আতিকুর রহমান, গাজীপুর জেলা প্রতিনিধি : গাজীপুরে এক কারারক্ষীসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং এক কেজি গাঁজা। এ ব্যাপারে ১৭ মার্চ শনিবার জয়দেবপুর থানায় মামলা হয়েছে। গ্রেফতারতৃতরা হলো- নরসিংদীর বেলাব থানার বিন্নাবাইদ এলাকার মৃত লুৎফর রহমানের ছেলে এবং কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২ এর কারারক্ষী মোঃ বেলায়েত হোসেন (৩৫), গাজীপুর সিটি ...
box
গুরুদাসপুরে ফসলি জমিতে পুকুর খনন বিক্ষুদ্ধ কৃষকরা
নাটোর প্রতিনিধি: শত শত বিঘা ফসলী জমিতে পুকুর খনন। প্রতিবাদে কৃষকের মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ। স্থানীয় সাংসদের পুকুর খনন বিরোধি কঠোর অবস্থান। এমনকি সাংসদ নিজেও মাঠে নেমে পুকুর কাটা বন্ধ করেছেন একাধিক বার। কৃষক কুল ও স্থানীয় সাংসদ বার বার কৃষি জমিতে পুকুর খনন বন্ধে কঠোর হুঁশিয়ারী উচ্চারণ করলেও এসব তোয়াক্কা না করেই চলছে প্রভাবশালী মহলের পুকুর খনন। অবশেষে পুকুর খনন ...
সাকিবের জরিমানা, একাদশে না থেকেও শাস্তি সোহানের
স্পোর্টস ডেস্ক : আইসিসির কোড অব কন্ডাক্ট ভঙ্গ করায় সাকিব আল হাসান ও নুরুল হাসান সোহানকে ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করেছে আইসিসি। নো’ বল ইস্যুতে বাংলাদেশ-শ্রীলঙ্কার ম্যাচের শেষ ওভারে দুই দলের খেলোয়াড়দের মাঝে হঠাৎই উত্তেজনা ছড়িয়ে পড়ে। উদানার প্রথম দুই বল বাউন্সার হওয়ার পর টি-টোয়েন্টির নিয়ম অনুযায়ী আম্পায়ারের ‘নো’ বল কল করার কথা। এনিয়ে মাহমুদউল্লাহ রিয়াদ লেগ-আম্পায়ারের দৃষ্টি আকর্ষণ ...
এবার ২৩ ব্রিটিশ কূটনীতিককে বহিষ্কারের ঘোষণা রাশিয়ার
আন্তর্জাতিক ডেস্ক একই পথে হাঁটলো রাশিয়া। যুক্তরাজ্যে অবস্থানরত ২৩ রুশ কূটনীতিককে বহিষ্কারের প্রতিবাদে এবার ২৩ ব্রিটিশ কূটনীতিককে বহিষ্কার করেছে তারা। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে ব্যাপারটি নিশ্চিত করা হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা- বিবিসি তাদের এক প্রতিবেদনে জানাচ্ছে, শুধু কূটনীতিক বহিষ্কার করেই ক্ষান্ত হয়নি রাশিয়া, সেদেশে অবস্থানরত ব্রিটিশ কাউন্সিল বন্ধ করে দেয়ার কথাও জানানো হয়েছে। এর আগে, সাবেক রুশ গোয়েন্দা সের্গেই ...
চাঁদ দেখা কমিটির সভা রবিবার
নিজস্ব প্রতিবেদক: রবিবার জাতীয় চাঁদ দেখা কমিটির সভা। ১৪৩৯ হিজরি সনের শবে মেরাজের তারিখ নির্ধারণে রবিবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভা কক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হবে। ধর্মমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি অধ্যক্ষ মতিউর রহমান সভায় সভাপতিত্ব করবেন। বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র রজব মাসের চাঁদ দেখা গেলে তা ৯৫৫৯৪৯৩, ৯৫৫৯৬৪৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭ টেলিফোন ...
ফিলিপাইনে বিমান বিধ্বস্ত : নিহত ৭
আন্তর্জাতিক ডেস্ক ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় বিমান বিধ্বস্তে ৭ জন নিহত হয়েছে। শনিবার একটি অ্যাপাচি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে এ ঘটনা ঘটে।বিধ্বস্ত উড়োজাহাজটির পাঁচ যাত্রী লুজন দ্বীপের লাওয়াংয়ে যাচ্ছিলেন। লিট এয়ার এক্সপ্রেসের পাইপার ২৩ অ্যাপাচি উড়োজাহাজটি ম্যানিলার নিকটবর্তী প্লারিদেল বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই বিধ্বস্ত হয়।-খবর বিবিসি ও এএফপির। স্থানীয় সংবাদ মাধ্যমগুলোর খবরে বিমানের পাঁচ যাত্রী ও ভূমিতে আরও দুই ব্যক্তি নিহত হয়েছেন ...
আমি চাই- কোনো পথশিশু থাকবে না : প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এ দেশে একটি শিশুও পথশিশু থাকবে না। প্রতিটি শিশু লেখাপড়া করবে। সুন্দর জীবন পাবে। মাথা উঁচু করে চলবে। আজ শনিবার টুঙ্গিপাড়ায় জাতীয় শিশু দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে তিনি এসব কথা বলেন। বঙ্গবন্ধুর ৯৮তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে এ সমাবেশের আয়োজন করা হয়। এসময় তিনি আরও বলেন, আমরা দুই বোন ৬ বছর ...
স্থানীয় আ’লীগ পরিচালনা করছে থানার ওসি : মওদুদ আহমদ
মারুফ শরীফ, নিজস্ব প্রতিবেদক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিষ্টার মওদুদ আহমদ বলেন, বিএনপিসহ বিরোধী দলগুলোকে ঘরোয়া কোনো প্রোগ্রাম করতে দিচ্ছেনা সরকার। এলাকায় তাদের দল পরিচালনা করছে স্থানীয় থানার ওসি। আওয়ামী লীগ নেতারা তাদের শুধু সহযোগিতা করা ছাড়া কিছুই করতে পারেন না। এসবের একটি কথাও যদি কেউ মিথ্যা প্রমাণ করতে পারেন তাহলে আমি রাজনীতি ছেড়ে দেব। আজ শনিবার দুপুরে জাতীয় ...
সিরিয়ায় তীব্র মানবিক বিপর্যয়: এলাকা ছেড়ে পালাচ্ছে বাসিন্দারা
আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ার পূর্ব ঘৌটা ও আফরিনের পরিস্থিতি ভয়াবহ। সেখানে তীব্র মানবিক বিপর্যয় নেমে এসেছে। অবিরাম বোমা বষর্ণের কারণে সিরিয়ার পূর্ব ঘৌটা আর আফরিন থেকে কয়েক দিনে ৫০ হাজারের বেশি বাসিন্দা পালিয়ে গেছেন। অবিরাম ছুঁড়তে থাকা বোমা আঘাতে প্রাণ হারানোর চেয়ে শেষ চেষ্টা হিসেবে সেখান থেকে পালানোর চেষ্টা করছেন বাসিন্দারা। তার মধ্যেই বোমা হামলায় প্রাণ হারাচ্ছেন অনেক মানুষ। শুধু শুক্রবারই ...
সপ্তাহব্যাপী পরিচ্ছন্নতা অভিযান ‘স্বচ্ছ ঢাকা’র উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক: সপ্তাহব্যাপী ‘স্বচ্ছ ঢাকা’ অভিযান চালাবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। বঙ্গবন্ধুর জন্মদিনে ১৭ মার্চ থেকে শুরু হবে এ সেবা সপ্তাহ। সেবা সপ্তাহে পরিচ্ছন্নতা বিষয়ে গিনেজ বুকে নতুন রেকর্ড করার ঘোষণাও দিয়েছেন মেয়র সাঈদ খোকন। তিনি বলেন, ‘সপ্তাহব্যাপী অনুষ্ঠানের শেষ দিনে অর্থাৎ ২৩ মার্চ আমরা পরিচ্ছন্নতা বিষয়ে গিনেজ বুকে নতুন রেকর্ড করব।’ সোমবার নগর ভবনে অনুষ্ঠিত ত্রয়োদশ করপোরেশন সভায় এ ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর