১৫ই জুন, ২০২৬ ইং | ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ৩:০০

box

গাজীপুরে চার মেয়র প্রার্থীকে সতর্ক করল ইসি

নিজস্ব প্রতিবেদক: গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে আচরণবিধি ভঙ্গের অভিযোগে চার মেয়র প্রার্থীকে সতর্ক করা হয়েছে। নির্বাচনে সহকারী রিটার্নিং কর্মকর্তা তারিফুজ্জামান বলেন, নির্বাচনে আচরণবিধি ভঙ্গের কারণে আওয়ামী লীগ মনোনীত মেয়রপ্রার্থী জাহাঙ্গীর আলম, বিএনপি মনোনীত প্রার্থী হাসান উদ্দিন সরকার, জাসদ (ইনু) মনোনীত প্রার্থী রাশেদুল হাসান রানা ও স্বতন্ত্র মেয়রপ্রার্থী এসএম সানাউল্লাহকে শুক্রবার রাতে লিখিতভাবে সতর্ক করা হয়েছে। তিনি আরো জানান, ‘মেয়রপ্রার্থীরা যদি ...

হলে ফিরিয়ে আনা হলো ঢাবির তিন ছাত্রীকে

নিজস্ব প্রতিবেদক: কোটা সংস্কার আন্দোলনের মধ্যে ফেইসবুকে অপপ্রচারের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি সুফিয়া কামাল হল থেকে বের করে দেওয়া তিন ছাত্রীকে আবার হলে ফেরত আনা হয়েছে। হলের প্রাধ্যক্ষ অধ্যাপক সাবিতা রিজওয়ানা রহমান শুক্রবার রাতে গণমাধ্যমকে বলেন, “ওদের তিনজনকেই হলে ফেরত আনা হয়েছে। দুজন এসেছে দুপুরে, আর একজন এসেছে বিকালে।” বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে আন্তঃহল ফুটবল প্রতিযোগিতায় সুফিয়া কামাল ...

রূপগঞ্জে ৯০ হাজার ৫শ ইয়াবাসহ আটক ৩

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিপুল পরিমান ইয়াবাসহ তিন মাদক বিক্রেতাকে আটক করেছে র‌্যাব। শনিবার রাতে উপজেলার কাঞ্চন এলাকা থেকে তাদের আটক কর হয়। আটক তিনজন হলেন, কক্সবাজার জেলার টেকনাফ থানার নুরুল আমিনের ছেলে কাউসার, ঢাকা জেলার চকবাজার এলাকার মনদুর আলমের ছেলে মনোয়ার বিন আলম আবরার ও সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানার অনদ্রা এলাকার মৃত আব্দুর রাজ্জাকের ছেলে জুয়েল রানা। র‌্যাবের সিনিয়র ...

বাংলাদেশ ভ্রমণে যুক্তরাষ্ট্রের নতুন সতর্কতা

দৈনিক দেশজনতা অনলাইন ডেস্ক: বাংলাদেশ ভ্রমণে মার্কিন নাগরিকদের জন্য নতুন ভ্রমণ সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার জারি করা নতুন এই সতর্কতায় যুক্তরাষ্ট্র অপরাধ ও সন্ত্রাসবাদের কারণে তাদের নাগরিকদের ঢাকা ভ্রমণ নিয়ে দ্বিতীয়বার ভাবার পরামর্শ দেওয়া হয়েছে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় ভ্রমণ সতর্কতায় বাংলাদেশকে দ্বিতীয় পর্যায়ে (লেভেলে ২) রেখেছে। এর অর্থ হলো ঢাকা ভ্রমণে দেশটির নাগরিকদের অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে হবে। নতুন ...

ওয়াটসনের ঝড়ো সেঞ্চুরিতে চেন্নাইয়ের জয়

স্পোর্টস ডেস্ক: ক্রিস গেইলের মতো মারকুটে ক্রিকেটারকেও বাদের খাতায় রেখেছিলো এবারের আইপিএল। তবে সবার শেষে দল পেয়ে নিজের জাত চেনাচ্ছেন তিনি। দুই ম্যাচের একটিতে সেঞ্চুরি। আরেকটিতেও অর্ধশতক। এবার গেইলের পদাঙ্ক অনুসরণ করে আরেক ‘বুড়ো’ ওয়াটসন জেতালেন ধোনির চেন্নাই সুপার কিংসকে। তার সেঞ্চুরিতে ভর করেই ৬৪ রানের বিশাল জয় পায় দল। রাজস্থানের কাছে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুরু থেকেই ব্যাটে ঝড় ...

ডিআইজি মিজানের হত্যার হুমকির তদন্তেও লুকোচুরি

নিজস্ব প্রতিবেদক: এক নারীকে তুলে নিয়ে বিয়ে করার অভিযোগের তদন্ত প্রতিবেদন জমার প্রায় দুই মাসেও পুলিশের ডিআইজি মিজানুর রহমানের বিরুদ্ধে সিদ্ধান্ত নেয়নি স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এর মধ্যে তার বিরুদ্ধে আরও এক নারী ও তার স্বামীকে হত্যার হুমকি দেয়ার অভিযোগ এসেছে। এই অভিযোগ এনে রাজধানীর বিমানবন্দর থাকায় অভিযোগ জমা দিয়েছেন একটি বেসরকারি টেলিভিশনের এক সংবাদপাঠিকা। কিন্তু ১১ দিনেও পুলিশ এ বিষয়ে কিছুই ...

কিমের সিদ্ধান্তকে স্বাগত জানালেন ট্রাম-আবে

আন্তর্জাতিক ডেস্ক: সব ধরনের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ স্থগিত ও পারমাণবিক পরীক্ষা কেন্দ্রের কাজ বন্ধের ঘোষণা দেয়ায় উত্তর কোরীয় নেতা কিম জং উনকে স্বাগত জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে। উত্তর কোরিয়ার এ সিদ্ধান্তকে বড় অগ্রগতি হিসেবে উল্লেখ করে এক টুইট বার্তায় ট্রাম্প বলেন, ‘উত্তর কোরিয়া সমস্ত পরমাণু পরীক্ষা স্থগিত এবং একটি প্রধান পরীক্ষা কেন্দ্র বন্ধ করতে সম্মত ...

বিকেলে মুখোমুখি কলকাতা-পাঞ্জাব

স্পোর্টস ডেস্ক: এবারের আসরের প্রথম সেঞ্চুরি ও আইপিএলেরই দ্রুততম হাফ সেঞ্চুরি এসেছে কিংস ইলেভেন পাঞ্জাবের দুই ওপেনার- ক্রিস গেইল ও লোকেশ রাহুলের ব্যাট থেকে। পয়েন্ট টেবিলে চতুর্থ স্থানে থাকা দলটি মুখোমুখি হবে দ্বিতীয় স্থানে থাকা কলকাতা নাইট রাইডার্সের। যদিও দুই দলের পয়েন্ট সমান। শনিবার ইডেন গার্ডেনসে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৪টায় শুরু হতে যাওয়া এই ম্যাচে জয়ী দল উঠে যাবে ...

এবার রাজধানীতে বিআরটিসি বাসচাপায় নারীর পা বিচ্ছিন্ন

নিজস্ব প্রতিবেদক: এবার রাজধানীর বনানীতে বাসের চাপায় রোজিনা নামে এক নারী গৃহকর্মী পা হারিয়েছেন। গতকাল রাতে এ দুর্ঘটনা ঘটে বলে বনানী থানার ওসি ফরমান আলী জানিয়েছেন। আহত নারীকে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) ভর্তি করা হয়েছে। বনানীর চেয়ারম্যান বাড়ি এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। বর্তমানে রোজিনা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন। রাতেই তার একটি পা অস্ত্রোপচারের মাধ্যমে কেটে বাদ দেওয়া ...

ট্রাম্প-রাশিয়ার যোগসাজশ: ডেমোক্র্যাটদের মামলা

আন্তর্জাতিক ডেস্ক: ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন বিঘ্নিত করতে ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ তুলে যুক্তরাষ্ট্রে মামলা হয়েছে। রাশিয়া, ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচার ও উইকিলিকসের বিরুদ্ধে এই মামলাটি করেছে দেশটির বিরোধী দল ডেমোক্রেটিক পার্টি। বিবিসির খবরে বলা হয়েছে, ম্যানহাটনের ফেডারেল আদালতে মামলাটি করা হয়েছে। মামলায় ট্রাম্পের জ্যেষ্ঠ পরামর্শকদের নাম উল্লেখ করা হয়েছে। এসব পরামর্শকদের মধ্যে ট্রাম্পের জামাতা জেরাড কুশনার ও প্রচারণা দলের ...