১৫ই জুন, ২০২৬ ইং | ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ৪:০৭

box

বাগেরহাট-৩ আসনে উপ-নির্বাচন জুনে

নিজস্ব প্রতিবেদক: বাগেরহাট-৩ সংসদীয় আসনের উপ-নির্বাচন জুনের শেষে হতে পারে। ওই নির্বাচনের তফসিল আগামী মে মাসে ঘোষণা করা হবে বলে শুক্রবার সকালে  জানান নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ। তিনি জানান, মে মাসে এ আসনের তফসিল ঘোষণা করা হবে। সেক্ষেত্রে জুনের শেষ সপ্তাহে বা জুলাইয়ের প্রথম সপ্তাহে ভোট হবে। আগামী কমিশন সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে জানান নির্বাচন কমিশন সচিব। ...

থাইল্যান্ডের বিভিন্ন পণ্য সম্ভার নিয়ে মেলা শুরু ২৩ এপ্রিল

নিজস্ব প্রতিবেদক: থাইল্যান্ডের বিভিন্ন পণ্য সম্ভার নিয়ে আগামী সোমবার (২৩ এপ্রিল) থেকে শুরু হচ্ছে চার দিনব্যাপী ‘থাইল্যান্ড উইক ২০১৮’। রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে অনুষ্ঠেয় এ মেলার উদ্বোধন করবেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। বাংলাদেশের থাই দূতাবাস ও থাইল্যান্ডের বাণিজ্য মন্ত্রণালয় যৌথভাবে এ মেলার আয়োজন করছে। এ বছর থাইল্যান্ডের ৪৫টি এবং থাই পণ্য আমদানিকারক বাংলাদেশের ৩৩টি প্রতিষ্ঠান এ মেলায় অংশ নিচ্ছে। মেলা চলবে আগামী ...

আর এক ম্যাচ জিতলেই শিরোপা বার্সার

স্পোর্টস ডেস্ক: কোন ধরনের অঘটন না ঘটলে লা লিগায় বার্সার শিরোপা জয় অনেকটা নিশ্চিত। মেসিদের কাজটা আরও সহজ করে দিল পয়েন্ট টেবিলের দুইয়ে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদ। শেষ ম্যাচে রিয়াল সোসিয়েদাদের কাছে ৩-০ গোলে হেরে গেছে দলটি। আর এতে সমীকরণটা এমন দাঁড়িয়েছে শেষ পাঁচ ম্যাচের যে কোনো একটিতে জিতলেই শিরোপার মুকুট পরবে ভালভার্দের শিষ্যরা। নিজেদের মাঠে ম্যাচের শুরু থেকেই অ্যাটলেটিকো শিবিরে ...

স্ট্রাইকার অব দ্য ম্যাচ’ পুরস্কার জেতেন সাকিব

  স্পোর্টস ডেস্ক: বল হাতে ব্যর্থ সাকিব পাঞ্জাবের বিপক্ষে জ্বলে উঠলেন ব্যাট হাতে। ইনিংসের শেষ দিকে ব্যাট করতে নেমে ১২ বলে খেললেন ২৪ রানের ঝড়ো ইনিংস। শেষ পর্যন্ত তার দল হারলেও ২০০ স্ট্রাইক রেটে ব্যাট করে টাটা নিক্সন সুপার ‘স্ট্রাইকার অব দ্য ম্যাচ’ পুরস্কার জেতেন টাইগার এ তারকা। সাকিব যখন ব্যাটিংয়ে এলেন হায়দরাবাদের দরকার ২০ বলে ৫৯। কঠিন এ সমীকরণের ...

চেক প্রতারণার মামলায় সোহানা গ্রুপের চেয়ারম্যান আটক

নিজস্ব প্রতিবেদক: ২৮ কোটি টাকার চেক প্রতারণার মামলায় সোহানা গ্রুপের চেয়ারম্যান ও এশিয়ান টিভির সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মিজানুর রহমানকে গ্রেফতার করেছে গুলশান পুলিশ। বৃহস্পতিবার রাতে গুলশান-২ এর ৪৯ নম্বর সড়ক থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে  নিশ্চিত করেছেন গুলশান থানার ওসি আবু বকর সিদ্দিক। তিনি বলেন, মিজানুর রহমানের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে বেশ কয়েকটি মামলা ও গ্রেফতারি পরোয়ানা থাকায় তাকে ...

ফারমার্স ব্যাংকের চিশতী ফের দুইদিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক: জালিয়াতির মাধ্যমে ফারমার্স ব্যাংকের অর্থ আত্মসাৎ এর মামলায় ব্যাংকটির অডিট কমিটির সাবেক চেয়ারম্যান মাহবুবুল হক চিশতির (বাবুল চিশতি) ফের দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম ফাহ্দ বিন আমিন চৌধুরী এই অনুমতি দেন। এর আগে পাঁচ দিনের রিমান্ড শেষে দুর্নীতি দমন কমিশন (দুদক) তাঁকে আদালতে হাজির করে পুনরায় পাঁচ দিনের রিমান্ড আবেদন করে। শুনানি শেষে আদালত ...

বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের বৈঠক চলছে

মারুফ শরীফ, নিজস্ব প্রতিবেদক : বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের বৈঠক চলছে। জোটের প্রতিটি সংগঠনের শীর্ষ নেতারা বৈঠকে বসেছেন।আজ বৃহস্পতিবার রাত ৮টায় রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়েছে। জোটের প্রধান সমন্বয়ক বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বৈঠকে সভাপতিত্ব করছেন। বিএনপি চেয়াপারসনের প্রেস উইং-এর সদস্য শামসুদ্দীন দিদার এ তথ্য জানান। দিদার জানান, বৈঠকে উপস্থিত রয়েছেন ...

মাদক ব্যবসায়ীদের গুলিতে ৩ পুলিশ সদস্য আহত

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর গেন্ডারিয়া এলাকায় ইয়াবা ব্যবসায়ীদের গুলিতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় ঘুন্ডিঘোর শেলটেক গলির একটি বাসায় অভিযানের সময় গুলি ছোড়ে মাদক ব্যবসায়ীরা। অভিযানে অংশ নেওয়া গেন্ডারিয়া থানার দুই এএসআই ও এক কনস্টেবল গুলিবিদ্ধ হন। তাদের স্থানীয় আজগর আলী হাসপাতালে নেওয়া হয়েছে। এ ঘটনার সত্যতা নিশ্চিত করে গেন্ডারিয়া থানার ওসি কাজী মিজানুর রহমান গণমাধ্যমকে বলেন, ...

চাঞ্চল্যকর খোরশেদ হত্যা মামলার প্রধান আসামী অ্যামির ১০ বছরের কারাদণ্ড

নরসিংদী প্রতিবেদক: নরসিংদীতে চাঞ্চল্যকর কলেজ ছাত্র খোরশেদ হত্যা মামলার প্রধান আসামি স্কুল শিক্ষিকা আনিছা সুলতানা এ্যামিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। বৃহস্পতিবার সকালে নরসিংদী জেলা ও দায়রা জজ ফাতেমা নজিব এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী এমএন অলিউল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন। মামলার বিবরণে জানা যায়, একই কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষকতার সুবাধে খোরশেদ ও আরিফা সুলতানা এ্যামির সুসম্পর্ক গড়ে ওঠে। এর ...

কক্সবাজারের টেকনাফে সাড়ে ৫ লাখ ইয়াবা উদ্ধার

কক্সবাজার প্রতিবেদক: কক্সবাজারের টেকনাফ উপজেলায় অভিযান চালিয়ে সাড়ে ৫ লাখ পিস ইয়াবা বড়ি উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের দক্ষিণ খোনকার পাড়ার ধানক্ষেত থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ। এ অভিযান পরিচালনা করেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রনজিত কুমার বডুয়ার নেতৃত্বে থানা পুলিশের এস আই মনজুরুল হক ...