১৫ই জুন, ২০২৬ ইং | ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ৯:৪৮

box

ঘরে এডিস মশা জন্মালে জেল জরিমানা: মেয়র খোকন

নিজস্ব প্রতিবেদক: বাসা বাড়িতে কারও অসচেতনতার কারণে এডিস মশার প্রজনন হলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে শাস্তি দেয়ার ঘোষণা দিয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন জানিয়েছেন, শাস্তি হিসেবে জরিমানার পাশাপাশি হতে পারে কারাদণ্ড ও। সোমবার দুপুরে নগর ভবনে এডিস মশার বিস্তার রোধে করণীয় ঠিক করতে বিশেষ বৈঠকে শেষে এ কথা জানান তিনি। মেয়র জানান, মঙ্গলবার নগরবাসীর উদ্দেশে একটি গণবিজ্ঞপ্তি ...

জাফর ইকবালকে ছুরিকাঘাত: ফেরিওয়ালা সোহাগ ৭ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক: বিশিষ্ট লেখক ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলার ঘটনায় সোহাগ নামে এক কাপড় ফেরিওয়ালাকে সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে সিলেট মুখ্য মহানগর হাকিম বিচারক সাইফুজ্জামান হিরো কাপড় ফেরিওয়ালা সোহাগের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে রবিবার রাতে সিলেট নগরীর কালীবাড়ি এলাকা থেকে তাকে আটক ...

ঢাকা শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান মু. জিয়াউল হক

নিজস্ব প্রতিবেদক: ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন মু. জিয়াউল হক। এর আগে তিনি বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন। সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। শিক্ষা মন্ত্রণালয়ের সূত্রটি আরো জানায়, দুই মাসেরও বেশি সময় শূন্য থাকার পর ঢাকা শিক্ষা বোর্ডে চেয়ারম্যান নিয়োগ দেওয়া হলো। মু. জিয়াউল হকসহ সম্ভাব্য তিনজনের নাম ...

ফিলিপাইনে হোটেলে ভয়াবহ আগুন: নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক ফিলিপাইনের রাজধানী ম্যানিলার একটি হোটেল ও ক্যাসিনো কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচজনের প্রাণহানি ও কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। আগুন লাগার ২৪ ঘণ্টা পরও ঘন ধোঁয়ার কারণে ফায়ার সার্ভিস সদস্যদের ২২ তলা বিশিষ্ট ওয়াটারফ্রন্ট ম্যানিলা প্যাভেলিয়ন নামের ভবনটির আগুন পুরোপুরি নিয়ন্ত্রণ ও উদ্ধারকাজে বেগ পেতে হচেছ। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কোনো কারণ বলা হয়নি।বার্তা সংস্থা এএফপি’র খবরে বলা হয়েছে, নিহত ...

ভেজাল সার বিক্রির সাজা বাড়ছে

নিজস্ব প্রতিবেদক: ভেজাল সার বিক্রির দায়ে সাজার মেয়াদ বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। প্রস্তাবে আগে যে সাজার পরিমাণ ছিল ছয় মাস, এখন তা বাড়িয়ে দুই বছর করার কথা বলা হয়েছে। আজ সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ প্রস্তাব করা হয়। বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদের সম্মেলন কক্ষে সচিব মো. শফিউল আলম ব্রিফিং করেন। ব্রিফিংয়ে তিনি এসব কথা ...

গাজীপুর ও খুলনা সিটির তফসিল এমাসেই

নিজস্ব প্রতিবেদক : আগামী ৩১ মার্চ গাজীপুর ও খুলনা সিটি করপোরেসনের তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন। এছাড়া আগামী মে মাসের দ্বিতীয় সপ্তাহে ভোট গ্রহণের পরিকল্পনা রয়েছে। আজ দুপুরে সাংবাদিকদের সাথে এক বৈঠকে এ তথ্য জানান নির্বাচন কমিশন সচিব হেলাল্লুদ্দিন আহমদ। উল্লেখ্য, গত ৮ মার্চ থেকে গাজীপুর সিটি করপোরেসনের ভোট গণনার দিন শুরু হয়েছে। এছাড়া ৩০ মার্চ থেকে খুলনা সিটি করপোরেসনের ...

লাইফ সাপোর্টে পাইলট আবিদের স্ত্রী আফসানা

নিজস্ব প্রতিবেদক : নেপালে বিধ্বস্ত ইউএস বাংলা উড়োজাহাজের নিহত পাইলট আবিদ সুলতানের স্ত্রী আফসানা খানমকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। সোমবার (১৫ মার্চ) সকালে আবারও স্ট্রোক করলে দ্বিতীয় দফায় অস্ত্রোপচারের পর তাকে আগারগাঁওয়ের নিউরো সাইন্স হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্টে রাখা হয়। হাসপাতালের ইনফরমেশন ডেস্কের কর্মকর্তা শিহাব এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, তার (আফসানা খানম) অবস্থা ক্রিটিক্যাল। সকালে ...

বিএনপির বিক্ষোভ কাল: সমাবেশ ২৯ মার্চ

নিজস্ব প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আগামীকাল মঙ্গলবার সারাদেশে বিক্ষোভ ও ২৯ মার্চ রাজধানীতে সমাবেশ করবে দলটি। আজ সোমবার দুপুরে নয়া পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংবাদ সম্মেলনে জানানো হয়, আজ সোমবার রাজধানীতে বিএনপি সমাবেশের অনুমতি না পাওয়ায় সমাবেশ হয়নি। তাই কাল ঢাকাসহ সারাদেশে বিক্ষোভ ও ...

এটি বিচার বিভাগের জন্য মারাত্মক হুমকি-খন্দকার মাহবুব

নিজস্ব প্রতিবেদক : আপিল বিভাগের আদেশের পর খালেদা জিয়ার আইনজীবী খন্দকার মাহবুব হোসেন বলেছেন, এ আদেশ বিচার বিভাগের জন্য একটি মারাত্মক হুমকি। আজ সোমবার সকালে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা বলেন তিনি। খন্দকার মাহবুব বলেন, আমি মনে করি আপিল বিভাগের এই আদেশ বিচার বিভাগের স্বাধীনতা এবং নিরপেক্ষতার উপর দেশবাসীর বিরুপ প্রতিক্রিয়া হবে। এটা আমাদের বিচার বিভাগরে জন্য একটি মারাত্মক হুমকি। ...

ঢাকায় ফিরল বাংলাদেশ দল

স্পোর্টস ডেস্ক: স্বপ্ন ভঙ্গের বেদনা নিয়ে নিহাদাস ট্রফি শেষে দেশে ফিরেছে বাংলাদেশ দল। শ্রীলঙ্কান ‍‌এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সকাল ১১.৩৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বাংলাদেশ দলের খেলোয়াড়দের বহনকারী বিমানটি। স্বাধীনতার ৭০ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ ও ভারতকে নিয়ে ত্রিদেশীয় এই টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজন করেছিল শ্রীলঙ্কা। গ্রুপ পর্বের দুই ম্যাচেই ভারতের কাছে হেরে যায় বাংলাদেশ। তবে শ্রীলঙ্কাকে দুবারই হারায় ...