১৫ই জুন, ২০২৬ ইং | ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ৬:২৭

box

ঈশ্বরদী কলেজ ছাত্রলীগ নেতা আরাফাত রহমান গ্রেফতার

পাবনা প্রতিনিধি: ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আরাফাত রহমান রাসেলকে (২৯) গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২০ মার্চ) রাত সোয়া ৮টার দিকে ঈশ্বরদী শহরের শহীদ আমিনপাড়া এলাকা থেকে তাকে আটক করে পুলিশ। আটক রাসেল ঈশ্বরদী পৌর এলাকার শহীদ আমিনপাড়ার মৃত আনিছুর রহমানের ছেলে। পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি ঈশ্বরদী সার্কেল) জহুরুল হক জানান, দ্রুত বিচার আইনে মামলাসহ মোট ৬টি ...

পুতিনকে অভিনন্দন জানিয়ে বিপাকে ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক: ফের রাশিয়ায় প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ভ্লাদিমির পুতিনকে অভিনন্দন জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনিতেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপ বিষয়ে রাশিয়ার উপর ক্ষুব্ধ মার্কিনীরা। এরমধ্যে আবার রুশ প্রেসিডেন্টকে অভিনন্দন বার্তা। রিপাবলিকান রাজনীতিবিদন জন ম্যাককেইন প্রকাশ্যেই কঠোর সমালোচনা করেছেন ট্রাম্পের। জন ম্যাককেইন বলেন, ‘লজ্জাজনক ভোটে নির্বাচিত স্বৈরশাসককে মার্কিন প্রেসিডেন্টের অভিনন্দন জানানো উচিত হয়নি। পুতিনকে অভিনন্দন জানিয়ে ট্রাম্প সেসব রুশ নাগরিককে ...

মাহমুদউল্লাহকে নাটকীয়ভাবে তাড়ালেন তামিম

স্পোর্টস ডেস্ক: দুবাই থেকে পাকিস্তানে ফিরেছে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে গড়িয়েছিল এলিমিনেটর-১ এর ম্যাচ। এতে মুখোমুখি হয়েছিল তামিম ইকবালের পেশোয়ার জালমি ও মাহমুদউল্লাহ রিয়াদের কোয়েটা গ্লাডিয়েটর্স। শ্বাসরুদ্ধকর ম্যাচে ১ রানে জিতে মাহমুদউল্লাহকে টুর্নামেন্ট থেকে বিদায় করে দিয়েছেন তামিম। শ্রীলঙ্কায় নিদাহাস ট্রফি শেষে বাংলাদেশ দল কাল দেশে ফিরলেও তামিম ও মাহমুদউল্লাহ পিএসএল খেলতে কলম্বো থেকে উড়ে গেছেন লাহোরে। ...

সাতক্ষীরায় ট্রাক-পিকআপ সংঘর্ষে একই পরিবারের ৬ জন নিহত

সাতক্ষীরা প্রতিবেদক: সাতক্ষীরার পাটকেলঘাটা ট্রাক-পিকআপ মুখোমুখি সংঘর্ষে ৬ জন নিহত ও আটজন আহত হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ভৈরবনগর এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- কালিগঞ্জ উপজেলার কালিয়াকৈর গ্রামের মনিরুজ্জামানের ছেলে আশিকুজ্জামান (১২) তার মেয়ে মিম (৩) তার মা আকলিমা খাতুন, নুর বানু, সাইদুল ইসলাম ও সাব্বির হোসেন। তবে আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানান, কালিগঞ্জ থেকে একটি ...

শেখ হাসিনা বার্ন ইন্সটিটউটের জন্য ৯১২ কোটি টাকা একনেকে অনুমোদন

নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটউটের জন্য ৯১২ কোটি ৮০ লাখ টাকার প্রকল্প অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এক্সপানশন অব ন্যাশনাল ইন্সটিটউট অব নিউরো সায়েন্সেস অ্যান্ড হসপিটাল প্রকল্পের খরচ ধরা হয়েছে ৪২০ কোটি ৩৮ লাখ টাকা। আজ মঙ্গলবার রাজধানীর শেরেবাংলানগর এনইসি সম্মেলন কক্ষে একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেক সভায় ...

ইরাকে নিখোঁজ ৩৯ ভারতীয়কে হত্যা করেছে আইএস : সুষমা স্বরাজ

আন্তর্জাতিক ডেস্ক: ২০১৪ সালে ইরাকে জঙ্গিগোষ্ঠী আইএসের হাতে অপহৃত ৩৯ ভারতীয় শ্রমিককে হত্যা করা হয়েছে। মঙ্গলবার ভারতের পার্লামেন্টে এ তথ্য জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। তিনি জানান, সুনির্দিষ্ট প্রমাণ পাওয়ার পর নিহতদের পরিবারকে এ বিষয়ে জানানো হবে। ইরাকের মসুল আইএসমুক্ত হওয়ার পর সেখানকার একটি গণকবর থেকে তোলা ৩৯টি মরদেহ অপহৃত ভারতীয়দের বলে ডিএনএ পরীক্ষায় জানা গেছে। সোমবার ভারতীয় কর্তৃপক্ষ এ ...

২২ মার্চ শহরে ব্যাগ বহন নিষিদ্ধ : স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: স্বল্পন্নোত দেশ হতে উন্নয়নশীল দেশে উত্তরণ উপলক্ষে আগামী ২২ মার্চ জাতীয়ভাবে গ্রহণ করা হয়েছে বিভিন্ন কর্মসূচি। এ কর্মসূচি বাস্তবায়নে সার্বিক নিরাপত্তার স্বার্থে রাজধানীসহ সারাদেশের গুরুত্বপূর্ণ শহরে সকল প্রকার ব্যাক-প্যাকসহ সব ধরনের ব্যাগ বহন নিষিদ্ধ থাকবে।সোমবার সচিবালয়ের সভাকক্ষে সাংবাদিকদের এসব কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। এর আগে এই কর্মসূচি বাস্তবায়নে আইনশৃঙ্খলা বাহিনীর প্রধান ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ...

কঠোর আন্দোলনের ইঙ্গিত দিলেন মওদুদ আহমদ

নিজস্ব প্রতিবেদক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, ‘খুব বেশিদিন শান্তিপূর্ণ আন্দোলনে থাকছে না বিএনপি। আমরা শান্তিপূর্ণ আন্দোলন করছি দেখা যাক সেটা কত দিন করা যায়। কারণ একটা পর্যায়ে দেশের মানুষ শান্তিপূর্ণ কর্মসূচি চাইবে না।’ আজ মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবে বৃহত্তর নোয়াখালী জেলা জাতীয়তাবাদী যুব ফোরাম আয়োজিত প্রতিবাদ সভায় মওদুদ এসব বলেন। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এবং স্বেচ্ছাসেবক ...

বিজিবির নতুন মহাপরিচালক সাফিনুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ চা বোর্ডের সাবেক চেয়ারম্যান মেজর জেনারেল মো. সাফিনুল ইসলামকে বডার গার্ড বাংলাদেশ-বিজিবির নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষন-১ অধিশাখা থেকে রাষ্ট্রপতির আদেশক্রমে উপ-সচিব এম কাজী ইমদাদুল ইসলাম স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। একই প্রজ্ঞাপনে বাংলাদেশ সেনাবাহিনীর মেজর জেনারেল মো. জাহাঙ্গীর আল মুস্তাহিদুর রহমানকে বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান পদে নিয়োগ ...

এবার বাংলাদেশের সহকারী কোচের পদত্যাগ

স্পোর্টস ডেস্ক:  পদত্যাগ করেছেন বাংলাদেশ দলের সহকারী কোচ রিচার্ড হ্যালসল। তাকে নিয়ে সম্প্রতি কিছু জটিলতা হয়েছিল। তিনি দলের সঙ্গে নিদাহাস ট্রফিতে ছিলেন না। সদ্য সমাপ্ত এই ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সূত্রে জানা যায়, বাধ্যতামূলক ছুটিতে আছেন তিনি। কিন্তু মঙ্গলবার বিসিবির একটি সূত্র জানিয়েছে, পদত্যাগ করেছেন হ্যালসল। পারিবারিক কারণ দেখিয়ে বিসিবিতে পদত্যাগপত্র জমা দিয়েছেন এই জিম্বাবুইয়ান কোচ। ...