১৫ই জুন, ২০২৬ ইং | ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ৪:০৭

box

ঋদ্ধিমান সাহার ২০ বলে সেঞ্চুরি

স্পোর্টস ডেস্ক: ভারতের হয়ে ২০১০ সালে টেস্ট ও ওয়ানডে অভিষেক হলেও এখনও টি-টুয়েন্টিতে জাতীয় দলের জার্সি গায়ে চাপানোর সুযোগ হয়নি উইকেটকিপার-ব্যাটসম্যান ঋদ্ধিমান সাহার। আইপিএলের নিয়মিত পারফর্মার ডানহাতি ব্যাটারের এই ফরম্যাটে নতুন করে নিজেকে চেনানোর কিছু নেই। তবে শনিবার জেসি মুখার্জি ট্রফিতে কলকাতার ক্লাব মোহন বাগানের হয়ে যা করেছেন তা অবিশ্বাস্য। বেঙ্গল নাগপুর রেলওয়ের (বিএনআর) বিপক্ষে মাত্র ২০ বলে সেঞ্চুরি হাঁকিয়ে ...

রাকায়েতের বিরুদ্ধে পর্নোগ্রাফি মামলার প্রতিবেদন ২৬ এপ্রিল

নিজস্ব প্রতিবেদক: নির্মাতা ও ডিরেক্টরস গিল্ডের সভাপতি গাজী রাকায়েতের বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনে করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৬ এপ্রিল দিন ধার্য করেছেন আদালত। শনিবার ঢাকা মহানগর হাকিম খুরশীদ আলমের আদালতে মামলার এজাহার এসে পৌঁছালে আদালত তা গ্রহণ করে আগামী ২৬ এপ্রিল প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য করেন। এর আগে গত বৃহস্পতিবার রাজধানীর শ্যামপুর থানায় অভিনেতা, নির্মাতা ও ডিরেক্টরস ...

সাঙ্গুতে গোসল করতে নেমে দুই পর্যটকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: বান্দরবানের রুমায় বড়ুয়া পাড়া ঘাটে সাঙ্গু নদীতে গোসল করতে নেমে দুই পর্যটকের মৃত্যু হয়েছে। শনিবার (২৪ মার্চ) বেলা ৩টার দিকে এ ঘটনা ঘটে। মারা যাওয়া দুই পর্যটক হলেন ঢাকা ইউনাইটেড ইউনিভার্সিটির প্রভাষক শামসুনু সরকার (২৬) ও তার বন্ধু মো. শাহেদ এহসান। স্থানীয়রা জানায়, ঢাকা থেকে তারা চার বন্ধু রুমার বগালেকে বেড়াতে আসেন। সেখান থেকে ফেরার পথে তারা রুমার ...

গণতান্ত্রিক দেশে প্রধানমন্ত্রী পদত্যাগের কোন নজির নেই : : কাদের

নিজস্ব প্রতিবেদক: পৃথিবীর কোন গণতান্ত্রিক দেশে নির্বাচনের আগে প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে হয় এমন কোন নজির নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। শনিবার দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার নয়াপুর এলাকায় ঢাকা বাইপাস সড়ক মেরামত কাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে এ মন্তব্য করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রীর পদত্যাগের কোন প্রশ্নই আসে না। বিএনপির চার দফা ...

আগামীকাল স্বাধীনতা পদক-২০১৮ প্রদান

অনলাইন ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বছর স্ব স্ব ক্ষেত্রে অসামান্য অবদান রাখায় ১৮ জন বিশিষ্ট ব্যক্তিকে স্বাধীনতা পদক-২০১৮ প্রদান করবেন। আগামীকাল সকাল ১০ টায় রাজধানীর ওসমানী মিলনায়তনে দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা স্বাধীনতা পদক প্রদান করা হবে। এ বছর যারা স্বাধীনতা পদকে পাচ্ছেন তারা হলেন- স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে কাজী জাকির হোসেন (মরণোত্তর), স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে শহীদ এস এম এ রাশীদুল ...

জিম্মিকে বাঁচাতে জীবন দিলেন ফরাসি পুলিশ কর্মকর্তা

আন্তর্জাতিক ডেস্ক: হামলাকারীর হাত থেকে এক নারী জিম্মিকে উদ্ধার করতে গিয়ে নিজের জীবন উৎসর্গ করলেন ফ্রান্সের এক পুলিশ অফিসার। দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁখো তাকে হিরো হিসেবে অভিহিত করেছেন। হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট বা আইএস। শুক্রবার সকালে দক্ষিণ ফ্রান্সের কারকাসোনে এ ঘটনা ঘটে। এ সময় হামলাকারীসহ আরো চারজন নিহত হয়েছে। আহত হয়েছে ১৪ জনের বেশি। নিহত ৪৫ বছর বয়সী ওই পুলিশ ...

‘স্বৈরাচার’ দিবস আজ

নিজস্ব প্রতিবেদক: আজ ২৪ মার্চ। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি কালো দিন। ১৯৮২ সালের এই দিনে বাংলাদেশের ইতিহাসে একটি কালো অধ্যায় সৃষ্টি হয়। এ দিনে এরশাদ রাষ্ট্রক্ষমতা দখল করে সামরিক ফরমান জারি করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান পুনরুজ্জীবিত বহুদলীয় গণতন্ত্রকে হত্যা করেছিলেন। সেই সঙ্গে কেড়ে নেয়া হয়েছিল বাক, ব্যক্তি, বিবেক, মুদ্রণ ও সমাবেশের স্বাধীনতাসহ মানুষের সকল নাগরিক স্বাধীনতা। দিবসটি উপলক্ষে গতকাল ...

ঢাকায় ইউএস-বাংলা বিমানের জরুরি অবতরণ

নিজস্ব প্রতিবেদক: হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি বিমান জরুরি অবতরণ করেছে। উড্ডয়নের ২৫ মিনিট পর ফুয়েল ফিল্টারে সমস্যার কারণে শনিবার (২৪ মার্চ) সকাল ৮টা ৫০ মিনিটের দিকে বোয়িং ৭৩৭ বিমানটি অবতরণ করে। এসময় যাত্রীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। বিমানবন্দরের এক নিরাপত্তা কর্মকর্তা জানান, ১৬৪ জন যাত্রী নিয়ে মালয়েশিয়ার উদ্দেশে যাচ্ছিল ফ্লাইটটি। কিন্তু ফুয়েল ফিল্টারে সমস্যা২৫ মিনিট পর বিমানটি ...

হিটলারের দেশ থেকে কি গণতন্ত্র শিখতে হবে?: এইচটি ইমাম

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ এখন ‘স্বৈরশাসনের’ অধীন এবং সেখানে গণতন্ত্রের ন্যূনতম মানদণ্ড পর্যন্ত মানা হচ্ছে না বলে একটি জার্মান গবেষণা প্রতিষ্ঠান যে মন্তব্য করেছে তাকে প্রত্যাখ্যান করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমাম। বিশ্বের ১২৯টি দেশে গণতন্ত্র, বাজার অর্থনীতি এবং সুশাসনের অবস্থা নিয়ে এক সমীক্ষার পর জার্মান প্রতিষ্ঠান ‘বেরটেলসম্যান স্টিফটুং’ তাদের রিপোর্টে এই মন্তব্য করে। রিপোর্টটি গতকাল শুক্রবার প্রকাশ করা হয়েছে।এই ...

ঢাকায় আসছেন ভারতের নিরাপত্তা উপদেষ্টা ও পররাষ্ট্রসচিব

নিজস্ব প্রতিবেদক: ঢাকায় আসছেন ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। তিন দিনের সফরে আগামী মঙ্গলবার তিনি ঢাকায় আসবেন। এর পরই আগামী মাসের প্রথম সপ্তাহে আসছেন ভারতের পররাষ্ট্রসচিব। বাংলাদেশে নির্বাচনের বছর হওয়ায় ভারতের কাছেও এটি গুরুত্বপূর্ণ সময় হিসেবে বিবেচিত হচ্ছে। এমনটাই দাবি করা হয়েছে ভারতের একটি প্রভাবশালী পত্রিকার এক প্রতিবেদনে। শনিবার ভারতের আনন্দবাজার পত্রিকার অনলাইন এক প্রতিবেদনে এ খবর দেয়া হয়েছে। প্রতিবেদনে ...