নিজস্ব প্রতিবেদক: ঘুষের টাকা নেওয়ার সময় নৌ-পরিবহন অধিদপ্তরের প্রধান প্রকৌশলী নাজমুল হাসানকে হাতেনাতে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় সেগুন রেস্তোরাঁ থেকে নাজমুল হককে ঘুষের টাকাসহ গ্রেপ্তার করে দুদকের পরিচালক নাসিম আনোয়ারের নেতৃত্বাধীন একটি দল। দুদকের জনসংযোগ দপ্তর বিষয়টি নিশ্চিত করেছে। দুদক সূত্রে জানা যায়, মেসার্স সৈয়দ শিপিং লাইনসের এমভি প্রিন্স অব সোহাগ নামীয় যাত্রীবাহী নৌযানের ...
box
উপাচার্যের বাসভবনে হামলা: চার মামলার প্রতিবেদন ১৭ মে
নিজস্ব প্রতিবেদক: কোটা সংস্কার আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনে হামলা, গাড়ি পোড়ানো, পুলিশের ওয়াকিটকি ছিনতাইয়ের ঘটনায় দায়ের করা চার মামলার প্রতিবেদন দাখিলের তারিখ আগামী ১৭ মে ধার্য করেছেন আদালত। আজ বৃহস্পতিবার মামলাগুলোর এজাহার আদালতে এলে ঢাকা মহানগর হাকিম গোলাম নবী তা গ্রহণ করে শাহবাগ থানা পুলিশকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। এর আগে মঙ্গলবার ভিসির বাড়িতে হামলার ঘটনায় ...
পহেলা বৈশাখে রাজধানীর যেসব রাস্তা বন্ধ থাকবে
নিজস্ব প্রতিবেদক: পহেলা বৈশাখ উদযাপন নির্বিঘ্ন করতে যান পয়লা বৈশাখের দিন জনসাধারণের চলাচলের রুট ম্যাপ ঘোষণা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। আজ বৃহস্পতিবার ঢাকা মেট্টোপলিটন পুলিশের মিডিয়া সেন্টারে পহেলা বৈশাখে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সংবাদ সম্মেলন ডিএমপি করেন কমিশনার আছাদুজ্জামান মিয়া। সেখানে নতুন রুট ম্যাপ ঘোষণা করা হয়। সংবাদ সম্মেলনে ট্রাফিক দক্ষিণ বিভাগের উপ-কমিশনার এস এম মুরাদ বলেন, মৎস্য ভবন-শাহবাগ-কাঁটাবন, বাংলামটর-শাহবাগ-টিএসসি, ...
বিএনপির সহদফতর সম্পাদক মুনির জামিনে মুক্ত
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর রমনা ও শাহবাগ থানার নাশকতার ছয় মামলায় বিএনপির সহদফতর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন জামিনে মুক্তি পেয়েছেন।বৃহস্পতিবার বিকাল সোয়া ৩টার দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জ থেকে জামিন পান এই বিএনপি নেতা। মুনিরের ছোট ভাই যুবদল নেতা নজরুল ইসলাম জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত ৫ মার্চ নাশকতার ছয় মামলায় মুনির নিম্ন আদালতে আত্মসমর্পণ করেন। পরে আদালত তার ...
ধর্ষণ পরীক্ষায় ‘টু ফিঙ্গার টেস্ট’ নিষিদ্ধ : হাইকোর্ট
নিজস্ব প্রতিবেদক: ধর্ষণের শিকার নারী বা শিশুর ‘টু ফিঙ্গার টেস্ট’ নিষিদ্ধ করেছেন হাইকোর্ট। একই সঙ্গে ধর্ষণের শিকার নারীকে আদালতে মর্যাদাহানিকর প্রশ্ন করা যাবে না বলেও নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত। কয়েকটি সংগঠনের এক রিট আবেদনের নিষ্পত্তি করে বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর ও বিচারপতি একেএম সহিদুল হক বৃহস্পতিবার এই রায় দেয়। রায়ে আদালত বলেছেন, ধর্ষণের শিকার নারী ও শিশুর (ভিকটিম) শারীরিক পরীক্ষায় ...
টেকনাফে ৩ লাখ ৮০ হাজার ইয়াবা জব্দ
কক্সবাজার প্রতিবেদক: কক্সবাজারের টেকনাফে ৩ লাখ ৮০ হাজার পিচ ইয়াবাসহ পাচারে ব্যবহৃত একটি ট্রলার জব্দ করেছে পুলিশ। এটি এ পর্যন্ত টেকনাফ থানা পুলিশের অভিযানে জব্দ হওয়া বৃহৎ ইয়াবার চালান। যার অনুমানিক মূল্য ১৩ কোটি টাকা। টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রণজিত বড়ুয়া জানান, গত ১১ এপ্রিল দিবাগত রাত ৯ টা হতে ১২ টা পর্যন্ত টেকনাফ পৌর এলাকার কায়ুক খালী খালে অভিযান ...
একবিংশ শতাব্দীতে বিশ্ব অর্থনীতিতে চালিকা শক্তি হবে এশিয়া : স্পিকার
নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, একবিংশ শতাব্দীতে বিশ্ব অর্থনীতির চালিকা শক্তি হবে এশিয়া। বাংলাদেশও এ যাত্রায় সহযাত্রী থাকবে। বুধবার রাজধানীর গুলশানের লেকশোর হোটেলে ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরামের উদ্যোগে ঢাকা হাব অব গ্লোবাল শেপারস কমিউনিটির আয়োজনে‘শেপ সাউথ এশিয়া-২০১৮’ শীর্ষক চার দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। স্পিকার বলেন, জ্ঞান নির্ভর এ বিশ্বে মেধা চর্চার বিকল্প ...
রোববার যুক্তরাজ্য ও সৌদি সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: সৌদি আরব ও যুক্তরাজ্যে সরকারি সফরে রোববার ঢাকা ত্যাগ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।বৃহস্পতিবার সকালে এক প্রেস ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এ তথ্য জানান। তিনি বলেন, সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজের আমন্ত্রণে দুদিনের সফরে রোববার সৌদি আরব যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে দাম্মামে আগামী ১৬ এপ্রিল বাংলাদেশসহ ২৩ দেশের যৌথ সামরিক মহড়া ‘গালফ শিল্ড-১’ এর সমাপনী ...
শ্রীলংকায় ফ্রিডম পার্টির ৬ মন্ত্রীর পদত্যাগ
আন্তর্জাতিক ডেস্ক: শ্রীলংকায় জোট সরকারের ছয় মন্ত্রী পদত্যাগ করেছেন। আজ বৃহস্পতিবার দেশটির প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনার কাছে তারা পদত্যাগ পত্র জমা দিয়ে বলেছেন, জোট সরকারের সাথে কাজ অব্যাহত রাখতে তারা অপারগ। খবর সিনহুয়ার। পদত্যাগ করা এ ছয় মন্ত্রী শ্রীলংকার ফ্রিডম পার্টির (এসএলএফপি) সদস্য। প্রেসিডেন্ট সিরিসেনা দলটির নেতৃত্বে রয়েছেন। ক্ষমতাসীন ইউনাটেড ন্যাশনাল পার্টির পাশাপাশি এ জোট সরকারের একটি অংশীদার দল হচ্ছে এসএলএফপি। ...
জাতিসংঘের সদর দপ্তরের সামনে লাশ রেখে বিক্ষোভ
আন্তর্জাতিক ডেস্ক: মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে জাতিসংঘ সদর দপ্তরের সামনে অন্তত ১৬ জনের মরদেহ রেখে বিক্ষোভ প্রকাশ করেছে বিক্ষোভকারীরা। খবর বিবিসির। জাতিসংঘ শান্তিরক্ষীদের সাথে সশস্ত্র জঙ্গীদের যুদ্ধে রাজধানী বাঙ্গুইয়ে এই বেসামরিক ব্যক্তিরা মারা যায়। এই সহিংসতার প্রতিবাদ হিসেবে জাতিসংঘ সদর দপ্তরের সামনে মরদেহগুলো রেখে যায় তারা। এই বিক্ষোভ সম্পর্কে এখনো কোনো মন্তব্য করেনি সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের জাতিসংঘ মিশন। রবিবার বাঙ্গুইয়ের পার্শ্ববর্তী ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর