২৭শে মে, ২০২৬ ইং | ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ১:৫০

রাজপথে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক:

কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে এবার রাজপথে নেমেছে মহানগরীর বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থীরা। বুধবার তারা শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারের সামনে জড়ো হয়েছে। এসময় তাদেরকে ফুল দিয়ে বরণ করে নেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১১টার দিকে ঢাকা কলেজ ও তেজগাঁও কলেজের কয়েক’শ শিক্ষার্থীকে মিছিল নিয়ে শাহবাগের দিকে যেতে দেখা যায়।
এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারের সামনে জড়ো হয়েছে হাজার হাজার শিক্ষার্থী। এসময় তাদেরকে ফুল দিয়ে বরণ করে নেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :এপ্রিল ১১, ২০১৮ ১১:৫৯ পূর্বাহ্ণ