আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের বাসার কাছে বুধবার এক আত্মঘাতী বোমা হামলাকারী নিজেকে উড়িয়ে দিয়েছে। এতে পাঁচ পুলিশ সদস্যসহ ৯ ব্যক্তি নিহত ও আরও ২৫ জন আহত হয়েছেন। খবর এনডিটিভি অনলাইন। উদ্ধারকারী কর্মকর্তারা বলেন, একটি তল্লাশি চৌকির কাছে বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে। নওয়াজ শরিফের প্রাসাদতুল্য বাড়ির কয়েক কিলোমিটার দূরে ও তাবলিগ জামাতের মারকাজের কাছেই তল্লাশি চৌকিটি অবস্থিত। পাকিস্তানের সংবাদমাধ্যম ...
box
সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে নিহত ১
বান্দরবান প্রতিনিধি: বান্দরবানের আলীকদম উপজেলায় স্থলমাইন বিস্ফোরণে একজন নিহত ও একই পরিবারের শিশুসহ ৫ জন আহত হয়েছেন। বুধবার রাতে উপজেলার কুরুকপাতা ইউনিয়নের রালাইপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, পরিবার নিয়ে সীমান্ত পেরিয়ে মিয়ানমারে যাওয়ার সময় স্থলমাইন বিস্ফোরণে পাওয়াই ম্রো (৪৫) নিহত হন। এসময় আহত হন তার স্ত্রী ও চার সন্তান। দুর্গম এলাকা হওয়ায় এখনও লাশ উদ্ধার করা ...
সোনাদিয়া সাগরে ভাসছে ৪ টি লাশ
কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের মহেশখালী উপজেলার সোনাদিয়া দ্বীপ উপকূলে ভেসে এলো চার যুবকের মরদেহ। বৃহস্পতিবার (১৫ মার্চ) সকাল ৮টার দিকে সোনাদিয়ার পশ্চিম পাড়ার কাচিম হ্যাচারি সংলগ্ন বঙ্গোপসাগর উপকূলে ভাসমান এ চার মরদেহ দেখতে পান স্থানীয়রা। তবে এদের কারও পরিচয় শনাক্ত করা যায়নি। কুতুজোম ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোশাররফ হোসেন খোকন বলেন, সোনাদিয়ায় চারটি মরদেহ ভেসে আসার খবরটি শুনেছি। তবে এখনও দেখিনি। মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ...
বিচার বিভাগ চাপে আছে: রুমিন ফারহানা
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিচার বিভাগ চাপে আছে বলে দাবি করেছেন বিএনপির কেন্দ্রীয় সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি বলেন, ‘বাংলাদেশের বিচার বিভাগ যে আন্ডার ইনফ্লুয়েন্স (প্রভাবান্বিত) এবং আন্ডার ট্রিমেন্ডাস থ্রেট (ভীষণ হুমকির মুখে) সেটা আমার মনে হয় আমাদের পূর্ববর্তী বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা ওনার পরে বিষয়টা নিয়ে বিতর্কের অবকাশ নেই।’ গত বুধবার বেসকারি টেলিভিশন ইনডিপেনডেন্টের টকশো আজকের বাংলাদেশে অতিথি ...
আজ সারাদেশে রাষ্ট্রীয় শোক পালন
নিজস্ব প্রতিবেদক : আজ বৃহস্পতিবার সারাদেশে রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশি বেসরকারি বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় এ শোক পালিত হচ্ছে। এ কারণে আজ সারাদেশে সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, বেসরকারি এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। গতকাল বুধবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। ...
নেপালকে ডিএনএ পরীক্ষায় সহযোগিতা করতে চায় বাংলাদেশ
দৈনিক দেশজনতা ডেস্ক: কাঠমান্ডুতে ইউএস-বাংলার উড়োজাহাজ দুর্ঘটনায় নিহত যাত্রীদের লাশ শনাক্ত করার প্রক্রিয়া দ্রুততর করতে নেপালকে ডিএনএ পরীক্ষার কাজে সহযোগিতা করতে চায় বাংলাদেশ। নেপালকে ঢাকায় অবস্থিত বাংলাদেশের ডিএনএ ল্যাব ব্যবহারের প্রস্তাব দেওয়া হয়েছে। ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব রিয়ার অ্যাডমিরাল (অব.) মো. খুরশেদ আলম গতকাল রাতে এ তথ্য জানান। তিনি বলেন, এ পর্যন্ত দুর্ঘটনায় বাংলাদেশের ২৬ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হলেও আলাদা করে ...
খালেদা জিয়ার জামিনের বিরুদ্ধে লিভ টু আপিল দায়ের
নিজস্ব প্রতিবেদক : জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় সাজাপ্রাপ্ত হয়ে কারান্তরীণ বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার হাইকোর্টের দেওয়া চার মাসের জামিনের বিরুদ্ধে লিভ টু আপিল (আপিলের জন্য অনুমতি চেয়ে আবেদন) দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বৃহস্পতিবার সকালে আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় দুদকের আইনজীবী খুরশীদ আলম খান জামিনের বিরুদ্ধে লিভ টু আপিল দায়ের করেন। এর আগে গতকাল বেগম খালেদা জিয়ার ...
বাংলাদেশের সামনে ১৭৭ রানের লক্ষ্য
স্পোর্টস ডেস্ক: কলম্বোয় নিদাহাস টি-টোয়েন্টি ট্রফিতে বাংলাদেশের সামনে ১৭৭ রানের লক্ষ্য ছুড়ে দিয়েছে ভারত। রোহিত শর্মার ৬১ বলে ৮৯ রানের এক ইনিংসে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ১৭৬ রান তুলে তারা। বাংলাদেশি বোলাররা মোটামুটি নিয়ন্ত্রিত বোলিং করলেও শুরুতে উইকেট ফেলতে পারছিলেন না। ফলে টসে হেরে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনাই করে ভারত। দুই ওপেনার রোহিত শর্মা আর শেখর ...
তালিকা থেকে প্রথম ধাপে ৩৭৪ রোহিঙ্গাকে নেবে মিয়ানমার
নিজস্ব প্রতিবেদক: রোহিঙ্গা প্রত্যাবাসন চুক্তি অনুযায়ী বাংলাদেশের দেয়া ৮ হাজার ৩২ জনের প্রথম তালিকা থেকে যাচাই বাছাই শেষে মাত্র ৩৭৪ জনকে ফেরত নেবে বলে চূড়ান্ত করেছে মিয়ানমার। বুধবার দুপুরে ৩৭৪ জনের একটি তালিকা বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়েছে দেশটি। রাখাইনে সহিংসতা থেকে প্রাণ বাঁচাতে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা শরণার্থীদের ফেরত পাঠাতে বাংলাদেশ প্রথম ধাপে একটি তালিকা দিয়েছিল। তালিকায় থাকা রোহিঙ্গাদের যাচাই-বাছাই ...
কোটা সংস্কার আন্দোলন : আটকদের না ছাড়ায় শাহবাগের রাস্তা অবরোধ
স্পোর্টস ডেস্ক: কোটা সংস্কারের আন্দোলন থেকে আটক ৩ জনকে ছাড়াতে গিয়ে আরও ৫০ জন আটক হন। এ ঘটনায় শাহবাগ মোড়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছে আন্দোলনকারীরা। বুধবার বিকেলে রমনা থানা পুলিশ তাদের আটক করে। আটকের খবর ছড়িয়ে পড়লে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রায় তিনশতাধিক শিক্ষার্থীর মিছিল টিএসসিতে জড়ো হয়ে রমনা থানার উদ্দেশে যায়। সেখানে থানার সামনে অবস্থান নেন তারা। এছাড়া ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর