১৫ই জুন, ২০২৬ ইং | ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ১০:০১

box

মোরশেদ খানের মামলার পুনঃতদন্তে আইনি কোনো বাধা নেই: আপিল বিভাগ

নিজস্ব প্রতিবেদক: বিএনপি নেতা ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খান, তার স্ত্রী নাসরিন খান ও ছেলে ফয়সাল মোরশেদ খানের বিরুদ্ধে দুদকের করা অর্থ পাচার মামলায় পুনঃতদন্ত করতে হাইকোর্টের আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। যার ফলে পুনঃতদন্ত করতে আইনি কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চ আজ বৃহস্পতিবার এই আদেশ দেন। আদালতে ...

মওদুদের দুর্নীতি মামলার বিচার নিম্ন আদালতে চলবে: আপিল বিভাগ

নিজস্ব প্রতিবেদক: মওদুদ আহমেদের বিরুদ্ধে দুদকের দায়ের করা মামলার বিচারপ্রক্রিয়া নিম্ন আদালতে চলবে বলে দেয়া হাইকোর্টের নির্দেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। হাইকোর্টের ওই আদেশ চ্যালেঞ্জ করে লিভ টু আপিল পিটিশন দাখিল করেছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ। আজ প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এর নেতৃত্বে আপিল বিভাগের চার সদস্যের একটি বেঞ্চ মওদুদের আবেদনটি খারিজ করে হাইকোর্টের নির্দেশ বহাল রাখেন। ২০০৭ ...

পেসারদের চ্যালেঞ্জ দেখছেন মাশরাফি

 স্পোর্টস ডেস্ক: টি ২০ ক্রিকেট এখনও বাংলাদেশের জন্য গোলকধাঁধা হয়ে আছে। শ্রীলংকায় ত্রিদেশীয় টি ২০ সিরিজ নিদাহাস ট্রফিতে বাংলাদেশের মূল লক্ষ্য সংক্ষিপ্ত এই ফরম্যাটের ভাষাটা রপ্ত করা। সিরিজে নিজেদের প্রথম ম্যাচে আজ ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। টি ২০তে নিজেদের একধাপ এগিয়ে নিয়ে যাওয়ার মিশনে বাংলাদেশের সামনে রয়েছে কিছু বাধা। চোটের কারণে দলে নেই সাকিব আল হাসান। পেসাররা সাম্প্রতিক সময়ে ভালো ...

বিশ্ব কিডনি দিবস আজ

নিজস্ব প্রতিবেদক: দেশে প্রায় দুই কোটি মানুষ কোনো না কোনোভাবে কিডনি রোগে আক্রান্ত বলে জানিয়েছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। বাংলাদেশে বছরে ৪০ হাজার মানুষের মৃত্যু ঘটে কিডনি জনিত জটিলতায়। প্রাথমিক পর্যায়ে ধরা পড়লে ও সঠিক চিকিৎসা দিতে পারলে ৫০ থেকে ৬০ ভাগ লোকের কিডনি স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারে বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন। প্রতি বছর ৩৫ হাজার কিডনি স্থায়ীভাবে অকার্যকর হয়। এর মধ্যে ...

বেগম খালেদা জিয়ার জামিনের আদেশ ১১ মার্চ

  নিজস্ব প্রতিবেদক : জিয়া অরফানেজ ট্রাস্ট  মামলায় কারাগারে থাকা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন বিষয়ে আদেশ আগামী  ১১ মার্চ রোববার দেবেন হাইকোর্ট। সেদিন বিচারপতি এম ইনায়েতুর রহীম ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট ডিভিশন বেঞ্চে এ শুনানি অনুষ্ঠিত হবে। বেগম খালেদা জিয়ার জামিন হবে কিনা তা জানতে আদালতের দিকে তাকিয়ে আছেন সবাই। বেগম খালেদা জিয়ার আইনজীবীরা জানান, ...

চট্টগ্রামে বৃদ্ধি পেয়েছে প্রকাশ্যে ছিনতাই, গ্রেফতার ৩

  নিজস্ব প্রতিবেদক : বন্দর নগরী চট্টগ্রামে গত কয়েক দিনে হুট করে বৃদ্ধি পেয়েছে ছিনতাইয়ের ঘটনা। প্রকাশ্যে ঘটছে এসব ছিনতাইয়ের ঘটনা। ব্যবহার করা হচ্ছে ধারালো অস্ত্রের পাশাপাশি আগ্নেয়াস্ত্র। সাধারণ মানুষ থেকে শুরু করে বিদেশি নাগরিক কেউই বাদ যাচ্ছে না ছিনতাইকারীদের হাত থেকে। পুলিশের নিষ্ক্রিয়তায় ছিনতাইয়ের ঘটনা বাড়ছে বলে সাধারণ মানুষ অভিযোগ করছেন। তবে পুলিশের দাবি ছিনতাই রুখতে যথেষ্ট তৎপর রয়েছেন ...

জাতিসংঘের বিশেষ দূত ঢাকায়

নিজস্ব প্রতিবেদক: জাতিসংঘের গণহত্যা বিষয়ক বিশেষ দূত আদামা দিয়েং এক সপ্তাহের জন্য বাংলাদেশ সফরে এসেছেন। তিনি আজ বৃহস্পতিবার দুপুরে কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবেন। সেখানে ১১ মার্চ পর্যন্ত অবস্থান করবেন তিনি। ওই সময়ে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন এবং রাখাইনের গণহত্যা-বর্বরতার সাক্ষী বাস্তুচ্যুত মানুষের দুর্দশার কথা শুনবেন তিনি। নিউইয়র্কে ফিরে তিনি এ নিয়ে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতারেসের কাছে রিপোর্ট করবেন। মিয়ানমার বাহিনীর ...

রাজধানীতে গ্যাসের চুলা বিস্ফোরণে ৫ জন দগ্ধ

  নিজস্ব প্রতিবেদক : রাজধানীর কল্যাণপুরে একটি বাসায় গ্যাসের চুলা বিস্ফোরণে একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছেন। অাহত অবস্থায় তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। বুধবার রাত ৮টার দিকে কল্যাণপুরের একটি ভবনের চতুর্থ তলায় এ ঘটনা ঘটে। দগ্ধরা হলেন- আব্দুল মালেক (৩৫), তার স্ত্রী রীনা বেগম (৩২), শিশু কন্যা আফরিদা (১১ মাস), আরজু বেগম (২৮) তার ...

ইউনি পেটু ইউয়ের ৪ কর্মকর্তা গ্রেফতার

 নিজস্ব প্রতিবেদক : ৪৪ কোটি ৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ইউনি পেটু ইউয়ের দুই কর্মকর্তা ও দুই এজেন্টকে গ্রেফতার করেছে সিআইডি। সিআইডির সহকারী পুলিশ সুপার (এএসপি-মিডিয়া) শারমিন জাহান তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তাদের গতকাল গ্রেফতার করা হয়েছে বলেও জানান তিনি। তবে যাদের গ্রেফতার করা হয়েছে তাদের পরিচয় এখনও জানা যায়নি। বৃহস্পতিবার দুপুর ১২টায় সিআইডি সদর দফতরে গ্রেফতারকৃতদের বিষয়ে বিস্তারিত ...

শহীদ মিনারে প্রিয়ভাষিণীর প্রতি শেষ শ্রদ্ধা, দাফন বিকেলে

নিজস্ব প্রতিবেদক : মুক্তিযোদ্ধা ও ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিণীর প্রতি শেষ শ্রদ্ধা জানাতে আজ (বৃহস্পতিবার) তার মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হবে। সম্মিলিত সাংস্কৃতিক জোটের ব্যবস্থাপনায় সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত সেখানে তার প্রতি নাগরিক শ্রদ্ধা জানানো হবে। ফেরদৌসী প্রিয়ভাষিণীর পরিবারের পক্ষ থেকে জাতীয় কবিতা পরিষদের সভাপতি ড. মোহাম্মদ সামাদ এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, নাগরিক শ্রদ্ধা জানানো পর বাদ জোহর ...