আন্তর্জাতিক ডেস্ক: ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা ডি সিলভার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন দেশটির এক ফেডারেল বিচারপতি। শুক্রবার বিকাল ৫টার মধ্যেই আত্মসমর্পন করতে বলা হয়েছে তাঁকে। বৃহস্পতিবার সন্ধ্যায় ফেডারেল বিচারপতি সেরজিও মোরো লুলার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। আদালতের রায়ের বিরুদ্ধে আপিল না করা পর্যন্ত তাকে গ্রেফতার না করার জন্য আবেদন জানিয়েছিলেন লুলা।তবে সুপ্রিমকোর্ট তাঁর সেই আবেদন খারিজ ...
box
খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে কারাগারে মির্জা ফখরুল
মারুফ শরীফ/নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে কারাগারে গেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।আজ শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে ঢাকার নাজিম উদ্দিন রোডের পুরোনো কেন্দ্রীয় কারাগারে যান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি চেয়ারপার্সন িএর প্রেস উইং সদস্য জনাব শামসুদ্দিন দিদার এ তথ্য দৈনিক দেশ জনতাকে নিশ্চিত করেছেন। তিনি জানান, অসুস্থ নেত্রীকে দেখতে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম কারাগারে ...
নরসিংদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৯
নরসিংদী প্রতিবেদক: নরসিংদীতে পৃথক ৩টি সড়ক দুর্ঘটনায় ৯জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ২জন। আজ সকাল থেকে দুপুর পর্যন্ত নরসিংদীর রায়পুরার চারারবাগ, সদর উপজেলার বাগহাটা ও মাধবদীতে এসব দুর্ঘটনা ঘটে। এসব দুর্ঘটনায় নিহতরা হলেন, শিবপুরের ঘোড়ারগাও এলাকার সুলতান মিয়ার ছেলে ইয়ামীন (২৪), রায়পুরার মরজাল পশ্চিম পাড়ার মৃত. হাফিজ উদ্দিনের ছেলে ডালিম (১৬), একই এলাকার সুরুজ মিয়ার ছেলে সোহাগ (১৭) ও ...
মালয়েশিয়ার পার্লামেন্ট বিলুপ্ত ঘোষণা
আন্তর্জাতিক ডেস্ক: নির্বাচনের পথ সুগম রাখতে মালয়েশিয়ার পার্লামেন্ট বিলুপ্ত ঘোষণা করেছেন দেশটির প্রধানমন্ত্রী নাজিব রাজাক। শুক্রবার টেলিভিশনে দেয়া এক ভাষণে এ ঘোষণা দেন তিনি। নাজিব বলেন, আমি জনগণকে জানাচ্ছি যে- আমি মালয়েশিয়ার রাজার সঙ্গে দেখা করেছি। আমি তার কাছে শনিবার থেকে পার্লামেন্টের বিলুপ্তি কার্যকর করার সুপারিশ করেছি। ২৫ মিনিটের ভাষণে ক্ষমতাসীন বারিসান নাসিওনাল জোটের বিভিন্ন সফলতা বিবরণ তুলে ধরেন মালয়েশিয়ার ...
এবারের এপ্রিলে আসছে দাবদাহ-ঘূর্ণিঝড়-বন্যা
নিজস্ব প্রতিবেদক: এবারের এপ্রিলে ৩০ বছরের মধ্যে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই বৃষ্টির সঙ্গে কালবৈশাখীও বয়ে যেতে পারে। দেশের উত্তর থেকে মধ্যাঞ্চলে প্রায় আট দিন কালবৈশাখী দেখা দিতে পারে। এর সঙ্গে শিলাবৃষ্টিও হতে পারে। এমনটাই জানিয়েছে আবহাওয়াবিদরা। আবহাওয়া অফিসের তথ্যমতে, মার্চ মাসে বিক্ষিপ্তভাবে দেশের কোথাও ঝড়, কোথাও বা হয়েছে হালকা বৃষ্টি। দুপুরে কিছুটা রোদ পড়লেও সকাল বা বিকেলে আকাশে ছিল ...
দ.কোরিয়ার প্রেসিডেন্টের ২৪ বছরের কারাদণ্ড
আন্তর্জাতিক ডেস্ক: ক্ষমতার অপব্যবহার ও অনৈতিক প্রভাব খাটানোর দায়ে দক্ষিণ কোরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট পার্ক গিউন-হাইকে ২৪ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। শুক্রবার দেশটির একটি আদালতের দেওয়া এই রায় টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত হয় বলে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে। এতে বলা হয়, ২৪ বছরের কারাদণ্ডের পাশাপাশি গিউন-হাইকে ১৮ বিলিয়ন ওন (১৭ মিলিয়ন ডলার) জরিমানা করা হয়েছে। রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন ...
খালেদার মুক্তিই প্রধান শর্ত- অন্য আলোচনা পরে : মির্জা ফখরুল
মারুফ শরীফ, নিজস্ব প্রতিবেদক : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, কারাবন্দী চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির আগে অন্য কিছু নিয়ে আলোচনা হবে না। তিনি বলেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তিই হচ্ছে আমাদের এক নাম্বার দাবি, এক নাম্বার শর্ত। সব কিছুর আগে তাঁকে মুক্ত করতে হবে। এরপর অন্য কিছু নিয়ে আলোচনা হবে। আজ শুক্রবার দুপুরে রাজধানীর ...
ভুয়া প্রশ্নপত্র সরবরাহের অভিযোগে আটক ১
নিজস্ব প্রতিবেদক: বরিশালের উজিরপুর উপজেলার ডাবেরকুল চৌরাস্তা বাজার থেকে সৈকত নামে এইচএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র সরবরাহকারী চক্রের এক সদস্যকে আটক করেছে র্যাব-৮। সে উপজেলার যোগীরকান্দা গ্রামের মো. গিয়াস মৃধার ছেলে। এ সময় তার কাছ থেকে ভুয়া প্রশ্নপত্র সরবরাহের কাজে ব্যবহৃত একটি মুঠোফোন ২টি সিমকার্ডও (০১৬৩২৮৮০১৪১, ০১৭৯০৭৪৯৭৭৯) উদ্ধার করা হয়। বৃহস্পতিবার রাত ৯টার দিকে র্যাব-৮ এর কার্যালয় থেকে পাঠানো এক ই-মেইলে ...
রাজধানীর উত্তরায় ছিনতাইকারী চক্রের ৩ সদস্য আটক
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরা পশ্চিম থানাধীন জসিমউদ্দীন মোড় এলাকায় সংঘবদ্ধ ছিনতাইকারী দলের তিন সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। আটককৃতরা হলেন- সোহেল রানা (২৫), ইসরাফিল (২৬) ও ফরহাদ হোসেন (২০)। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় র্যাব-১ এর একটি দল তাদের আটক করে। এসময় তাদের কাছ থেকে ২টি মানি ব্যাগে ব্লেট ও ২টি ব্লেটের ভাঙা টুকরা, সুইচ গিয়ার চাকু এবং ছিনতাইকৃত হাজার টাকা জব্দ ...
রাজধানীর কমলাপুরে ইয়াবাসহ গ্রেফতার ৪
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর কমলাপুরে ১৭ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ চারজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতারকৃতরা হলেন মো. খায়রুল ফকির (৩১), সাইফুল ইসলাম সাফা (৪২), রুবেল মাতুব্বর (৩৪) ও দেলোয়ার হোসেন মজুমদার (৫২)। বৃহস্পতিবার বিকেলে তাদের গ্রেফতার করা হয়। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. ওবায়দুর রহমান এ তথ্য জানান। ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর