১৫ই জুন, ২০২৬ ইং | ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ৬:৩০

box

হবিগঞ্জে ২৬০ মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে হবিগঞ্জে ২৬০ জন বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দিয়েছে জেলা প্রশাসন। সোমবার দুপুরে নিমতলা কালেক্টরেট প্রাঙ্গণে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় জেলার বিভিন্ন এলাকার ২৬০ বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের ফুল দিয়ে বরণ করা হয়। পরবর্তীতে তাদেরকে উপহার হিসেবে শাড়ি, লুঙ্গি ও প্যান্ট দেয়া হয়। জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদের ...

চট্টগ্রামে আ.লীগের দু’গ্রুপে সংঘর্ষ:যুবলীগকর্মী নিহত

চট্টগ্রাম প্রতিবেদক: চট্টগ্রামের বন্দর এলাকায় আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে মহিউদ্দিন (৩০) নামে এক যুবলীগ কর্মী নিহত হয়েছেন। সোমবার (২৬ মার্চ) বিকেল ৩টার দিকে অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে ক্ষমতাসীন দলের দু’গ্রুপের সংঘর্ষে মহিউদ্দিন নিহত হয় বলে জানান স্থানীয়রা। বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার বলেন, গুরুতর আহতবস্থায় মহিউদ্দিনকে মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ...

সোমালিয়ায় গাড়িবোমায় নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক: রাজধানী মোগাদিসুতে সোমালিয়ার সংসদের পাশে গাড়িবোমা বিস্ফোরণে কমপক্ষে তিনজন নিহত ও বেশকিছু লোক আহত হয়। রবিবার নিরাপত্তা চেকপয়েন্টের কাছে গাড়িটি থামানোর পর এ বিস্ফোরণের ঘটনা ঘটে। সেনাবাহিনীর ক্যাপ্টেন মোহাম্মদ হুসেইন দ্যা অ্যাসোসিয়েটেড প্রেসকে জানান, নিরাপত্তা কর্মীদের সন্দেহ হলে চেকপয়েন্টের কাছে গাড়িটি থামালে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে হামলাকারীসহ দুই সেনা সদস্য নিহত হয়। আহতদের মধ্যে ১০ জন রিক্সাচালক ছিল। শহরের ...

ছাত্রলীগকর্মী হত্যা : খাগড়াছড়ি পৌরমেয়রসহ ৩৪ জনকে আসামি করে মামলা

খাগড়াছড়ি প্রতিবেদক: খাগড়াছড়িতে সন্ত্রাসী হামলায় নিহত ছাত্রলীগ কর্মী রাসেল হত্যাকান্ডে পৌরসভার মেয়র মো: রফিকুল আলম ও তার ছোট ভাই জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক দিদারুল আলমসহ প্রতিপক্ষের অন্তত ৩৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। রোববার রাতে নিহত রাসেলের মা খোদেজা বেগম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় ১৯ জনের নাম উল্লেখসহ আরো অজ্ঞাত ১০/১৫ জনকে আসামি করা হয়েছে ...

প্রবীণ সাংবাদিক রহমান জাহাঙ্গীরের ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদক: জাতীয় প্রেসক্লাবের সদস্য ও প্রবীণ সাংবাদিক রহমান জাহাঙ্গীর আজ সোমবার ভোর ৫টায় রাজাধানীর ল্যাব এইড হাসপাতালে ইন্তেকাল করেছেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী ও তিন সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সর্বশেষ তিনি ফিনান্সিয়াল এক্সপ্রেসে কর্মরত ছিলেন। এর আগে তিনি ইন্ডিপেন্ডেন্ট ও ডেইলি স্টারেও কর্মরত ছিলেন। তিনি জাতীয় প্রেসক্লাব ও ডিইউজের সদস্য। আজ দুপুর ...

লাখো কণ্ঠে ধ্বনিত ‘আমার সোনার বাংলা’

নিজস্ব প্রতিবেদক: মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে লাখো কণ্ঠে সারাদেশে জাতীয় সংগীত পরিবেশন করা হয়েছে। রাজধানী ঢাকাসহ সারাদেশের মানুষ একযোগে গেয়ে উঠলেন ‘আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি…. ’। আজ সোমবার সকাল ৮টা ৮ মিনিটে দেশের পাশাপাশি প্রবাসেও একযোগে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। শুদ্ধভাবে জাতীয় সংগীত চর্চাকে অনুপ্রাণিত করতে নেয়া হয় এই উদ্যোগ। একযোগে জাতীয় সংগীত পরিবেশনে অংশ নেন ...

আখাউড়া স্থলবন্দরে বাণিজ্য বন্ধ আজ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর আজ একদিনের জন্য সব ধরনের আমদানি-রফতানি বাণিজ্য কার্যক্রম বন্ধ থাকবে। দেশের দ্বিতীয় বৃহত্তম এই স্থলবন্দর ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বন্ধ ঘোষণা করা হয়। তবে ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানিয়েছে, এ সময় আখাউড়া-আগরতলা ইন্টিগ্রেটেড চেকপোস্ট (আইসিপি) দিয়ে দু’দেশে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে। আখাউড়া স্থলবন্দরের আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ২৬ ...

উন্নয়নশীল স্বীকৃতির জন্য দুর্নীতির লাগাম টানতে হবে: দুদক

নিজস্ব প্রতিবেদক: উন্নয়নশীল দেশের স্বীকৃতি পেতে হলে দুর্নীতির লাগাম টেনে ধরতে হবে বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চোয়ারম্যান ইকবাল মাহমুদ। সোমবার সকালে সেগুন বাগিচার দুদক কার্যালয়ে ‘বন্ধ হলে দুর্নীতি, উন্নয়নে আসবে গতি’ স্লোগানে দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ-২০১৮ উদ্বোধন করে তিনি এ মন্তব্য করেন। দুদক চেয়ারম্যান বলেন, ‘উন্নয়নশীল দেশের স্বীকৃতি পেতে বাংলাদেশকে ৬ বছর অপেক্ষা করতে হবে। আর এটা অর্জন ...

বিজ্ঞাপন দিয়ে ক্ষমা চাইলেন জুকারবার্গ

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : তথ্য-চুরি নিয়ে ক্ষমা আগেই চেয়েছিলেন। রবিবার ব্রিটিশ সংবাদপত্রগুলোতে পাতাজোড়া বিজ্ঞাপন দিয়ে ক্ষমা চাইলেন ফেসবুক-মালিক মার্ক জুকেরবার্গ। গতকাল কেমব্রিজ অ্যানালিটিকার প্রাক্তন রাজনৈতিক পরামর্শদাতা ব্রিটনি কাইজার দাবি করেছেন, ব্রেক্সিটপন্থীদের হয়ে কাজ করেছিল সংস্থাটি। সরাসরি ভোটে যুক্ত না থাকলেও ভোটারদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করেছিল। এবং যথারীতি তাতেও ফেসবুকের জড়িত থাকার কথা উঠে আসছে। গতকাল লন্ডনে সংস্থাটির সদর দফতরে ...

ট্রাম্পের সঙ্গে সম্পর্ক নিয়ে হুমকিতে ছিলাম: স্টর্মি

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্পর্কের বিষয়ে চুপ থাকার জন্য হুমকি দেয়া হয়েছিল বলে বলছেন প্রাপ্তবয়স্ক চলচ্চিত্রের তারকা স্টর্মি ড্যানিয়েলস। পর্ন চলচ্চিত্রে এই নামে পরিচিত হলেও তার আসল নাম স্টিফানি ক্লিফোর্ড। মার্কিন গণমাধ্যম সিবিএস নিউজকে দেয়া একটি সাক্ষাৎকারে তিনি বলেছেন, ২০১১ সালে লাস ভেগাসের একটি গাড়ির পাকিং-য়ে একজন ব্যক্তি তার কাছে এগিয়ে এসে বলেন, ‘’ট্রাম্পকে ঘাঁটিয়ো না।” এরপর ...