আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রে আরেক কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। এবার চাকরিচ্যুত হলেন সাবেক এফবিআই উপপরিচালক অ্যান্ড্রু ম্যঅককাবে। গত শুক্রবার রাতে অ্যাটর্নি জেনারেল জেফ সেসন্স তাকে বরখাস্ত করেন। অবসর গ্রহণের মাত্র দুদিন বাকি থাকতে তাকে সরিয়ে দেয়া হলো। মার্কিন গোয়েন্দা সংস্থাটির দ্বিতীয় এই শীর্ষ কর্মকর্তা সাম্প্রতিক সময়ে প্রায়ই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করতেন। আগামী রোববার ৫০তম জন্মদিনে তার অবসর গ্রহণের কথা ছিল। ...
box
নয়াপল্টনে বিএনপির ঝটিকা মিছিল
নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঝটিকা মিছিল করেছেন দলটির নেতাকর্মীরা। শনিবার সকাল ৬টার পর দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে এ মিছিল অনুষ্ঠিত হয়। তবে ঝটিকা মিছিলের সময় নয়াপল্টন ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর কোনো সদস্য উপস্থিত ছিলেন না। মিছিলে উপস্থিত ছিলেন বিএনপির সহদপ্তর সম্পাদক বেলাল আহমেদ, নির্বাহী কমিটির সদস্য ...
কাঠমান্ডু ট্র্যাজেডি: স্বজনদের নমুনা সংগ্রহের প্রক্রিয়া শুরু আজ
নিজস্ব প্রতিবেদক: নেপালে ইউএস-বাংলার উড়োজাহাজ বিধ্বস্তে নিহতদের লাশ শনাক্তে তাদের স্বজনদের কাছ থেকে নমুনা সংগ্রহের উদ্যোগ নিয়েছে পুলিশের অপরাধ বিভাগ (সিআইডি)। আজ এ প্রক্রিয়া শুরু হবে। নিহতের স্বজনদের তালিকা চেয়ে আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দেয়া হবে। রোববার সিআইডির মালিবাগ কার্যালয়ে নমুনা সংগ্রহ করা হতে পারে। সিআইডি ফরেনসিক বিভাগের বিশেষ পুলিশ সুপার রুমানা আক্তার গত শুক্রবার এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ...
মাকেও গৃহবন্দি করলো সৌদি যুবরাজ
আন্তর্জাতিক ডেস্ক: সৌদি যুবরাজ ও প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মদ বিন সালমান দুই বছরেরও বেশি সময় ধরে মাকে গৃহবন্দি করে রেখেছেন। মার্কিন গণমাধ্যম এনবিসি বেশ কয়েকটি সূত্র এ বিষয়টি নিশ্চিত করেছে। এরই মধ্যে মায়ের এই রহস্যজনকভাবে ‘উধাও’ হয়ে যাওয়ার নানা রকম ব্যাখ্যা দিয়েছেন যুবরাজ মুহাম্মদ বিন সালমান। চিকিৎসার জন্য তার মা দেশের বাইরে ছিলেন বলেও জানান তিনি। যদিও যুক্তরাষ্ট্রের একাধিক কর্মকর্তা এনবিসিকে জানান, ...
হতভাগ্য দুই যাত্রীর স্বজনদের খুঁজছে দূতাবাস
নিজস্ব প্রতিবেদক: ইউএস–বাংলার বিধ্বস্ত উড়োজাহাজ থেকে মৃত অবস্থায় উদ্ধার হওয়া দুজনের কোনো স্বজন নেপালে বাংলাদেশ দূতাবাসে যোগাযোগ করেননি। হতভাগ্য এই দুই যাত্রীর নাম ও পাসপোর্ট নম্বর সংগ্রহ করা হয়েছে। এ ছাড়া হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করার সময় এই দুই যাত্রীর ছবি সংগ্রহ করেছে দূতাবাস। গত সোমবার দুর্ঘটনার পর এখন পর্যন্ত এই দুই যাত্রীর কোনো স্বজন তাঁদের খোঁজে ...
এবার সবার অংশগ্রহণে ভোট হবে বিতর্কমুক্ত: সিইসি
নিজস্ব প্রতিবেদক: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা বলেছেন, আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন সকল দলের অংশগ্রহণেই অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে নির্বাচন কমিশন কাজ করে যাচ্ছে। শুক্রবার বেলা ১১টার দিকে রাজশাহীর দুর্গাপুর উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা প্রশাসন আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। সিইসি বলেন, নির্বাচন যাতে অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ হয় সেক্ষেত্রেও ...
কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের বিরুদ্ধে পুলিশের মামলা
নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরিতে বিদ্যমান কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা করেছে শাহবাগ থানা পুলিশ। আজ শুক্রবার দুপুরে মামলার বিষয়টি নিশ্চিত করে মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) সাহেব আলী জানান, আন্দোলনকারী সাতশ-আটশজনের নামে অজ্ঞাত মামলা হয়েছে। এর আগে গত বুধবার রাজধানীর হাইকোর্ট মোড়ে কোটা সংস্কারের দাবিতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশের হামলার ঘটনা ঘটেছে। তখন পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে ...
সিরিয়ার গোতায় বিমান হামলায় নিহত ১২
আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ার পূর্বাঞ্চলীয় গোতায় শুক্রবার সকালে রাশিয়ার বিমান হামলায় ১২ জন নিহত ও শতাধিক আহত হয়েছে। এলাকাটি সরকারবিরোধী বিদ্রোহীদের নিয়ন্ত্রিত একটি গ্রাম। যুক্তরাজ্যভিত্তিক যুদ্ধ পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এই তথ্য জানায়। উল্লেখ্য, এই যুদ্ধে সিরিয়ান সরকারের প্রধান মিত্র হচ্ছে রাশিয়া। সংস্থাটি জানায়, শুক্রবার পূর্ব গোতার কাফ বাটনা গ্রামে রাশিয়া বিমান হামলা চালায়। সংস্থার পরিচালক রামি আবদুল ...
নারায়ণগঞ্জে চার স্বর্ণের বারসহ আটক ২
নারায়ণগঞ্জ প্রতিবেদক: নারায়ণগঞ্জের আড়াইজার উপজেলায় চারটি স্বর্ণের বারসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার দিবাগত রাত পৌনে ১ টার দিকে উপজেলার উচিৎপুরা ইউনিয়নের শান্তির বাজার এলাকা থেকে পুলিশ তাদের গ্রেফতার করে। আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ হক এ তথ্য জানান। তিনি জানান, উদ্ধার হওয়া ৪শ’ ৬৬ গ্রামের চারটি স্বর্ণে বারের মূল্য ১৭ লাখ ৪০ হাজার টাকা। গ্রেফতার দুইজন ...
বিনা টিকিটে রেলভ্রমণ, ১৩২ যাত্রীর জরিমানা
লালমনিরহাট প্রতিবেদক: লালমনিরহাটে বিনা টিকিটে ট্রেন ভ্রমণের দায়ে ১৩২ যাত্রীকে জরিমানা করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত লালমনিরহাট রেলওয়ে স্টেশনে ৪ টি ট্রেনে এ অভিযান চলে। লালমনিরহাটের রেলওয়ের সহকারী ট্রফিক সুপারিয়েন্টেন্ট সাজ্জাত হোসেন জানান, লালমনিরহাট রেলওয়ে স্টেশনে আন্তঃনগর লালমনি এক্কমিউটার ৬৫ ও ৭১ নম্বরসহ ৪ টি ট্রেনে বিশেষ টিকিট চেকিং অভিযান পরিচালনা করা হয়। তিনি জানান, এ ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর