১৫ই জুন, ২০২৬ ইং | ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ৬:৩০

box

টেকনাফে ১৮ লাখ ইয়াবাসহ আটক ১

নিজস্ব প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফ উপজেলায় পৃথক অভিযানে ১৮ লাখ ২ হাজার ৯৯৬টি ইয়াবা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার ভোররাতে টেকনাফের হ্নীলা ইউনিয়নের নাফ নদীর দমদমিয়া এলাকা ও দমদমিয়া বিজিবি চেকপোস্ট থেকে এই ইয়াবা জব্দ করা হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আছাদুজ্জামান চৌধুরী বলেন, গোপন সংবাদের ...

বিএসএমএমইউর নতুন ভিসি অধ্যাপক ডা. কনক

নিজস্ব প্রতিবেদক: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) নতুন ভিসি হিসেবে নিয়োগ পেয়েছেন বিএসএমএমইউ’র নিউরো সার্জারি বিভাগের চেয়ারম্যান ও সার্জারি অনুষদের ডিন অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া। রাষ্ট্রপতির নির্দেশক্রমে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় থেকে বৃহস্পতিবার সন্ধ্যায় নিয়োগ সংক্রান্ত এক আদেশ জারি হয় বলে নিশ্চিত করেছেন অধ্যাপক কনক কান্তি বড়ুয়া। তিনি বর্তমান ভিসি অধ্যাপক ডা. কামরুল হাসান খানের স্থলাভিষিক্ত হবেন। অধ্যাপক ...

সীতাকুণ্ডে বাসের ধাক্কায় নিহত ২, আহত ২০

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি কাভার্ডভ্যানকে পেছন থেকে ধাক্কা দিয়েছে যাত্রীবাহী একটি বাস। এতে বাসের দুই যাত্রী নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ২০ জন। বাসটি কক্সবাজার যাচ্ছিল। শুক্রবার ভোররাত পৌনে ৪টার দিকে কুমিরা ইউনিয়নের সুলতানা মন্দির এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত দুই যাত্রীর নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আহত ব্যক্তিদের মধ্যে ১৬ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ...

ভারতীয় সেনাবাহিনীতে বাজেট বরাদ্দ নিয়ে হতাশা

আন্তর্জাতিক ডেস্ক: সুশৃঙ্খল বাহিনী হিসেবে বিশ্বে পরিচিত ভারতীয় সেনাবাহিনী দেশটির সরকারকে চরম সতর্কবার্তা দিয়েছে। তারা বলছে, ভারতীয় সংসদ সেনাবাহিনীর বাজেট বরাদ্দ কমানোর মাধ্যমে কার্যত যুদ্ধের সক্ষমতা ক্ষতিগ্রস্ত করছে। ভারতীয় সেনাবাহিনীর ভাইস-চিফ লেফটেন্যান্ট জেনারেল শরত চাঁদ সংসদের স্থায়ী কমিটিকে বলেন, ‘২০১৮-১৯ সালের বাজেট নিয়ে আমরা হতাশ হয়েছি। এই বরাদ্দ আমাদের এ যাবতকালের বেশিরভাগ অর্জনকে একটু হেলও বাধার মুখে ফেলেছে।’ চীন ও ...

যদি ইরান পরমাণু বোমা তৈরি করে, সৌদিও বানাবে : যুবরাজ

আন্তর্জাতিক ডেস্ক: যদি ইরান পরমাণু বোমা তৈরি করে, তবে একই পথে হাঁটবে সৌদি আরবও। সৌদি সিংহাসনের উত্তরাধিকারী যুবরাজ মোহাম্মদ বিন সালমান এ কথা বলেছেন। বিবিসির খবরে বলা হয়, সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে সালমান এ কথা বলেছেন। সাক্ষাৎকারে যুবরাজ সালমান বলেন, পরমাণু বোমা তৈরি করতে চায় না সৌদি আরব। কিন্তু আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী দেশ ইরান যদি পরমাণু বোমা তৈরি করে, তবে ...

২০২৪ সালের মধ্যেই দেশ দারিদ্র্যমুক্ত হবে: অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: বছরে ১০ শতাংশ প্রবৃদ্ধি অর্জনের মাধ্যমে বাংলাদেশ আগামী ২০২৪ সালের মধ্যে দারিদ্র্যমুক্ত হবে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এ অর্জনের পথে যে চ্যালেঞ্জগুলো আছে তা মোকাবেলা করতে পারলেই এটি অর্জন সম্ভব বলে তিনি প্রত্যাশা করেন।  বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ফিন্যান্স বিভাগের রজতজয়ন্তী উপলক্ষে আয়োজিত ‘টেকসই প্রবৃদ্ধি ও উন্নয়নের লক্ষ্যেই অর্থায়ন’ শীর্ষক এক আন্তর্জাতিক সম্মেলনে প্রধান ...

রোববার দেশব্যাপী বিক্ষোভ করবে কোটা সংস্কারপ্রত্যাশীরা

নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরিতে বিদ্যমান কোটা সংস্কারের দাবিতে সাধারণ শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশীদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশি হামলার প্রতিবাদে আগামী রোববার দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে আন্দোলনকারীরা। আজ বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়। কর্মসূচি অনুযায়ী, এ দিন সকাল ১০টায় দেশের সব কলেজ-বিশ্ববিদ্যালয় ও জেলা শহরে এ বিক্ষোভ পালিত হবে। সংবাদ সম্মেলনে আন্দোলনের আহ্বায়ক ...

মালিতে নিহত ৪ শান্তিরক্ষীর মরদেহ ঢাকায়, জানাজা শুক্রবার

নিজস্ব প্রতিবেদক: পশ্চিম আফ্রিকার দেশ মালিতে রাস্তার পাশে পুঁতে রাখা মাইন বিস্ফোরণে নিহত চার বাংলাদেশি শান্তিরক্ষী সেনা সদস্যের মরদেহ ঢাকায় পৌঁছেছে। বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে তাদের মরদেহ বহনকারী ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের সহকারী পরিচালক রাশেদুল আলম খান বলেন, বিকাল ৫টার দিকে চারজনের মরদেহ এসেছে। শুক্রবার সকাল সাড়ে ৮টায় ঢাকা সেনানিবাসে তাদের জানাজা সম্পন্ন ...

১ম শ্রেণির নন-ক্যাডার পদে ২৮৪ জনকে সুপারিশ

নিজস্ব প্রতিবেদক: ৩৬তম বিসিএস অপেক্ষামাণ প্রার্থীদের মধ্য থেকে নন-ক্যাডার প্রথম শ্রেণির ২৮৪ জনকে নিয়োগের সুপারিশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। নন-ক্যাডার পদে নিয়োগ (বিশেষ) বিধিমালা-২০১০ এবং সংশোধিত বিধিমালা-২০১৪ অনুযায়ী ৩৬তম বিসিএস থেকে নন-ক্যাডার সংশ্লিষ্টদের নিয়োগের সুপারিশ করা হয়েছে। পিএসসির চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক বৃহস্পতিবার দুপুর ফলাফল প্রকাশের তথ্য জানিয়ে বলেন, বিভিন্ন মন্ত্রণালয় থেকে প্রাপ্ত শূন্য পদের চাহিদার প্রেক্ষিতে ৩৬তম বিসিএস ...

একদিনেই বিক্রি বিশ্বকাপের সাড়ে ৩ লাখ টিকিট

স্পোর্টস ডেস্ক:  বিশ্ব এখন অপেক্ষা করছে ২০১৮’র ফুটবল বিশ্বকাপ উপভোগ করার। স্রোতের মতো রাশিয়া বিশ্বকাপের টিকিট সংগ্রহ করতে নেমে পড়েছে সমর্থকরা। রাশিয়ার সময় অনুযায়ী, ১৩ তারিখ রাত ১২টায় বিশ্বকাপের টিকিট ছাড়া হয়। দ্বিতীয় মেয়াদে ছাড়া এই টিকিট সংগ্রহের স্লোগান ছিল, ‘আগে গেলে, আগে পাবেন’ ভিত্তিতে। এতে ১৩ থেকে ১৪ তারিখ রাত পর্যন্ত ২৪ ঘন্টায় তিন লাখ ৫৬ হাজার ৭০০ টিকিট ...