১৫ই জুন, ২০২৬ ইং | ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ৪:১০

box

সৌদিতে যৌথ সামরিক মহড়া পরিদর্শন প্রধানমন্ত্রীর

অনলাইন ডেস্ক: সৌদি আরবে এক যৌথ সামরিক মহড়া ও কুচকাওয়াজ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সময় সোমবার (১৬ এপ্রিল) সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশ আল-জুবাইলে ‘গালফ শিল্ড-১’ শীর্ষক এ যৌখ সামরিক মহড়া পরিদর্শন করেন তিনি। সৌদি বাদশাহ বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল-সৌদ এসময় উপস্থিত ছিলেন। যৌখ মহড়ায় বাংলাদেশসহ ২৪টি দেশের সশস্ত্র বাহিনীর সদস্যরা অংশ নেয়। দেশগুলো হলো- যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সংযুক্ত ...

আলোচ্যসূচি ঠিক করতে বৈঠকে বিএনপি

মারুফ শরীফ, নিজস্ব প্রতিবেদক : আগামী কাল নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকের বিষয়সূচি ঠিক করতে আলোচনায় বসেছেন দলটির স্থায়ী কমিটির নেতারা। আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ আলোচনায় চলছে বলে নিশ্চিত করেছেন দলের চেয়ারপারসনের প্রেস উইংসের সদস্য শামসুদ্দিন দিদার। মঙ্গলবার সকাল ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের কার্যালয়ে বিএনপির প্রতিনিধি দলের মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হবে। ইসির ...

বৈশাখ হালখাতা থেকে ৪০৩ কোটি টাকার কর আহরণ

অনলাইন ডেস্ক: এবারের রাজস্ব হালখাতা ও বৈশাখ উৎসব থেকে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ৪০৩ কোটি ১৬ লাখ টাকার আয়কর আহরণ করেছে। করদাতাদের সাথে সুসম্পর্ক তৈরি এবং বকেয়া রাজস্ব আহরণে গতকাল রোববার দ্বিতীয়বারের মতো সারাদেশে আয়কর ও ভ্যাট অফিসে রাজস্ব হালখাতা ও বৈশাখ উৎসবের আয়োজন করে এনবিআর। এতে করদাতাদের অভূতপূর্ব সাড়া মিলেছে। এনবিআরের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা সৈয়দ এ মু’মেন জানান, এবারের রাজস্ব হালখাতা ও বৈশাখ উৎসবে বিপুল সংখ্যক করদাতা অংশগ্রহণ করেছে। তাদের কাছ থেকে ৪০৩ কোটি ১৬ লাখ ...

৯৯৯ নম্বরে ফোন, গ্রেপ্তার হলো ১১ ডাকাত

সুনামগঞ্জ প্রতিবেদক: সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার সলুকাবাদ ইউনিয়নের ডলুরা গ্রামে ডাকাতি করার সময় আন্তঃজেলা ডাকাত দলের ১১ জনকে দেশীয় অস্ত্রসহ আটক করেছে পুলিশ। সোমবার উপজেলার সলুকাবাদ ইউনিয়নের ডলুরা গ্রামের অদুদ মিয়া ও জুলহাস মিয়ার বাড়িতে ডাকাতির সময় তাদের আটক করা হয়। এ সময় এলাকাবাসী পুলিশকে জরুরি সেবাদানকারী ৯৯৯ নম্বরে ফোন দিলে বিশ্বম্ভরপুর থানা পুলিশ ঘটনাস্থলে এসে মালামালসহ ১১ ডাকাতকে আটক করে ...

আ.লীগের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটি গঠিত

নিজস্ব প্রতিবেদক: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ আওয়ামী লীগ ‘জাতীয় নির্বাচন পরিচালনা কমিটি’ গঠন করেছে। সোমবার দলের দফতর সম্পাদক  আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত বার্তায় এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, কমিটিতে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে চেয়ারম্যান, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য হোসেন তওফিক ইমাম কো-চেয়ারম্যান এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সদস্য সচিব ...

শাহবাগে মুক্তিযোদ্ধাদের মহাসমাবেশ ২৪ এপ্রিল

নিজস্ব প্রতিবেদক: জাতীয় অস্তিত্ব রক্ষা ও স্বাধীনতার বিরুদ্ধে ষড়যন্ত্র প্রতিহত করার লক্ষ্যে শাহবাগে ২৪ শে এপ্রিল বেলা দুইটায় মুক্তিযোদ্ধাদের মহাসমাবেশের ডাক দিয়েছে মুক্তিযোদ্ধা মহাসমাবেশ বাস্তবায়ন পরিষদ। আজ দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন এ ঘোষণা দেওয়া হয়। ২৪শে এপ্রিলের সমাবেশ থেকে জাতীয় অস্তিত্ব রক্ষা ও স্বাধীনতার বিরুদ্ধে সব ষড়যন্ত্র প্রতিহত করার লক্ষ্যে কর্মসূচি ঘোষণা করা হবে জানান মুক্তিযোদ্ধা মহাসমাবেশ বাস্তবায়ন ...

দুর্নীতির অভিযোগে চট্টগ্রাম বন্দর কর্মকর্তাকে গ্রেফতার করেছে দুদক

চট্টগ্রাম প্রতিবেদক: দুর্নীতির মামলায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের উপ-প্রধান অর্থ ও হিসাবরক্ষণ কর্মকর্তা সন্দীপন চৌধুরীকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার বিকেলে তাকে চট্টগ্রাম আদালতে তোলা হলে শুনানি শেষে কারাগারে পাঠানের আদেশ দেয় আদালত। এর আগে দুপুরে চট্টগ্রাম বন্দর ভবন থেকেই বন্দর কর্মকর্তা সন্দীপনকে গ্রেফতার করা হয়। দুদক সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-১ এর উপ-পরিচালক লুৎফুল কবির চন্দন বলেন, চট্টগ্রাম বন্দরে মালামাল ...

সেঞ্চুরি তুলে সবার উপরে জিদান

স্পোর্টস ডেস্ক:  এক সময়ের বিশ্বসেরা ফুটবলার জিনেদিন জিদান এবার কোচ হিসবেও জয়ের সেঞ্চুরি করলেন। রিয়াল মাদ্রিদের ডাগআউটে বসেও সাফল্যের সব ছোঁয়াই পেয়ে গেছেন তিনি। প্রথম মৌসুমেই টালমাটাল রিয়াল মাদ্রিদকে নিয়ে চ্যাম্পিয়ন্স লিগ জিতেয়েছেন। আর গতকাল ইস্কো-জাদুতে মালাগার মাঠ থেকে পাওয়া জয়ে রিয়ালের হয়ে শততম জয় পেয়ে গেলেন তিনি। এই মাইলফলক ছুঁয়েছেন মালাগার মাঠে, যেখানে ৫ মৌসুম পর গতবার দলকে লা ...

জঙ্গি সন্দেহে আটক ৭ যুবক রিমান্ডে

চট্টগ্রাম প্রতিবেদক: চট্টগ্রামে জঙ্গি সন্দেহে গ্রেফতার আন্তর্জাতিক রেডক্রসের এক কর্মীসহ সাতজনকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সোমবার চট্টগ্রাম মহানগর হাকিম আল ইমরান খানের আদালত শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন। তাদের জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ সাত দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করেছিল। রিমান্ড মঞ্জুর হওয়া আসামিরা হলেন- মো. মহিউদ্দিন তামিম, মো. আজফার হোসেন, মো. ইমরান খান, মো. ...

কোটা সংস্কার ইস্যুতে ঢাবিতে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ: আহত ৬

ঢাবি প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি ও সহসভাপতি গ্রুপের সংঘর্ষ হয়েছে। এতে ছয় জন আহত হয়েছেন। আজ সোমবার দুপুরে কোটা সংস্কার ইস্যু নিয়ে ঘটনা ঘটে। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। সহসভাপতি আরেফিন সিদ্দিক সুজনের অভিযোগ কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগের অনুসারীদের হামলায় ছয় জন আহত হন। তবে, এটি গুজব বলে দাবি করেছেন সোহাগ। আহতরা হলো ...