নিজস্ব প্রতিবেদক: গাজীপুরে কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকায় রোববার রাতে ঝুট গুদামে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভাতে কাজ করছে। কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. কবিরুল আলম জানান, কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকায় রোববার রাত সোয়া ১০টার দিকে ঝুট গুদামে আগুন লাগে। পরে স্থানীয়রা আগুন নেভাতে চেষ্টা করে ও ফায়ার সার্ভিসে খবর দেয়। ...
box
কালরাতের স্মরণে এক মিনিট ‘ব্ল্যাক আউটে’ দেশ
নিজস্ব প্রতিবেদক: কালরাতের প্রথম প্রহর স্মরণে গণহত্যা দিবসে ২৫ মার্চ রাতে একযোগে এক মিনিট অন্ধকারে (ব্ল্যাক-আউট) তলিয়ে যায় বাংলাদেশ। সোমবার রাত ৯টা থেকে ৯টা ১ মিনিট পর্যন্ত প্রতীকী আলোহীন থাকে সারা দেশ। ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে ঢাকায় ‘অপারেশন সার্চলাইট’ নামে বর্বর সামরিক অভিযানের মধ্য দিয়ে পাকিস্তানি সেনাবাহিনী ব্যাপক গণহত্যা চালিয়েছিল। সেই কালরাতের স্মরণে সারা দেশে প্রথমবারের মতো এক মিনিট ...
শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
নিজস্ব প্রতিবেদক: মহান স্বাধীনতা দিবসে সাভার জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাভার স্মৃতিসৌধে আজ সোমবার ভোর পৌণে ৬টায় প্রথমে রাষ্ট্রপতি ও পরে প্রধানমন্ত্রী ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় বিউগলে বেজে ওঠে করুণ সুর। তিন বাহিনীর একটি সু-সজ্জিত দল গার্ড অব অনার প্রদান করে। এসময় তারা দাঁড়িয়ে কিছু সময় ...
পাসপোর্ট, পুলিশ ক্লিয়ারেন্স, এনআইডি ফি অনলাইনে
নিজস্ব প্রতিবেদক: সেবা গ্রহণে হয়রানি বন্ধে পাসপোর্ট, পুলিশ ক্লিয়ারেন্স, জাতীয় পরিচয় পত্রের ফি ই-চালানের মাধ্যমে অনলাইনে প্রদানের সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সঙ্গে ই-চালান ব্যবহার করে যে কেউ অনলাইনে রাজস্ব জমা দিতে পারবেন। এতে আর্থিক খাতে অনেকটা স্বচ্ছতা ফিরবে বলে মনে করছে সরকার। আজ রোববার অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে এ সংক্রান্ত একটি প্রকল্পের উদ্বোধন করেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম. এ. মান্নান ...
পদ্মা সেতু প্রকল্প দেখতে মুন্সীগঞ্জ যাচ্ছেন রাষ্ট্রপতি
নিজস্ব প্রতিবেদক: আগামী ২ এপ্রিল পদ্মা সেতু প্রকল্প এলাকা পরিদর্শনে যাবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এ সময় তিনি মুন্সীগঞ্জের লৌহজংয়ের মাওয়া প্রান্ত ও শরীয়তপুরের জাজিরা প্রান্তের চলমান নির্মাণ কর্মযজ্ঞ ঘুরে দেখবেন। এদিকে রাষ্ট্রপতির কার্যালয় থেকে রোববার পর্যন্ত তার সফরসূচি প্রকল্প সংশ্নিষ্ট দপ্তর ও সংশ্নিষ্ট জেলা প্রশাসনের কাছে পাঠানো হয়নি। রাষ্ট্রপতির এ পরিদর্শনের কথা গতকাল দুপুরে সমকালকে নিশ্চিত করেছেন প্রকল্প পরিচালক ...
গায়ের জোরে ক্ষমতায় আছেন তাই স্বৈরাচার : ড. মোশাররফ
মারুফ শরীফ, নিজস্ব প্রতিবেদক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, গায়ের জোরে ক্ষমতায় থাকার কারণেই বর্তমান সরকার স্বৈরাচারী তকমা পেয়েছে। আজ রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাবে ‘স্বাধীনতা ফোরাম’ আয়োজিত মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। আয়োজক সংগঠন স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহর সভাপতিত্বে আলোচনা সভায় আরো ...
নিষিদ্ধ হলেন স্মিথ
স্পোর্টস ডেস্ক: কেপটাউনে অনুষ্ঠিত তৃতীয় টেস্টের তৃতীয় দিনে বল টেম্পারিংয়ের দায় স্বীকার করা অস্ট্রেলিয়া অধিনায়ক স্মিথকে এক ম্যাচ নিষিদ্ধ ও চলতি টেস্টের পুরো ম্যাচ ফি জরিমানা করেছে আইসিসি। এছাড়া বল টেম্পারিং করায় অস্ট্রেলিয়ার ওপেনার ব্যানক্রফটকে ম্যাচের ৭৫ শতাংশ জরিমানার পাশাপাশি তিনটি ডিমেরিট পয়েন্ট দিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা। স্মিথ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের চতুর্থ এবং শেষ ম্যাচ মাঠে নামতে পারবেন না। ...
দইয়ের বাটিতে ৩০ হাজার ইয়াবা
নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে অভিনব কায়দায় দইয়ের বাটিতে ইয়াবা বহনকালে তিন ইয়াবা ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ডিএমপি’র কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট। সিটিটিসি ইউনিট সূত্র জানায়, ফেইক কারেন্সি নোট প্রতিরোধে এই ইউনিটের একটি টিম রাজধানীর শাহবাগ থানাধীন আজিজ কো-অপারেটিভ সুপার মার্কেটের ৩ নং গেটের সামনে অভিযান চালায়। অভিযানকালে হাতেনাতে আটক করা হয় ইয়াবা বহনকারীদের। তাদের কাছে থাকা দইয়ের বাটি তল্লাশি করে ...
কাতালান সাবেক প্রেসিডেন্ট পুজডেমন আটক
আন্তর্জাতিক ডেস্ক: কাতালোনিয়ার সাবেক নেতা কার্লেস পুজডেমন জার্মানিতে আটক হয়েছেন বলে তার আইনজীবীরা জানিয়েছেন। ডেনমার্ক থেকে বেলজিয়ামে যাবার পথে তাকে আটক করা হয় বলে জানা গেছে। উস্কানি আর বিদ্রোহের অভিযোগে স্পেনে তার বিরুদ্ধে পরোয়ানা রয়েছে। কিন্তু গত অক্টোবরে স্বাধীনতার প্রশ্নে নিষিদ্ধ গণভোটের পর থেকেই বেলজিয়ামে স্বেচ্ছা নির্বাসিত রয়েছেন মি. পুজডেমন। কিছুদিন আগে একটি ইউরোপিয়ান গ্রেপ্তারি পরোয়ানাও পুনরায় সক্রিয় করা হয়। ...
যশোরে ট্রাকচাপায় নসিমন চালকসহ নিহত ৩
যশোর প্রতিবেদক: যশোরের উপজেলার হাড়িখালি নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি নসিমনকে চাপা দেয়ায় চালকসহ ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৭ জন। রোববার বিকেলে এ ঘটনা ঘটেছে। নাভারণ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সার্জেন্ট পলিটন মিয়া জানান, উপজেলার বাড়আঁচড়াগামী পন্য বোঝাই (বগুড়া-ট ১১-১৪৯২) ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে হাড়িখালি মোড়ে দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী নসিমনকে ধাক্কা দিলে ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর