১৫ই জুন, ২০২৬ ইং | ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ৪:০৮

box

মুক্তি পেলেন বিএনপি নেতা শামসুজ্জামান দুদু

নিজস্ব প্রতিবেদক : কারাগার থেকে মুক্তি পেয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও কৃষক দলের সাধারণ সম্পাদক শামসুজ্জামান দুদু। বুধবার দুপুর ২টা ৪০ মিনিটে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান।কৃষক দলের সহ-দফতর সম্পাদক এস কে সাদী এ তথ্য নিশ্চিত করেন। শামসুজ্জামান দুদুকে জেলগেটে ফুল দিয়ে শুভেচ্ছা জানান কৃষক দলের সহ-সভাপতি আলহাজ নাজিম উদ্দীন মাস্টার, কেন্দ্রীয় কমিটির সদস্য মো. আলিম হোসেন, অধ্যক্ষ ...

সাতক্ষীরার সীমান্তে ২৭ পিস স্বর্ণের বার জব্দ

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরার তলুইগাছা সীমান্ত এলাকা থেকে ২৭ পিস স্বর্ণের বার জব্দ করেছে বিজিবি। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। বুধবার বেলা ১১টার দিকে এ স্বর্ণের বারগুলো জব্দ করা হয়। সাতক্ষীরা ৩৮ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল সরকার মো. মোস্তাফিজুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তলুইগাছা বিজিবি ক্যাম্পের হাবিলদার কবির হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালায়। এ সময় ...

চট্টগ্রাম যুবলীগ কর্মী হত্যাকাণ্ডে আটক ৪

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামে যুবলীগ কর্মী মহিউদ্দিন হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ৪ আসামিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার গভীর রাতে ঢাকার খিলক্ষেতে যুব মহিলা লীগের এক নেত্রীর বাসায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। আটকদের মধ্যে রয়েছেন আলী আকবর মহিউদ্দিন হত্যার মূল হোতা আওয়ামী লীগ নেতা হাজী ইকবালের ছেলে। তিনি এ মামলার অন্যতম আসামি। চট্টগ্রাম নগর পুলিশের উপ কমিশনার (বন্দর) হারুন-অর-রশীদ হাজারী ...

বিএনপি নেতাদের দুদকে তলবে সরকারের হাত নেই: কাদের

নিজস্ব প্রতিবেদক: বিএনপির সিনিয়র ৮ নেতাকে দুর্নীতি দমন কমিশনে (দুদক) তলবের ব্যাপারে সরকারে কোনো হাত নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ বুধবার ধানমন্ডির প্রিয়াঙ্কা কমিউনিটি সেন্টারে আওয়ামী লীগের এক সভায় তিনি একথা জানান। ওবায়দুল কাদের বলেন, দুদক একটি স্বাধীন প্রতিষ্ঠান এবং তারা স্বাধীনভাবে কাজ করছে। ওবায়দুল কাদের আরো বলেন, আমাদের একজন এমপিকেও দুদক তলব ...

প্রবৃদ্ধি বাড়ার ঘোষণা সরকারের ‘চাপাবাজি’ : রিজভী

মারুফ শরীফ, নিজস্ব প্রতিবেদক : বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, ২০১৭-২০১৮ অর্থ বছরে জিডিপি প্রবৃদ্ধি রেকর্ড হয়েছে বলে যে ঘোষণা করা হয়েছে তা কেবল সরকারের ‘চাপাবাজি’। রিজভী বলেন, ‘বর্তমান ভোটারবিহীন সরকারের সীমাহীন লুটপাট আর দুর্নীতিতে আর্থিক খাত ধ্বংস হয়ে গেছে। রাজকোষ কেলেংকারিসহ সমস্ত ব্যাংক লুট করে ফোকলা করে দেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ কমতে কমতে এখন ...

রোজায় ৭ হাজার টন পণ্য বিক্রি করবে টিসিবি

নিজস্ব প্রতিবেদক : রোজায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং স্বল্প আয়ের মানুষদের ন্যায্যমূল্যে খাদ্য পণ্য সরবরাহ করবে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। মসুর ডাল, চিনি, তেল, খেজুর ও ছোলা এই পাঁচটি পণ্য ন্যায্যমূল্যে বিক্রি করবে রাষ্ট্রীয় এ সংস্থাটি। সব মিলিয়ে খোলাবাজারে ৭ হাজার ১০০ টন পণ্য বিক্রি করবে তারা। টিসিবি’র পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিবছরের মতোই এ বছরও রোজার ৭ থেকে ১০ ...

প্রশ্নফাঁস বন্ধে স্থায়ী সমাধান চান শিক্ষাবিদরা

নিজস্ব প্রতিবেদক: সাম্প্রতিক বছরগুলোতে সব পাবলিক পরীক্ষাসহ বিভিন্ন নিয়োগ পরীক্ষায়ও টানা প্রশ্নপত্র ফাঁস হতে দেখা গেছে। সর্বশেষ গত এসএসসি পরীক্ষায় প্রায় সব বিষয়ের প্রশ্নপত্র ফাঁস হয়। এরপর এইচএসসি পরীক্ষা সামনে রেখে কঠোর অব্স্থান নেয় শিক্ষা মন্ত্রণালয়। এর প্রতিফলন দেখা গেছে এরই মধ্যে শেষ হওয়া এইচএসসি ও সমমানের দুটি বিষয়ের। গত সোমবার (২ এপ্রিল) থেকে শুরু হওয়া এ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ...

সিরিয়া ইস্যুতে রাশিয়া, ইরান ও তুরস্ক বসছে আজ

আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ার বিদ্যমান সংকট নিরসনে তুরস্ক, রাশিয়া ও ইরানের প্রেসিডেন্ট ত্রিপক্ষীয় সম্মেলনে বসতে যাচ্ছে। আজ তুরস্কের আঙ্কারায় বৈঠকটি অনুষ্ঠিত হবে। সংকটময় সিরিয়ার বিষয়ে আলোচনার জন্য বৈঠকটি আয়োজন করা হয়েছে। তুরস্কের প্রেসিডেন্ট রেসিপ তাইপ এরদোগান, রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইরানের প্রেসিডেন্ট হাসান রুহিনী এতে অংশ নেবেন। তিন নেতা মূলত কাজাক রাজধানী আস্তানায় শান্তি আলোচনার অংশ হিসাবে এই সম্মেলন করছেন। ...

আইনজীবী রথিশকে ২৯ মার্চ রাতে হত্যা করা হয়: র‌্যাব

নিজস্ব প্রতিবেদক: রংপুরে নিখোঁজ থাকা আইনজীবী রথিশ চন্দ্র ভৌমিক ওরফে বাবু সোনাকে ২৯ মার্চ রাতেই হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ। রংপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানিয়েছেন। এ হত্যাকাণ্ডের ঘটনায় তার স্ত্রী রিতা ভৌমিক ও তার এক সহযোগী জড়িত বলে জানিয়েছেন তিনি। বেনজির আহমেদ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক অশান্তি, বিদ্বেষ ও অবিশ্বাস ...

ভাড়াটিয়ার বাসায় দাওয়াত খেয়ে ৯ জন অচেতন

নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের দেলপাড়ায় এক বাড়ির মালিক ও তার পরিবারের আটজনকে দাওয়াত খাইয়ে অচেতন করে মালপত্র নিয়ে পালানোর অভিযোগ উঠেছে ভাড়াটিয়ার বিরুদ্ধে। মঙ্গলবার (৩ এপ্রিল) রাতে এ ঘটনা ঘটে। অচেতন অবস্থায় সকালে ওই নয়জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হলেন-বাড়ির মালিক আলি আহমেদ (৬৫), তার স্ত্রী আমিরুন্নেছা (৫০), তাদের স্বজন জোহরা আক্তার (৩৫), পপি (৩০), সালমা ...