ধর্ম ডেস্ক : চলতি বছর পবিত্র হজ গমনেচ্ছুদের নিবন্ধন কার্যক্রম শেষ হয়েছে গতকাল বৃহস্পতিবার (৫ এপ্রিল)। ধর্ম মন্ত্রণালয়ের বেধে দেয়া সময়ে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ১৬ হাজার ৩৩৯ জন নিবন্ধন করেছেন। তবে নির্ধারিত সময়ের পর এখনও ৭ হাজার ২০০টি কোটা শূন্য রয়েছে। জানা গেছে, নির্দিষ্ট সময়ে সরকারি ব্যবস্থাপনায় ৬ হাজার ৯৯ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ১০ ...
box
বিকাশ-রকেটসহ তিন কুরিয়ারের নথি চেয়ে দুদকের চিঠি
নিজস্ব প্রতিবেদক: অর্থপাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগের সত্যতা নিরূপণের জন্য বিকাশ লিমিটেড, রকেট, এসএ পরিবহন ও কন্টিনেন্টাল কুরিয়ার সার্ভিসের লেনদেন পরিচালনার বিষয়ে তথ্য চেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার দুদকের সিনিয়র উপপরিচালক মাহমুদ হাসানের স্বাক্ষরে ওই চারটি প্রতিষ্ঠানের এমডি ও সিইওর কাছে পাঠানো পত্রে এই তথ্য চাওয়া হয়। পত্রপ্রাপ্তির সাত দিনের মধ্যে দুদককে তথ্য সরবরাহ করতে চিঠিতে বলা হয়। বেসরকারি ...
হুইপ আতিউর রহমানকে তলব করেছে দুদক
নিজস্ব প্রতিবেদক: সরকার দলীয় সংসদ সদস্য (শেরপুর-১ আসন) এবং জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিককে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ১৭ এপ্রিল (মঙ্গলবার) সকাল ১০টায় তাকে দুদকের প্রধান কার্যালয়ে হাজির থাকতে বলা হয়েছে। বৃহস্পতিবার (০৫ এপ্রিল) দুদকের উপ পরিচালক কে এম মিছবাহ উদ্দিন স্বাক্ষরিত এ নোটিশ পাঠানো হয়। শেরপুর-১ এর এই সংসদ সদস্যের বিরুদ্ধে অবৈধভাবে সম্পদ অর্জন, বিলাসবহুল বাড়ি ...
ভারতীয় ক্রিকেটের সম্প্রচারমূল্য একশ কোটি ডলার!
স্পোর্টস ডেস্ক: আগামী পাঁচ বছরের জন্য ভারতীয় ক্রিকেটের টেলিভিশন ও ডিজিটাল স্বত্বের অধিকার নিয়ে চলছে দর–হাঁকাহাঁকি। প্রথম দুদিনের নিলাম শেষে এটি এখন রেকর্ড মূল্যে বিক্রি হওয়ার পথে। ২০১৮ থেকে ২০২৩ সাল পর্যন্ত ভারতীয় ক্রিকেট দলের খেলা টেলিভিশনে দেখানোর জন্য কোনো সম্প্রচার সংস্থা যদি ১০০ কোটি ডলার দর হাঁকে, তাহলে অবাক হওয়ার কিছু নেই। গতকাল পর্যন্ত এই দর উঠেছে ৯২ কোটি ...
রাজীবকে সরকারি চাকরি দেয়ার আশ্বাস স্বাস্থ্যমন্ত্রীর
নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে দুই বাসের ফাঁকে আটকা পড়ে হাত হারানো তিতুমীর কলেজের স্নাতকের ছাত্র রাজীব হোসেনকে সরকারি চাকরি দেওয়ার আশ্বাস দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। বৃহস্পতিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রাজীবের চিকিৎসা এবং তার স্বাস্থ্যের খোঁজ নিতে গিয়ে সাংবাদিকদের কাছে এ কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, রাজীব মা-বাবা হারানো এতিম। এ কারণে সরকার তার যাবতীয় চিকিৎসার খরচ বহন করবে। ...
অস্ট্রিয়ায় শিশুদের হিজাব পরায় নিষেধাজ্ঞার প্রস্তাব
আন্তর্জাতিক ডেস্ক ১০ বছরের কম বয়সী মেয়েদের স্কুলে মাথায় স্কার্ফ পরার ওপর নিষেধাজ্ঞা জারি করার প্রস্তাব করেছে অস্ট্রিয়ার নতুন জোট সরকার। অস্ট্রিয়ার শিক্ষামন্ত্রী বলেছেন, নতুন প্রস্তাবিত এই ‘শিশু সুরক্ষা আইন’ সামনের গ্রীষ্মেই কার্যকর করা হবে এবং ইসলামিক প্রভাব থেকে অস্ট্রিয়ার সংস্কৃতি সংরক্ষণের ক্ষেত্রে একটি ‘ঐতিহাসিক আইন’ হবে। অস্ট্রিয়ার প্রধান মুসলিম দল বলছে, এ পরিকল্পনা একেবারেই ‘গঠনমূলক নয়’। তারা বলছে, ...
স্কুলছাত্র হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড
নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় মুক্তিপণের জন্য ৮ম শ্রেণির এক শিক্ষার্থীকে অপহরণের পর হত্যার দায়ে ৩ জনের ফাঁসির রায় দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার চট্টগ্রামের সপ্তম অতিরিক্ত জেলা ও দায়রা জজ বেগম ফেরদৌস আরা এ মামলার রায় ঘোষণা করেন। ফাঁসির দণ্ডপ্রাপ্ত তিনজন হলেন রাজীব রায় রাজু, বিজয় ভট্টচার্য ও আবদুস সালাম বেলাল। তাদের মধ্যে কারাগারে থাকা রাজীবকে রায়ের সময় আদালতে হাজির করা ...
সিরাজগঞ্জে অভিযান চালিয়ে ইয়াবাসহ আটক ২
নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জের সলঙ্গায় অভিযান চালিয়ে ইয়াবাসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে র্যাপিট ত্র্যাকশন ব্যাটালিয়ন র্যাব সদস্যরা। বৃহস্পতিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব অফিস। আটকেরা হলেন- মুরালীপুরে সোলাইমান মণ্ডলের ছেলে নজরুল মণ্ডল (২৫) ও দুপিল মোহেমানশাহীর রাজ্জাকের ছেলে আবুল কালাম (৩০)। বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিরাজগঞ্জ ক্যাম্পের ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে সিরাজগঞ্জ ...
প্রয়োজন ছাড়া সিজার করলে ব্যবস্থা : আবুল কালাম
স্বাস্থ্য ডেস্ক: প্রয়োজন ব্যতীত সিজার করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক আবুল কালাম আজাদ। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। তিনি বলেন, বাংলাদেশে সিজারের (অস্ত্রপ্রচারের মাধ্যমে শিশুর জন্ম) হার অনেক বেড়ে গেছে বলে একটা অভিযোগ আছে। এটা আমরা স্বীকারও করি। কিন্তু সিজার করার প্রয়োজন যেখানে হবে না সেখানে যেন সিজার না ...
হাতীবান্ধায় স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় দুই যুবকের কারাদণ্ড
নিজস্ব প্রতিবেদক: জেলার হাতীবান্ধা উপজেলায় স্কুলছাত্রীকে উত্ত্যক্তর দায়ে দুই যুবককে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড ও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার রাতে হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের হাকিম আমিনুল ইসলাম এ আদেশ দেন। বৃহস্পতিবার সকালে দণ্ডপ্রাপ্তদের জেলহাজতে পাঠানো হয়েছে। দণ্ডপ্রাপ্ত দুইজন হলেন- উপজেলার গাওচুলকা গ্রামের জাহিদুল ইসলাম জাহিদ ও একই গ্রামের জোবাইদুর রহমান। হাতীবান্ধা থানার উপ-পরিদর্শক ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর