১৫ই জুন, ২০২৬ ইং | ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ভোর ৫:২০

box

সিজারে শিশুকে দ্বিখণ্ড, ৭ জনকে তলব হাইকোর্টে

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের সময় দুই খণ্ড করে শিশুকে মেরে ফেলার ঘটনায় হাসপাতালটির পরিচালক ও কুমিল্লার সিভিল সার্জনসহ সাতজনকে তলব করেছেন হাইকোর্ট। আগামী ৪ এপ্রিল আদালতে সশরীরে হাজির হয়ে তাদেরকে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। একইসঙ্গে এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেয়া হবে না তা জানতে চেয়ে রুলও জারি করা হয়েছে। রবিবার বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও ...

কোটা পদ্বতি সংস্কার এর দাবিতে সনদ গলায় ঝুলিয়ে ঝাড়ুমিছিল

নিজস্ব প্রতিবেদক: সবার বুকে ঝুলছে সনদপত্র।  আর হাতে ঝাড়ু।  বুকে কোটা সংস্কার আন্দোলনের জন্য তৈরি করা বিশেষ টি-শার্ট।  সবার মুখে কোটা সংস্কার দাবিতে বিভিন্ন স্লোগান।  রোববার মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে এভাবেই হাজারো শিক্ষার্থী জড়ো হন।  পরে তারা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত ‘সার্টিফিকেট দিয়ে রাস্তা পরিষ্কার’ শীর্ষক প্রতিবাদ কর্মসূচি পালন করেন। বাংলাদেশ সাধারণ ছাত্রছাত্রী অধিকার সংরক্ষণ ...

ঘুষ নেওয়া সেই সাব রেজিস্ট্রার বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক: এক সপ্তাহ ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় করা ঘুষ বাণিজ্যের ভিডিও ফুটেজের জের ধরে অবশেষে বরখাস্ত করা হয়েছে নারায়ণগঞ্জের আড়াইহাজারের সাব-রেজিস্ট্রার এসহাক আলী মন্ডলকে। রবিবার দুপুরে আলোচিত এই সাব-রেজিস্ট্রারকে সাময়িক বরখাস্ত করেন ইন্সপেক্টর জেনারেল অব রেজিস্ট্রেশন (আই.জি.আর) খান মোহাম্মদ আবদুল মান্নান। নারায়ণগঞ্জ জেলা রেজিস্ট্রার (ডি.আর) সাবিকুন্নাহার বিষয়টি নিশ্চিত করেন। এই কর্মকর্তা জানান, রবিবার সকালেই সাব-রেজিস্ট্রার এসহাক আলী মন্ডলকে ...

মূল্য বৃদ্ধির পর স্থিতিশীল অবস্থায় রয়েছে বাজার

নিজস্ব প্রতিবেদক: দফায় দফায় কয়েক সপ্তাহ ধরে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য বৃদ্ধির পর স্থিতিশীল অবস্থায় রয়েছে বাজার। রমজান মাসকে কেন্দ্র করে পণ্যের দাম বেড়েছে এবং সহসাই এই বাড়তি মূল্য কমার কোনো সম্ভাবনা নেই বলে মনে করছেন খুচরা ও পাইকারি ব্যবসায়ীরা। রোববার  ( ২৫ মার্চ) রাজধানীর মিরপুর-১, মিরপুর-১০, শেওড়াপাড়া, মহাখালী ও বাড্ডা এলাকার বাজার ঘুরে এ চিত্র পাওয়া গেছে।  রাজধানীর বাজারগুলোতে ঘুরে সর্বশেষ খুচরা ...

এমসিকিউ-মৌখিক পরীক্ষায় স্বাস্থ্য ক্যাডারে নিয়োগ

নিজস্ব প্রতিবেদক: ২০০ নম্বরের এমসিকিউ ধরনের লিখিত ও ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা নিয়ে বিসিএস স্বাস্থ্য ক্যাডারের প্রবেশ পদে এককালীন নিয়োগ দিতে বিধিমালা সংশোধন করেছে সরকার। সংবিধানের ১৩৩ নম্বর অনুচ্ছেদের ক্ষমতাবলে রাষ্ট্রপতি আবদুল হামিদ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সঙ্গে পরামর্শ করে বিসিএস (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা ২০১৪ সংশোধন করেছেন জানিয়ে শনিবার গেজেট প্রকাশ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। জনগণের ...

এই মুহূর্তে জার্মান কেন রিপোর্ট প্রকাশ করলো: কাদের

নিজস্ব প্রতিবেদক: জার্মান সংস্থার রিপোর্ট প্রকাশকে সন্দেহের দৃষ্টিতে দেখে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জাতিসংঘ বাংলাদেশকে উন্নয়নশীল দেশ হওয়ার যোগ্যতার স্বীকৃতি দিয়েছে। এই মুহূর্তেই জার্মান সংস্থা কেন রিপোর্ট প্রকাশ করলো? রোববার বেলা ১১টার দিকে মানিক মিয়া এভিনিউতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিআরটিসি) তিনটি বাস সার্ভিস উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ প্রশ্ন করেন। কাদের বলেন, যারা সাম্প্রদায়িক ...

বড়পুকুরিয়া কয়লা খনি মামলার শুনানি ২৬ এপ্রিল

নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ ১০ আসামির বিরুদ্ধে বড়পুকুরিয়া কয়লা খনি  মামলায় চার্জ শুনানি পিছিয়ে আগামী ২৬ এপ্রিল দিন ধার্য করেছেন আদালত। রোববার ঢাকার ২ নম্বর বিশেষ জজ হোসনে আরা বেগম আসামিপক্ষের সময় আবেদন মঞ্জুর করে এ দিন ধার্য করেন। আজ মামলাটির অভিযোগ গঠন শুনানির দিন ধার্য ছিল। আসামিপক্ষের আইনজীবী সানাউল্লাহ মিয়া মামলাটি স্থগিত করার জন্য হাইকোর্টে আবেদনের বিষয়টি আদালতকে ...

সেনাবাহিনীতে তৃতীয় লিঙ্গ নিষিদ্ধ করলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীতে তৃতীয় লিঙ্গের মানুষের প্রবেশাধিকার সংকুচিত করার স্মারকে স্বাক্ষর করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত বছর ট্রাম্পের এক টুইটের জবাবে পেন্টাগন এ নীতির পর্যালোচনা করে। ওই স্মারকে বলা হয়েছে, ‘জেন্ডার ডিস্ফোরিয়া’ থাকা ব্যক্তি ‘যাদের জন্য ওষুধ ও অস্ত্রোপচারের মতো চিকিৎসা সেবার দরকার পড়ে’, বিশেষ ব্যতিক্রম ছাড়া তারা সেনাবাহিনীতে অযোগ্য বিবেচিত হবেন। প্রতিরক্ষামন্ত্রী ও হোমল্যান্ড সিকিউরিটি সংশ্লিষ্ট বিষয়ে নীতিগত ...

স্বাধীনতা দিবসে প্রীতি ম্যাচের আয়োজন করেছে বিসিবি

স্পোর্টস ডেস্ক: মহান স্বধীনতা দিবস উপলক্ষ্যে বাংলাদেশের সাবেক ক্রিকেটারদের নিয়ে একটি টি-টোয়েন্টি প্রীতি ম্যাচের আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিষয়টি শনিবার প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে বিসিবি। ক্রিকেট মিরপুর শেরে-ই বাংলা স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে ২৬ মার্চ (সোমবার) সকাল সাড়ে দশটায়। উক্ত ম্যাচে লাল-সবুজ দুই দলে ভাগ হয়ে খেলবেন সাবেক ক্রিকেটাররা। এক নজরে দুই দলের স্কোয়াড:­­­­­­ বাংলাদেশ লাল দল: (নাঈমুর রহমান দুর্জয়,কাজী হাবিবুল বাশার,আকরাম খান, মিনহাজুল ...

বিজিএমই ভবন ভাঙার বিষয়ে আদেশ ২৭ মার্চ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) হাতিরঝিলের বহুতল ভবনটি ভাঙতে সময় আবেদনের ওপর শুনানি শেষ হয়েছে আজ। এ বিষয়ে আগামী ২৭ মার্চ আদেশ দেবেন আপিল বিভাগ। রোববার সকালে শুনানি শেষে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ আদেশের জন্য এ দিন ধার্য করেন। আদালতে বিজিএমইএর পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী কামরুল হক সিদ্দিকী। ...