিযুক্ত ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে জেলা ও দায়রা জজ আদালত। মঙ্গলবার বেলা ১২টার দিকে কক্সবাজারের জেলা ও দায়রা জজ মীর শফিকুল আলম এ রায় দেন। মামলার তথ্য সূত্র ও রাষ্ট্রপক্ষের আইনজীবী সহকারী পাবলিক প্রসিকিউটর দীলিপ কুমার ধর জানান, ২০১৩ সালের ৩১ জানুয়ারি রামু চাকমারকুল এলাকার মৃত ইয়াকুবের ছেলে জহির ...

সারকোজিকে আটক করেছে ফ্রান্সের পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক: ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট নিকোলাস সারকোজিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে দেশটির পুলিশ। ২০০৭ সালের নির্বাচনে তিনি লিবিয়ার প্রয়াত নেতা মুয়াম্মার গাদ্দাফির কাছ অর্থ নিয়েছেন এমন একটি অভিযোগের বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, সারকোজি প্রেসিডেন্ট নির্বাচনে প্রচারের জন্য গাদ্দাফির কাছ থেকে অর্থ নিয়েছেন এমন অভিযোগের বিষয়ে তদন্ত করছে পুলিশ। তারই অংশ হিসেবে তাকে আটক করা ...

লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজ ইরানের পিতার ইন্তেকাল

মারুফ শরীফ, নিজস্ব প্রতিবেদক : ২০ দলীয় জোটের শরিক দল বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরানের পিতা মাস্টার মো. ইসমাঈল হোসেন মঙ্গলবার (২০ মার্চ) ইন্তেকাল করেছেন(ইন্নালিল্লাহি অইন্না ইলাইহি রাজিউন)। ডা. ইরান জানান, তার পিতা মঙ্গলবার (২০ মার্চ) দুপুর সাড়ে ১২টায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থান ইন্তেকাল করেছেন। তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী, ৪ ...

হা-মিম গ্রুপের মালিকের বাড়ি ভাঙছে রাজউক

নিজস্ব প্রতিবেদক: অনুমোদিত নকশা ছাড়া বানানোর অভিযোগে হা-মিম গ্রুপের মালিক এ কে আজাদের গুলশানের বাড়ি ভাঙতে শুরু করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। মঙ্গলবার সকাল নয়টা থেকে রাজউকের পরিচালক অলিউর রহমানের নেতৃত্বে গুলশানের ৮৬ নম্বর সড়কের ১ নম্বর বাড়িতে এই অভিযান চালানো হয়। বেলা সাড়ে ১১টা পর্যন্ত চলা অভিযানে বাড়ির সামনের দেয়াল, গাড়ি বারান্দা ও একটি ব্যালকনির কিছু অংশ ভেঙে ফেলা হয়। ...

মা-ছেলে হত্যা মামলার প্রতিবেদন দাখিল ২৬ এপ্রিল

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর কাকরাইলে মা-ছেলেকে গলা কেটে হত্যার ঘটনায় দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৬ এপ্রিল দিন ধার্য করেছে আদালত। আজ মঙ্গলবার মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে তদন্তকারী কর্মকর্তা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মহানগর হাকিম আহসান হাবীব নতুন করে এ দিন ধার্য করেন। গত বছরের ১ নভেম্বর কাকরাইলের পাইওনিয়র গলির ...

পাইলট আবিদের স্ত্রী আফসানার অবস্থা সঙ্কটাপন্ন

নিজস্ব প্রতিবেদক: নেপালে বিমান দুর্ঘটনায় নিহত ইউএস-বাংলার পাইলট আবিদ সুলতানের স্ত্রী আফসানা খানমের অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছে তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড। মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ের ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স অ্যান্ড হাসপাতাল সংবাদ সম্মেলনে এ কথা জানান বোর্ডপ্রধান ডা. বজলুল আলম। এ হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) লাইফসাপোর্টে রয়েছেন আফসানা খানম। ১২ মার্চ কাঠমান্ডুর ত্রিভুবন বিমানবন্দরে অবতরণের সময় ইউএস-বাংলার বিমানটি বিধ্বস্ত ...

তিন মামলায় শিমুল বিশ্বাসের জামিন নামঞ্জুর

নিজস্ব প্রতিবেদক: নাশকতার অভিযোগে লালবাগ, মতিঝিল ও বাড্ডা থানার তিন মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত সহকারী শিমুল বিশ্বাসের জামিন আবেদন নাকচ করে  দিয়েছেন আদালত। গত সোমবার (১৯ মার্চ) দুপুরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের পৃথক আদেশে দুই বিচারক এ আদেশ দেন। এর আগে শিমুল বিশ্বাসকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। এ সময় তার জামিন শুনানি করেন ...

নির্বাচনে সরকারের ভয় খালেদা জিয়া: আসিফ নজরুল

নিজস্ব প্রতিবেদক: জনপ্রিয়তাই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সমস্যা হয়েছে বলে মনে করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও রাজনীতি বিশ্লেষক ড. আসিফ নজরুল। মঙ্গলবার সকাল সাড়ে ৯ টার দিকে নিজের ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে তিনি এ কথা লিখেছেন। আসিফ নজরুল তার স্ট্যাটাসে লিখেছেন, ‘বেগম খালেদা জিয়ার কথা ভাবি মাঝেমাঝে। নানা কূটচাল আর যড়যন্ত্রের কাছে হেরেছেন তিনি, কখনো এর বলী হয়েছেন। কখনো ...

নেপালে নজরুলের মরদেহ শনাক্ত

নিজস্ব প্রতিবেদক: নেপালে ইউএস-বাংলার উড়োজাহাজ দুর্ঘটনায় নিহত নজরুল ইসলামের মরদেহ শনাক্ত করা হয়েছে। ফলে নিহত ২৬ বাংলাদেশির মধ্যে ২৪ জনের মরদেহই শনাক্ত করা হল। এখনও শনাক্ত হয়নি আলিফুজ্জামান ও পিয়াস রায়ের মরদেহ। নজরুলসহ এ তিনজনের মরদেহ কাঠমান্ডু মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। মঙ্গলবার নজরুলের মরদেহ শনাক্ত করার কথা জানান ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক কামরুল ইসলাম। তিনি বলেন, নেপাল দুর্ঘটনায় নিহত ২৩ ...