নারায়ণগঞ্জ প্রতিবেদক: পরকীয়ার কথা জেনে ফেলায় প্রেমিকের সহযোগিতায় নিজের দুই শিশুসন্তানকে ঘুমন্ত অবস্থায় কাঁথায় পেঁচিয়ে গায়ে আগুন ধরিয়ে দিয়েছেন এক মা। এতে হৃদয় নামে তার ৯ বছরের এক ছেলে ঘটনাস্থলেই মারা গেছে। দগ্ধ অবস্থায় উদ্ধার করা হয়েছে তার সাত বছরের ছেলে শিহাবকে। এ ঘটনায় গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত মা শেফালী বেগমকে। তিনি নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার উচিতপুরা ইউনিয়নের বারইপাড়া গ্রামের লিবিয়া ...
box
৩ দিনের মাথায় ছাত্রলীগ নেত্রী এশার বহিষ্কারাদেশ প্রত্যাহার
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি সুফিয়া কামাল হলে ছাত্রী নির্যাতনের অভিযোগে হল, বিশ্ববিদ্যালয় ও ছাত্রলীগ থেকে বহিস্কার হওয়া ইফফাত জাহান এশার ওপর থেকে বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে ছাত্রলীগ। শুক্রবার কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। কবি সুফিয়া কামাল হল শাখা ছাত্রলীগের সভাপতির দায়িত্বে ছিলেন ইশরাত জাহান এশা। ...
পরিচ্ছন্নতায় রেকর্ড গড়ল ডিএসসিসি
নিজস্ব প্রতিবেদক: ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) উদ্যোগে প্রায় ১৫ হাজার লোকের উপস্থিতিতে প্রতীকী পরিচ্ছন্নতার মাধ্যমে বিশ্ব রেকর্ড গড়ে গিনেজ বুক অফ ওয়াল্ড রেকর্ডে নাম লিখিয়েছে বাংলাদেশ। আর এতে সার্বিক সহায়তা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। স্বচ্ছ ঢাকা গড়তে নগরবাসীকে সচেতন করতে প্রতীকী এই কর্মসূচির আয়োজন হয়। এর মাধ্যমে পুরো নগরী পরিচ্ছন্ন না হলেও জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি পাবে। পাশাপাশি এই ...
ইঁদুর গাঁজাখোর না হলে জেলে যাবে ৮ পুলিশ কর্মকর্তা!
অনলাইন ডেস্ক: আর্জেন্টিনার বুয়েনস এইরিস শহরের কাছে পুলিশের একটি সংরক্ষণাগারে বিভিন্ন সময় জব্দ করা ছয় হাজার কেজির মতো গাঁজা রাখা ছিল। গত দুই বছর ধরে সেগুলো বিভিন্ন অভিযানে জব্দ করা হয়েছে। এমিলিও পরতেরো শহরের নতুন পুলিশ কমিশনার দায়িত্ব নিয়েছেন। সব কিছুর খোঁজখবর নিতে গিয়ে আবিষ্কার করলেন বিশাল পরিমাণে গাঁজার কোনো হদিস নেই। স্বভাবতই তার পূর্ববর্তী কমিশনার হাভিয়ের স্পেশিয়ার দিকেই তাক ...
পাকিস্তানে গানের অনুষ্ঠানে অন্তঃসত্ত্বা শিল্পীকে গুলি করে হত্যা
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের লারকানা অঞ্চলের কানগা গ্রামে এক স্থানীয় শিল্পীকে গুলি করে হত্যা করা হয়েছে। মঞ্চে গান গাওয়া অবস্থায় তাকে হত্যা করা হয়। তিনি অন্তঃসত্ত্বা বলে জানা গেছে। ২৪ বছর বয়সী সামিনা সামুন নামের ওই গায়িকাকে ডাকা হয়েছিল স্থানীয় একটি অনুষ্ঠানে গান গাওয়ার জন্যে। তিনি সামিনা সিন্ধু নামেও পরিচিত। হত্যাকারীর নাম তারিক আহমেদ জাতোই। গায়িকার অপরাধ- বার বার অনুরোধের পরও তিনি ...
আইপিএলে বড় চমক দেখালেন মুস্তাফিজ
স্পোর্টস ডেস্ক: সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে গতকাল বৃহস্পতিবারের ম্যাচে মুম্বাইয়ের পক্ষ হয়ে স্বরূপে ফিরলেন বাংলাদেশের বোলার মুস্তাফিজুর রহমান। ১৯তম ওভারে ১ রান দিয়ে ২ উইকেট নিয়েছিলেন । তাতেও জয়ের দেখা পেলো না মুম্বাই ইন্ডিয়ান্স। সাকিবের দল সানরাইজার্স হায়দরাবাদের কাছে ১ উইকেটে হেরে গেছে মুম্বাই। প্রথম ম্যাচে তেমন উজ্জ্বল ছিলেন না মুস্তাফিজ। কিন্তু গতকাল বোলিং ছিল দুর্দান্ত। ৪ ওভারে মাত্র ২৪ রান ...
আখাউড়ায় ৭৩০০ পিস ইয়াবাসহ আটক ১
ব্রাহ্মণবাড়িয়া প্রতিবেদক: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ৭৩০০ পিস ইয়াবাসহ সেলিম মিয়া নামে এক যুবককে আটক করেছে কর্নেল বাজার বিজিবি ক্যাম্পের সদস্যরা। বৃহস্পতিবার তাকে আটক করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ী উপজেলার শিবনগর গ্রামের মঙ্গল মিয়ার ছেলে। বিজিবি জানায়, কর্নেল বাজার বিজিবি ক্যাম্প সদস্যরা শিবনগর সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে এই মাদকদ্রব্য উদ্ধার করে। গোপন সংবাদের ভিত্তিতে মনিয়ন্দ ইউনিয়নের শিবনগরে বিশেষ এ অভিযান ...
খিলগাঁওয়ে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে ছাত্র খুন
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর খিলগাঁওয়ে ক্রিকেট খেলায় জয় পরাজয় নিয়ে দ্বন্দ্বের জের ধরে রাসেল রনি নামে এক কিশোরকে খুন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে ছুরিকাঘাতে তাকে খুন করে প্রতিপক্ষরা। নিহত রাসেল খিলগাঁও স্টাফ কোয়ার্টার হাইস্কুল থেকে এ বছর এসএসসি পরীক্ষা দিয়েছে। তার বাসা সি ব্লকের বউ বাজার এলাকায়। সে মৃত শহীদুল ইসলামের ছেলে। খিলগাঁও থানার ওসি মশিউর রহমান বলেন, গতকাল সকাল ...
ঈদের পর বেসরকারি শিক্ষকদের কঠোর আন্দোলনের হুঁশিয়ারি
নিজস্ব প্রতিবেদক: বেসরকারি শিক্ষকদের এমপিওভুক্তি ও বার্ষিক পাঁচ শতাংশ প্রবৃদ্ধি এবং বৈশাখী ভাতা প্রদানের দাবি আদায়ে ঈদের পর কঠোর আন্দোলনে যাওয়ার ঘোষণা দিয়েছে বেসরকারি শিক্ষা জাতীয়করণ লিয়াজোঁ ফোরাম। বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে সংগঠনের সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়। এ সময় আন্দোলনের কর্মসূচি হিসেবে ৪ মে শিক্ষাবিদদের নিয়ে গোলটেবিল আলোচনা, ১১ মে ঢাকায় প্রতিনিধি সমাবেশ এবং রমজান মাসে জেলা ...
পানিতে ফুল ভাসিয়ে শুরু বৈসাবি উৎসব
রাঙ্গামাটি প্রতিবেদক: নদীতে ফুল ভাসিয়ে পাহাড়ে শুরু হয়েছে তিন দিনের বৈসাবি (বৈসুক সাংগ্রাই বিজু) উৎসব। বৃহস্পতিবার সকালে নদীর ঘাটে ফুল ভাসানোর মধ্য দিয়ে সূচিত হয় উৎসবটির। এদিন থেকে রাঙ্গামাটিসহ তিন পার্বত্য জেলায় পাহাড়িদের ঘরে ঘরে শুরু হয়েছে আপ্যায়ন। শেষ হবে শনিবার। পুরনো বছরের সব ময়লা, পাপ, আপদ, বিপদ, গ্লানি, ব্যর্থতা ধুয়েমুছে ফেলতে পানিতে ভাসানো হয় ফুল। এর মধ্য দিয়ে সৃষ্টিকর্তার ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর