১৫ই জুন, ২০২৬ ইং | ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ভোর ৫:১৯

box

বাণিজ্য বৃদ্ধিতে দুই দেশে যাচ্ছেন প্রতিনিধি দল

শিল্প ও বাণিজ্য ডেস্ক: বিনিয়োগ আকর্ষণ ও বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে নেদারল্যান্ডস ও বেলজিয়াম সফরে যাচ্ছেন সরকারি ও বেসরকারি ৫০ সদস্যের একটি প্রতিনিধি দল। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান কাজী এম আমিনুল ইসলাম এ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। সফরের সহযোগী ভূমিকায় রয়েছে বেজা, বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ (বিএইচটিপিএ) এবং পাবলিক প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষ (পিপিপিএ)। এ ছাড়া সফরের সহযোগিতায় আছে ...

আইন-শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে ‘ছিনতাই’, আটক ৬

নিজস্ব প্রতিবেদক: আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে ছিনতাই করার অভিযোগে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের ৬ সদস্যকে  আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব)। বুধবার রাতে রাজধানীর রুপনগর এবং ঢাকা জেলার সাভার সদর এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২টি বিদেশি পিস্তল এবং ২টি প্রাইভেটকার জব্দ করা হয় বলে জানানো হয়েছে। র‌্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র ...

গিনেস ওয়ার্ল্ড বুকে নাম লেখাতে চায় ডিএসসিসি

নিজস্ব প্রতিবেদক: শুক্রবারের পরিচ্ছন্নতা কর্মসূচির মাধ্যমে গিনেস ওয়ার্ল্ড বুকে নাম লেখাতে চায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা উত্তম কুমার রায় বলেন, আগামীকাল জিরো পয়েন্টে অনুষ্ঠিতব্য ‘ডেটল পরিচ্ছন্ন ঢাকা’ কর্মসূচির মাধ্যমে বিশ্ব স্বীকৃতি অর্জনের এ মহতী কার্যক্রম ব্যাপক প্রচার-প্রচারণার মাধ্যমে সমগ্র জনগোষ্ঠীর মাঝে ছড়িয়ে দিয়ে নাগরিক সচেতনতা বৃদ্ধিতে সবার আন্তরিক সহযোগিতা কামনা করছি। ১৩ এপ্রিল সকাল ৮টা থেকে ...

আসছে বাজেটে নতুন কিছু থাকছে না: অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: ২০১৮-১৯ অর্থবছরের বাজেটে নতুন কিছু থাকছে না বলে জানিয়ছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। তিনি বলেন, এই বাজেটে নতুন করে উদ্যোগ নেওয়া হবে না। পুরোনো উদ্যোগ গুলোকেই নতুনভাবে জোর দেওয়া হবে। বৃহস্পতিবার (১২এপ্রিল) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ডের পারমর্শক কমিটির ৩৯তম সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। দৈনিক দেশজনতা/ এন আর

মির্জা ফখরুলের মায়ের মৃত্যুতে সমবেদনা জানালেন কাদের

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মা ফাতিমা আমিন। এ খবর শোনার পর বিএনপি মহাসচিবকে ফোন করে সমবেদনা জানালেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ওবায়দুল কাদের বলেন, কয়েকদিন আগে আমিও আমার মাকে হারিয়েছি। মা হারানোর যন্ত্রণা আমি বুঝি। এ সময় শোক সন্তপ্ত মির্জা ফখরুলের পারিবারের পাশে থাকার কথা জানান ...

রাজশাহী কলেজ ছাত্রলীগের ৫৭ নেতার পদত্যাগ

রাজশাহী প্রতিবেদক: কাঠের গুঁড়ি চুরির অভিযোগে বহিষ্কৃত রাজশাহী কলেজ শাখা ছাত্রলীগ নেতা নাঈমুল হাসান নাঈমের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে দলের ৫৭ নেতাকর্মী একযোগে পদত্যাগ করেছেন। নাঈমুল ইসলাম নাঈম কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক। বুধবার রাতে এসব নেতা নিজ নিজ পদত্যাগপত্র রাজশাহী মহানগর ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে দেন। ছাত্রলীগ নেতাকর্মীরা পদত্যাগপত্রে উল্লেখ করেন, গত ৩ এপ্রিল রাজশাহী কলেজ শাখা ছাত্রলীগের ...

কোটা বাতিলে শিগগির প্রজ্ঞাপন: মন্ত্রিপরিষদ সচিব

নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা বাস্তবায়নে শিগগির প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। তবে কোটা বাতিল করা হলেও এ সংক্রান্ত প্রস্তাবে ক্ষুদ্র নৃগোষ্ঠী ও প্রতিবন্ধী বিষয়ে সুপারিশ করা হবে বলে জানান তিনি। কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে গত রোববার থেকে চলা দেশব্যাপী ছাত্র আন্দোলনের মধ্যেই বুধবার জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ ...

মির্জা ফখরুলের মায়ের ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদক: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মা ফাতিমা আমিন আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বৃহস্পতিবার বেলা পৌনে ১২টার দিকে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।বিএনপির মহাসচিবের ব্যক্তিগত সহকারী মো. ইউনুস আলী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। দৈনিকদেশজনতা/ আই সি

এশিয়া কাপ শুরু ১৮ সেপ্টেম্বর

নিজস্ব প্রতিবেদক: সেপ্টেম্বরের ১৮ তারিখ থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হচ্ছে এশিয়া কাপ। এশিয়ার পাঁচটি টেস্ট খেলুড়ে দলের পাশাপাশি প্লে-অফ থেকে একটি দল খেলবে এবারের আসরে। শুরু থেকেই এবারের আসর নিয়ে চলছিল টানাহেঁচড়া। টুর্নামেন্টটি এপ্রিলে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল পাকিস্তানে। পরে ভারতের আপত্তিতে সেটি চলে যায় ভারতে, বছরের শেষে। সবশেষে পাকিস্তানের আপত্তিতে ভারত থেকে খেলার ভেন্যু চলে যায় সংযুক্ত আরব ...

আজ থেকে অ্যাডভেন্ট ফার্মার লেনদেন শুরু

নিজস্ব প্রতিবেদক: প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে পুঁজিবাজার থেকে অর্থ উত্তোলন করা অ্যাডভেন্ট ফার্মা লিমিটেডের লেনদেন আজ (বৃহস্পতিবার) শুরু হবে। এর আগে ৮ এপ্রিল কোম্পানিটি আইপিও লটারির বিজয়ীদের বিও হিসাবে শেয়ার হস্তান্তর করেছিল।বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। ডিএসই সূত্রে জানা যায়,আজ  বৃহস্পতিবার (১২ এপ্রিল) ‘এন’ ক্যাটাগরিতে লেনদেন শুরু করবে অ্যাডভেন্ট ফার্মা। কোম্পানিটির ট্রেডিং কোড হবে ‘‘ADVENT’’। ...