১৫ই জুন, ২০২৬ ইং | ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ১:৪৩

box

আনন্দঘন পরিবেশে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে পাঠদান শুরু

নিজস্ব প্রতিবেদক: আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো সিরাজগঞ্জের শাহজাদপুরে অবস্থিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ। শাহজাদপুর মহিলা ডিগ্রি কলেজে স্থাপিত অস্থায়ী ক্যাম্পাসে ২০১৭-১৮ শিক্ষাবর্ষে চার বছর মেয়াদী স্নাতক (সম্মান) শ্রেণিতে তিনটি অনুষদের পাঠদানের মধ্যদিয়ে বিশ্ববিদ্যালয়ের এ কার্যক্রম শুরু হয়। মঙ্গলবার (১৭ এপ্রিল) বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের উদ্বোধন করেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ উপাচার্য বিশ্বজিৎ ঘোষ। উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দেন- রেজিস্ট্রার ...

ভারতে বিদেশি পর্যটককে ধর্ষণ, ৫ জনের যাবজ্জীবন

আন্তর্জাতিক ডেস্ক ভারতের রাজধানী দিল্লীতে ডেনমার্কের এক নারীকে গণধর্ষণের ঘটনায় ৫ দোষীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। সোমবার দিল্লী হাইকোর্টের বিচারপতি এস মুরলীধর ও আই এস মেটার বেঞ্চ জানায়, নির্যাতিতার জবানবন্দি ও ডিএনএ রিপোর্টই দোষীদের জঘন্য অপরাধের সবচেয়ে বড় প্রমাণ। সেই প্রমাণের উপর ভিত্তি করেই আগের শাস্তি বহাল রাখে হাইকোর্ট। ঘটনাটি ২০১৪ সালের ১৪ জানুয়ারির। তখন ভারত-ভ্রমণে এসেছিলেন ওই নারী। প্রায় ...

ভুয়া মুক্তিযোদ্ধা সনদে পুলিশে চাকরি নেয়ায় গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক: নাটোরে ভুয়া মুক্তিযোদ্ধা সনদে পুলিশ কনস্টবল পদে চাকরি নেয়ার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশে। মঙ্গলবার দুপুরে উপজেলার হরিশপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। নাটোর সদর থানার তদন্ত কর্মকর্তা এসআই আকিব হোসেন জানান, সম্প্রতি নাটোরে পুলিশ নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় সদর উপজেলার লালমনিপুর গ্রামের ফরজ মণ্ডলের ছেলে রবিন মণ্ডল ও বড়াইগ্রাম উপজেলার পারবাগডোব গ্রামের সাইদুল জোয়ারদারের ছেলে ...

আগামী তিন দিন ঝড়ের প্রবণতা বেশি থাকবে : আবহাওয়াবিদ

নিজস্ব প্রতিবেদক: আগামী তিন থেকে চার দিন দেশের বিভিন্ন এলাকায় কালবৈশাখী ঝড়ের প্রবণতা বেশি থাকবে বলে সতর্ক করেছেন একজন আবহাওয়াবিদ। সেই সঙ্গে থাকবে শিলাবৃষ্টি। সারাদেশেই ঝড়ের এই প্রবণতা থাকবে। তবে সিলেট, ময়মনসিংহ, ঢাকায় বেশি হবে। মঙ্গলবার দুপুরের পর রাজধানী ঢাকার আকাশ হঠাৎ অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়, শুরু হয় বৃষ্টি। তাল মিলিয়ে চলে বিজলী। ভ্যাপসা গরমের পর এই বৃষ্টি এক দিন দিয়ে স্বস্তিই নিয়ে এসেছে নগরে। তবে ...

ময়মনসিংহে ছেলে শিশু নিয়ে ট্রেনের নিচে মায়ের ঝাঁপ

নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের গফরগাঁওয়ে আড়াই বছরের শিশু ছেলেকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন এক মা। মঙ্গলবার সকালে গফরগাঁও উপজেলার ধামাইল এলাকায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন লিজা খাতুন ও তার ছেলে ইয়াছিন ঢালী। নিহতের স্বামী রাজীব ঢালী জানান, ছেলে ইয়াছিনের হাতের দুটি আঙ্গুল কেটে যাওয়ায় সোমবার বিকালে শাশুড়ি নাসিমা খাতুনের সঙ্গে লিজার কথা কাটাকাটি হয়। এতে অভিমান করে সকাল ...

গাজীপুরে মেলার প্যান্ডেল পুড়িয়ে দিলো ভ্রাম্যমাণ আদালত

নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের শ্রীপুরের মাওনা ইউনিয়নের বারতোপা বাজারে অশ্লীল নৃত্য ও অসামাজিক কার্যকলাপের অভিযোগে বৈশাখী মেলার প্যান্ডেল আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় অশ্লীল নৃত্যের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত চার নারীকে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছে। শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সোহেল রানা সোমবার রাতে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। সাজাপ্রাপ্তরা হলেন- মাহফুজা, শারমিন, রাবিয়া ও আঁখি মনি। তাদের বিস্তারিত পরিচয় জানাতে পারেনি ...

আমিন জুয়েলার্সে ছাদ কেটে স্বর্ণ ও টাকা চুরি

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর গুলশান-২ নম্বরের ডিসিসি মার্কেটের আমিন জুয়েলার্সে অভিনব পদ্ধতিতে চুরির ঘটনা ঘটেছে। প্রথমে মার্কেটের ছাদ কেটে চুরি এবং চুরি শেষে ছাদ ঢালাই করা হয়েছে। চুরির ঘটনায় আমিন জুয়েলার্সের পক্ষ থেকে আনুমানিক ৩০০ ভরি স্বর্ণ ও ২৪ লাখ টাকা খোয়া যাওয়ার কথা বলা হয়েছে। তবে মঙ্গলবার ভোর পর্যন্ত কোন মামলা দায়ের করা হয়নি। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, শনিবার ( ...

মাদকদ্রব্য শনাক্তকরণ যন্ত্র নেই বিমানবন্দরগুলোতে

নিজস্ব প্রতিবেদক: দেশে প্রতিনিয়ত বাড়ছে মাদকের অবৈধ বাণিজ্য। ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদশে আন্তর্জাতিক মাদক চোরাকারবারিদের ‘ট্রানজিট রুট’ হিসেবে ব্যবহৃত হচ্ছে। স্থলবন্দর, সীমান্ত এলাকা ছাড়াও আন্তর্জাতিক বিমানবন্দরগুলো দিয়ে মাদক পাচার করছে চোরাকারবারিরা। কিন্তু দেশের তিন আন্তর্জাতিক বিমানবন্দরের কোনোটিতেই নেই মাদকদ্রব্য শনাক্তকরণ যন্ত্র। এছাড়া বিমানবন্দরগুলোতে রয়েছে জনবল সংকটও। তবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর জানিয়েছে, বিমানবন্দরগুলোতে মাদকদ্রব্য শনাক্তকরণ যন্ত্র বসানোসহ লোকবল বৃদ্ধির উদ্যোগ নেওয়া হচ্ছে। সিভিল ...

ব্রাজিলের বিশ্বকাপ প্রস্তুতি শুরু

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপের ডামাডোল শুরু হয়ে গেছে আগেই। পুরো বিশ্ব তাকিয়ে আছে রাশিয়ার দিকে। দলগুলোও প্রস্তুত নিজেদের ঝালাই করে নেওয়ার সর্বশেষ মিশনে। এবার রাশিয়া বিশ্বকাপের অন্যতম ফেভারিট ব্রাজিল। তারকাসমৃদ্ধ এই দলটির খেলোয়াড়রা মাতাচ্ছেন বিভিন্ন ক্লাবের হয়ে। সেরা তারকাদের সমন্বয়ে টিটের ব্রাজিল রাশিয়া বিশ্বকাপের অন্যতম শিরোপার দাবিদার। বিশ্বকাপের প্রস্তুতির শেষ প্রাক্কালের প্রথম মিশনে মাঠে নামছে ব্রাজিল। ক্রোয়েশিয়ার বিপক্ষে হবে তাদের প্রস্তুতির ...

জাবিতে আওয়ামীপন্থী শিক্ষকদের হাতাহাতি

নিজস্ব প্রতিবেদক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আওয়ামীপন্থী শিক্ষকদের দু’ গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার ভোর পৌনে ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিশমাইল এলাকায় পরিবহন ডিপোর সামনে এ ঘটনা ঘটে। উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম এবং সাবেক উপাচার্য অধ্যাপক শরীফ এনামুল কবিরের অনুসারী শিক্ষকদের মধ্যে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, উপাচার্য ফারজানা ইসলামের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় অ্যাক্ট-১৯৭৩, স্ট্যাটিউট ও সিন্ডিকেট পরিচালনা বিধি লঙ্ঘনের অভিযোগে ...