আন্তর্জাতিক ডেস্ক: পক্ষত্যাগী রুশ গুপ্তচর সের্গেই স্ক্রিপাল ও তার মেয়ে ইউলিয়াকে বিষপ্রয়োগের দায়ে যুক্তরাজ্যে নিয়োজিত ২৩ রুশ কূটনীতিককে দেশ থেকে বহিষ্কার করা হয়েছে। বৃটিশ প্রধানমন্ত্রী তেরেসা মে সোমবার ওই গুপ্তচরকে বিষপ্রয়োগের পেছনে রাশিয়া জড়িত থাকার কথা বলেন। পাশাপাশি স্থানীয় সময় মঙ্গলবার মধ্যরাতের মধ্যে মস্কোকে এই ঘটনার গ্রহণযোগ্য ব্যাখ্যা দিতে সময় বেঁধে দেন। তিনি হুমকি দিয়েছিলেন, অন্যথায় রাশিয়ার বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ ...
box
পরিবারকে সমবেদনা জানাতে শহীদ জাকিরের বাড়ী গেলেন মির্জা ফখরুল
মারুফ শরীফ, নিজস্ব প্রতিবেদক : গত সোমবার পুলিশী নির্যাতনে কারাগারে মৃত্যুবরণ করা ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সভাপতি ও তেজগাঁও থানা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন মিলনের বাড়িতে গেলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির একটি দল। গতকাল বুধবার বিকেল ৪টায় গাজীপুরের পুবাইলে জাকিরের পরিবারকে সমবেদনা জানাতে তার বাড়িতে গেলেন বিএনপির নেতৃবৃন্দ। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির ...
নেপালে মেডিকেল টিম যাচ্ছে কাল
নিজস্ব প্রতিবেদক: নেপালের কাঠমাণ্ডুতে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিমান দুর্ঘটনায় আহতদের চিকিৎসা দিতে নেপাল যাচ্ছেন বাংলাদেশের চিকিৎসকদের একটি দল। এজন্য আগামীকাল বৃহস্পতিবার ঢাকা ছাড়বেন সাত চিকিৎসকের প্রতিনিধিদলটি। আজ বুধবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের সমন্বয়কারী ডা. সামন্ত লাল সেন গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। সামন্ত লাল সেন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এই সাত সদস্যের চিকিৎসকদলকে ...
বেঁচে আছেন কেবিন ক্রু শারমিন
আন্তর্জাতিক ডেস্ক: নেপালের কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে বিধ্বস্ত হওয়া ইউএস বাংলা এয়ার লাইন্সের কেবিন ক্রু শারমিন আক্তার নাবিলা বেঁচে আছেন। কাঠমান্ডু মেডিকেল কলেজ হাসপাতালের একজন মুখপাত্র তার বেঁচে থাকার বিষয়টি নিশ্চিত করে জানান, শারমিন হাসপাতালের প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসাধীন আছেন। বিমানের ফ্লাইট তালিকায় তার নামসহ আরো ছিল পাইলট আবিদ সুলতান, কো পাইলট পৃথুলা রশীদ, ফ্লাইট এ্যাটেনডেন্ট খাজা হুসাইন মুহাম্মদ সাফে। ...
নাফ নদীতে বিজিবি-বিজিপি’র যৌথ টহল
নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারের টেকনাফ সীমান্তে নাফ নদীতে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) যৌথ টহল শুরু হয়েছে। বুধবার (১৪ মার্চ) সকাল ১০টার দিকে নাফনদের টেকনাফ সদর থেকে এ টহল শুরু হয়ে বেলা ১১টা পর্যন্ত চলে। ২-বর্ডার গার্ড ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল মো. আছাদুদ জামান চৌধুরী গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। যৌথ টহলে ...
হামলাকারীর ওপর আমার রাগ নেই: সিলেটে জাফর ইকবাল
সিলেট প্রতিনিধি: সবার দোয়ায় বেঁচে আছি। আমার ওপর হামলার পর দেশব্যাপী যেভাবে আন্দোলন ছড়িয়ে পড়েছে সেজন্য ধন্যবাদ। যে ছেলেটা হামলা করেছে, আমি তার শাস্তি চাই না। ওর ওপর আমার রাগও নেই। কেউ ভুল বুঝিয়ে তাকে হামলায় উদ্ধুদ্ধ করেছে।’ সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেই এসব কথা বলেন অধ্যাপক জাফর ইকবাল। বুধবার (১৪ মার্চ) দুপুর ১২টা ৪৫ মিনিটে তাকে বহনকারী নভোএয়ারের একটি ...
চট্টগ্রাম নগর বিএনপি সভাপতির কারামুক্ত
নিজস্ব প্রতিবেদক : বুধবার সকাল পৌনে ১১টার দিকে তিনি চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে ছাড়া পেয়েছেন বলে তার ব্যক্তিগত সহকারী মারুফুল হক জানিয়েছেন। কারাগার থেকে ছাড়া পাওয়ার পর দলীয় নেতাকর্মীদের নিয়ে নাসিমন ভবনের দলীয় কার্যালয়ে যান শাহাদাত। ফেনীতে খালেদা জিয়ার গাড়ি বহরের পেছনে বিস্ফোরণের ঘটনায় করা মামলা ও চট্টগ্রামের দুটি মামলায় উচ্চ আদালত থেকে সম্প্রতি জামিন পান শাহাদাত। চট্টগ্রামের দুই মামলায় ...
খালেদা জিয়া স্বৈরাচারী শাসনের শিকার : খসরু
নিজস্ব প্রতিবেদক : বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া সরকারের একদলীয়, ফ্যাসিবাদী ও স্বৈরাচারী শাসনের সবচেয়ে বড় শিকার বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। বুধবার দুপুরে নগর বিএনপির নাসিমন ভবনস্থ কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। সকালে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে নগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন জামিনে মুক্ত হওয়ার পর ...
স্থগিত দিয়েছি, ওই দিন কথা শুনব: প্রধান বিচারপতি
নিজস্ব প্রতিবেদক: বেগম খালেদা জিয়ার জামিন বাতিলে আপিল শুনানিতে আইনজীবীদের এক বক্তব্যে উষ্মা প্রকাশ করেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। বিএনপি চেয়ারপারসনের একজন আইনজীবী গিয়াসউদ্দিন আহমেদের একটি বক্তব্যের প্রতিক্রিয়ায় প্রধান বিচারপতি তার কাছে জানতে চান তিনি হুমকি দিচ্ছেন কি না। বুধবার সকালে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে বেগম খালেদা জিয়াকে চার মাসের জামিন দিয়ে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে শুনানি হয়। এ সময় ...
কোটা সংস্কারের দাবিতে মিছিল
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ সিভিল সার্ভিসসহ (বিসিএস) সরকারি চাকরিতে ৫৬ শতাংশ কোটা সংস্কার করে ১০ শতাংশে নামিয়ে আনাসহ পাঁচ দফা দাবিতে জনপ্রশাসন মন্ত্রণালয় ঘেরাওয়ে রওয়ানা দিয়েছে চাকরি প্রত্যাশী ও সাধারণ শিক্ষার্থীদের বিশাল মিছিল। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ রাজধানীর বিভিন্ন প্রতিষ্ঠানের হাজার হাজার শিক্ষার্থী অংশ নিয়েছেন। বুধবার সকাল ১১টায় পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে এ মিছিল ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর