১৫ই জুন, ২০২৬ ইং | ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ভোর ৫:২১

box

রানা প্লাজার মালিকের মায়ের ৬ বছরের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক: জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মিথ্যা তথ্য দিয়ে দুদকের দায়ের করা মামলায় রানা প্লাজার মালিক সোহেল রানার মা মর্জিনা বেগমকে ৬ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। রায় ঘোষণার পর মর্জিনা বেগমকে কারাগারে পাঠানো হয়। আজ বৃহস্পতিবার ঢাকার ৬ নং বিশেষ জজ আদালত কে এম ইমরুল কায়েস আসামির উপস্থিতিতে এ সাজা ঘোষণা করেন। আদেশে মর্জিনা বেগমকে পৃথক দুটি ধারায় তিন বছর ...

গাজীপুরে মাইক্রোবাসে ট্রাকের ধাক্কা, নিহত ৩

গাজীপুর প্রতিবেদক: গাজীপুরের সদর উপজেলায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকে একটি মাইক্রোবাস ধাক্কা দিলে ৩ জন নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার হোতাপাড়ায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তিদের নাম-পরিচয় জানা যায়নি। গাজীপুর হাইওয়ে পুলিশের এসআই আ. মালেক জানান, হোতাপাড়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে একটি খালি ট্রাক দাঁড়ানো ছিল। এ সময় ময়মনসিংহগামী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে ...

রাজশাহীতে ভুয়া পুলিশসহ গ্রেফতার ৪

রাজশাহী প্রতিবেদক: রাজশাহীতে ৩ ভুয়া ডিবি পুলিশসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাত ৯টার দিকে জেলার দুর্গাপুর উপজেলার কুহাড় গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- কুহাড় গ্রামের আবদুর রহমানের ছেলে রুহুল আমিন (৩০), রাজশাহী নগরীর রাজপাড়া থানার তেরখাদিয়া এলাকার আবুবকরের ছেলে বাপ্পি শেখ (২২), রফিকুল ইসলামের ছেলে সজল হোসেন (২৪) ও শাহ আলমের ছেলে শাকিল হোসেন (২৪)। ...

আসামে নাগরিকত্ব হারাচ্ছেন ৫০ লাখ মানুষ

দৈনিক দেশজনতা অনলাইন ডেস্ক:  ভারতের আসাম থেকে নাগরিকত্ব হারাতে যাচ্ছেন প্রায় ৫০ লাখ বাসিন্দা যাদের বেশিরভাগ মুসলিম। দ্বিতীয় দফায় হালনাগাদ হতে যাচ্ছে রাজ্যের জাতীয় নাগরিকত্ব নিবন্ধন-এনআরসি। এ খবর জানিয়েছে আলজাজিরা ও দ্য হিন্দু। গতকাল বুধবার রাজ্যের অর্থ ও স্বাস্থ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা জানান, এনআরসি’র নাগরিকত্ব তালিকায় যাদের নাম থাকবে না তাদের আসাম ছাড়তে হবে। তিনি আরও বলেন, খসড়া এই তালিকা ...

বসুন্ধরা পেপার মিলসের আইপিও আবেদন শুরু ২৬ এপ্রিল

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজার থেকে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে অর্থ উত্তোলনের অনুমোদন পাওয়া বসুন্ধরা পেপার মিলস লিমিটেডের আইপিও আবেদন আগামী ২৬ এপ্রিল শুরু হবে। আবেদন প্রক্রিয়া চলবে আগামী ৯ মে পর্যন্ত। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে। জানা যায়, আইপিও’র মাধ্যমে পুঁজিবাজার থেকে ২০০ কোটি টাকা উত্তোলনের অনুমোদন পেয়েছে কোম্পানিটি। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৬২৬তম কমিশন ...

কিম-ইনের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হবে ২৭ এপ্রিল

আন্তর্জাতিক ডেস্ক: উত্তর কোরিয়ার নেতা কিম জং উন ও দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে ইনের মধ্যে আগামী ২৭ এপ্রিল বৈঠক অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ার এক কর্মকর্তা এ কথা জানিয়েছেন বলে জানিয়েছে মার্কিন গণমাধ্যম ফক্সনিউজ। আগেই ঐতিহাসিক এ বৈঠকের ঘোষণা দেন দুই নেতা। তবে এর জন্য নির্ধারিত কোনো তারিখ ঘোষণা করা হয়নি। দুই কোরিয়া ভাগ হওয়ার পর এটি হবে তৃতীয় বৈঠক। ...

ফোরজি চালুর পরে মোবাইল নেটওয়ার্ক খারাপ: ভোগান্তিতে গ্রাহকরা

নিজস্ব প্রতিবেদক: মোবাইল ফোনের নেটওয়ার্ক এখন অতীতের যেকোনও সময়ের তুলনায় খারাপ। হঠাৎ হঠাৎ ‘নো সার্ভিস’ হয়ে যাওয়া, কথা বলার সময় ‘কল কেটে যাওয়া’, ‘কথা শুনতে না পাওয়া’, ‘মোবাইল হ্যাং’ হয়ে যাওয়ার হার বর্তমানে অনেক বেশি । ফলে গ্রাহকের ভোগান্তি চরমে উঠেছে। আর এই ভোগান্তি ফোরজি সেবা চালু হওয়ার পর থেকে। সংশ্লিষ্টরা বলছেন, কিছুদিনের মধ্যে এই সমস্যা দূর হয়ে যাবে। গ্রাহকরা ...

গোপালগঞ্জে বিজিবির টহলরত গাড়ি খাদে, আহত ৮

নিজস্ব প্রতিবেদক: গোপালগঞ্জের কোটালীপাড়ায় বিজিবির টহলরত গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যানকে ধাক্কা দিয়ে খাদে পড়ে যায়। এতে ৫ বিজিবি সদস্যসহ ৮ জন আহত হয়েছে। বৃহম্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বাগান উত্তরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুল ফারুক জানান, কোটালীপাড়া পৌরসভার নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষার্থে একদল বিজিবি সদস্য বাগান উত্তরপাড় এলাকায় পারকোনা কেন্দ্রে যাচ্ছিলেন। এসময় গাড়িটি ...

টাইটেল স্পন্সর হারিয়েছে তিন ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অস্ট্রেলিয়ার বল ট্যাম্পারিং চেষ্টার ঘটনা ঘটেছে শনিবার। অধিনায়ক স্টিভেন স্মিথ ও ক্যামেরন ব্যানক্রফট সেদিনই দোষ স্বীকার করে নিয়েছেন। পরবর্তীতে ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) তদন্তে এ দুজনের সাথে উঠে আসে সহ অধিনায়ক ডেভিড ওয়ার্নারের নামও। বুধবারই এই রিপোর্ট প্রকাশ করেছে সিএ। সেখানে বড় শাস্তিই দেয়া হয়েছে এই তিনজনকে। তবে ট্যাম্পারিং করার চেষ্টা করে নিজেদের পাশাপাশি বোর্ডেরও দুর্দিন ...

উ. কোরিয়ার ওপর চাপ অব্যাহত থাকবে: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক: সম্প্রতি চীন সফর করেছেন উত্তর কোরিয়ার আলোচিত নেতা কিম জং উন। সেখানে তিনি চীনের প্রেসিডেন্ট শি জিন পিংয়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে একথা জানিয়েছেন শি নিজেই। এ বিষয়ে ট্রাম্প তার টুইটারে লিখেছেন, ‘গতরাতে শি জিনপিংয়ের কাছ থেকে আমি এই মর্মে বার্তা পেয়েছি যে কিম জং-উনের সঙ্গে তার সাক্ষাৎ ফলপ্রসূ হয়েছে এবং কিম আমার সঙ্গে সাক্ষাৎ ...