১৪ই জুন, ২০২৬ ইং | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ১:৫৬

মোহামেডানের ‘কালো চিতা’ খ্যাত মনির হোসেন মনুর ইন্তেকাল

স্পোর্টস ডেস্ক:

মোহামেডানের সমর্থকদের কাছে ‘কালো চিতা’ খ্যাত মনির হোসেন মনু আর নেই। আজ দুপুর ১২টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) লিভার সিরোসিসে ভুগে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন আশির দশকের তুখোড় এ ফুটবলার।

গত বছরের ১২ জুলাই লিভার সমস্যা নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন এ ফুটবলার। পরে সুস্থ হয়ে বাসায়ও ফিরে গিয়েছিলেন। কিন্তু চলতি বছর আবার একই রোগে আবারও হাসপাতালে ভর্তি হন। তবে এবার আর সেই হাসি মুখে বাড়ি ফেরা হল না।

দৈনিক দেশজনতা/এন এইচ
প্রকাশ :এপ্রিল ২০, ২০১৮ ৩:২৬ অপরাহ্ণ