১৫ই জুন, ২০২৬ ইং | ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ৪:০৬

box

প্রধানমন্ত্রীর বক্তব্য আবেগের বহিঃপ্রকাশ: জাসদ

নিজস্ব প্রতিবেদক: কোটা সংস্কারের আন্দোলনে ক্ষুব্ধ হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারি চাকরিতে নিয়োগে কোটা বাতিলের যে কথা বলেছেন, তা বাস্তবতার নিরিখে হয়নি বলে প্রতিক্রিয়া জানিয়েছে জাসদ। সংসদে প্রধানমন্ত্রীর বক্তব্যের পর গতকাল বুধবার আওয়ামী লীগের জোট সঙ্গী দলটির কেন্দ্রীয় কমিটির বৈঠকে এই প্রতিক্রিয়া আসে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এতে বলা হয়, “সারাদেশের হাজার হাজার ছাত্র-ছাত্রী গত কয়েকদিন ধরে মেধাকে ...

আজ আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে আন্দোলকারীরা

নিজস্ব প্রতিবেদক: কোটা থাকবে না- জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন ঘোষণার পর কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা জানিয়েছেন, বৃহস্পতিবার সকাল দশটায় তারা আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে। আন্দোলনকারীরা বলেছেন, কোটা সংস্কার নিয়ে সংসদে দেয়া মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য কতটুকু আইনসঙ্গত তা রাতে পর্যালোচনা করে বৃহস্পতিবার সকাল দশটায় রাজু ভাস্কর্যের সামনে তারা নিজেদের সিদ্ধান্ত ঘোষণা করবেন। আজকের মতো তারা অবস্থান মুলতবি ঘোষণা করেছে। ...

ক্যাম্পাসে সংঘর্ষের ঘটনায় শাহবাগ থানায় ৪ মামলা

নিজস্ব প্রতিবেদক: কোটা সংস্কারের আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সংঘর্ষ এবং উপাচার্যের বাসায় হামলা ও ভাংচুরের অভিযোগে শাহবাগ থানায় ৪টি মামলা দায়ের করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপ-কমিশনার মারুফ হোসেন সরদার ব্রেকিংনিউজকে জানান পুলিশের বিশেষ শাখার (এসবি) পক্ষ থেকে করা একটি মামলাসহ মোট চারটি মামলা হয়েছে। মামলায় মোট কয়জনকে আসামি করা হয়েছে সেসব বিষয়ে কোনো তথ্য এখন পর্যন্ত ...

ভিসির বাসায় হামলার বিচার চায় আন্দোলনকারীরা

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক হাসান আল মামুন বলেছেন, আমাদের ছাত্ররা (আন্দোলনকারী) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির বাসভবনে ভাঙচুর করেনি। সেখানে আমাদের শিক্ষকেরা ছিলেন। গণমাধ্যম ছিল। আমরা গণমাধ্যমের ফুটেজ দেখে প্রকৃত অপরাধীদের বের করার দাবি জানাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটা নিয়ে সংসদে যে বক্তব্য দিয়েছেন, তার একটি অংশের প্রতি হাসান আল মামুনের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি গণমাধ্যমকে ...

ঋণখেলাপিদের তালিকা প্রকাশ করা হবে: মুহিত

অর্থনীতি ডেস্ক: অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, যারা ঋণখেলাপি, তারা জাতির ভয়ঙ্কর ক্ষতি করছেন। যে টাকাটা অন্য খাতে বিনিয়োগ করা যেতো, ঋণখেলাপিরা সে টাকা গুম করে দেন। এই ঋণখেলাপিদের নাম-ঠিকানা গণমাধ্যমে সময় সময় প্রকাশ করা হবে। সংসদের ২০তম অধিবেশনে আজকের বৈঠকে নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে স্বতন্ত্র সংসদ সদস্য রুস্তম আলী ফরাজীর সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। তিনি আরো ...

রাশিয়া-মিশরের মধ্যে পুনরায় সরাসরি বিমান চলাচল শুরু

আন্তর্জাতিক ডেস্ক: দুই বছর বিরতির পর রাশিয়া ও মিশরের মধ্যে বুধবার পুনরায় সরাসরি বিমান চলাচল শুরু হয়েছে। সিনাই উপত্যকায় ২০১৫ সালে রাশিয়ার একটি ভাড়াটে বিমানকে বোমা মেরে ভূপাতিত করার পর দেশ দুটি’র মধ্যে সরাসরি বিমান চলাচল স্থগিত ছিল। খবর এএফপি’র। ওই হামলার পর প্রায় দুই বছরের বেশি সময় ধরে মস্কোর কর্মকর্তারা নিরাপত্তাজনিত কারণে মিশরের সঙ্গে সরাসরি বিমান চলাচল স্থগিত রাখে। ...

২২২ শিক্ষককে এমপিওভুক্তির নির্দেশ দিলেন হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক: বেসরকারি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ২২২ শিক্ষককে এমপিও দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বুধবার বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। ভোলার আলতাজের রহমান ডিগ্রি কলেজের শিক্ষক মো. সারোয়ার হোসেন, মেহেরপুরের গাংনী পাইলট উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষক আশরাফ হোসেনহ ২২২ শিক্ষকের করা পৃথক ৫টি রিট আবেদনে এ রায় দেন আদালত। আদালতে রিট ...

নারী শিক্ষার্থীরা কোটা চায় না: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: নারী শিক্ষার্থীরা কোটা চায় না, তারা কোটা সংস্কার চায় বলে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকারি চাকরিতে কোনো কোটাই থাকবে না। নারী শিক্ষার্থীরাও কোটা চায় না। তারাও কোটা সংস্কার চায়। তাদের সঙ্গে আলোচনার সময় তারা কোটা সংস্কার চেয়েছে।সরকার নারীর ক্ষমতায়ন নিয়ে কাজ করছে। নারীর ক্ষমতায়ন নিয়ে সবচেয়ে বেশি আমি কাজ করেছি। বুধবার বিকেলে জাতীয় সংসদে ঢাকার সংসদ সদস্য ...

রাবি শিক্ষক রেজাউল হত্যা মামলার রায় ৮ মে

রাজশাহী প্রতিবেদক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইংরেজী অধ্যাপক ড. এএফএম রেজাউল করিম সিদ্দিকী হত্যা মামলার রায় ঘোষণা করা হবে আগামী ৮ মে। রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শিরীন কবিতা আখতার বুধবার দুপুরে রায় ঘোষণার এ দিন নির্ধারণ করেছেন। আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী এন্তাজুল হক বাবু এ তথ্য নিশ্চিত করে বলেন, মামলার সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ শেষে গত সোমবার থেকে রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন ...

সিরিয়া বিষয়ে সমঝোতামূলক খসড়া প্রস্তাব নিরাপত্তা পরিষদে নাকচ

আন্তর্জাতিক ডেস্ক সিরিয়ার দৌমাতে রাসায়নিক অস্ত্র হামলার ব্যাপারে একটি সমঝোতামূলক খসড়া প্রস্তাব জাতিসংঘের নিরাপত্তা পরিষদে নাকচ হয়েছে। মঙ্গলবার নিরাপত্তা পরিষদে প্রস্তাবটি উত্থাপন করে সুইডেন আর তা সমর্থন করেছিলো রাশিয়া, সুইডেনসহ পাঁচ সদস্য দেশ। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যসহ ৪টি দেশ প্রস্তাবটির বিপক্ষে ভোট দিলে তা বাতিল হয়ে যায়। আরো ছয় দেশ ভোটদানে বিরত থাকে। খবর তাস এর। জাতিসংঘে রাশিয়ার রাষ্ট্রদূত ভাসিলি নিবেনজা ...