আন্তর্জাতিক ডেস্ক: মাত্র ১৫ বছর বয়সে চোখের সামনে দেখেছেন ইসরায়েলি বাহিনীর তাণ্ডব। ১৯৯৪ সালে তার চোখের সামনেই ইসরায়েলি বাহিনী আবু সাবেয়ীহ এর পরিবারের সদস্যদের খুন করেছেন। ওই দিন ২৯ জন নিহত ও শতাধিক আহত হয়েছিলেন। ইসরায়েলি একজন স্যাটেলারকে খুন করার অভিযোগে ২০১৫ সালের ডিসেম্বরে সাবেয়ীহসহ তার আরো তিন বোনকে হেনস্থা করতে থাকে ইসরায়েলি বাহিনী। ওই দিন আর ধৈর্য্য ধরে থাকতে ...
box
‘প্রাথমিক শিক্ষাক্রমে তথ্য প্রযুক্তি শিক্ষা অন্তর্ভুক্ত করা হবে’
নিজস্ব প্রতিবেদক: সরকার আগামী দুই বছরের মধ্যে প্রাথমিক শিক্ষাক্রমে তথ্য প্রযুক্তি শিক্ষা অন্তর্ভুক্ত করতে যাচ্ছে বলে জানিয়েছেন ডাক, টেলি যোগাযোগ ও তথ্য প্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার। বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল এবং ইয়ং বাংলা, সিআরআই আয়োজিত জাতীয় শিশু কিশোর প্রোগ্রামিং প্রতিযোগিতার প্রশিক্ষক প্রশিক্ষণ কর্মশালার দ্বিতীয় দিনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি আজ একথা বলেন। সারাদেশে বাছাইকৃত ১৮০টি শেখ রাসেল ডিজিটাল ল্যাবকে ট্রেনিং প্রদান এবং ...
ঢাবিতে ভাস্কর্যের চোখে কালো কাপড়!
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থিত বিভিন্ন ভাস্কর্যের চোখ কালো কাপড় দিয়ে ঢেকে রাখা হয়েছে। মঙ্গলবার সকালে ভাস্কর্যগুলোর মুখ কালো কাপড় দিয়ে ঢাকা থাকতে দেখা যায় ৷ তবে কারা, কী উদ্দেশ্যে এসব ভাস্কর্যের মুখ কালো কাপড়ে ঢেকে দিলো তা জানা যায়নি। সরেজমিনে দেখা যায়, কলাভবনের সামনে অবস্থিত অপরাজেয় বাংলা, ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্য এবং মধুর ক্যান্টিনের সামনে অবস্থিত ...
মেক্সিকো সীমান্তে ১৭১ বাংলাদেশী আটক
আন্তর্জাতিক ডেস্ক: মেক্সিকোর সাথে টেক্সাসের লারেডো সীমান্তে অবৈধ অভিবাসনের উদ্দেশ্যে ২০১৭ সালের অক্টোবর থেকে এপ্রিলের ১২ তারিখ পর্যন্ত ১৭১ জন বাংলাদেশী আটক করা হয়েছে। যুক্তরাষ্ট্রের শুল্ক এবং সীমান্ত সুরক্ষা বিভাগ (সিবিপি) এ তথ্য প্রকাশ করেছে। মেক্সিকোর সাথে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে ঢোকার চেষ্টার সময় তাদের আটক করা হয়। ২০১৭ অর্থ বছরে (অক্টোবর-আগস্ট) ওই একই সীমান্তে ১৮০ জন বাংলাদেশীকে আটক করা হয়েছিল। মেক্সিকো ...
ধামরাইয়ে কথিত বন্দুকযুদ্ধে নিহত ৩
নিজস্ব প্রতিবেদক: ঢাকার ধামরাইয়ে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে ডাকাত দলের তিন সদস্য নিহত হয়েছে। র্যাব ২-এর কোম্পানি কমান্ডার আনোয়ার রাজ্জাক জানান, আজ মঙ্গলবার বিকেল পৌনে ৫টার দিকে উপজেলার ধামরাই-কালামপুর সড়কে চুমবাগ ইউনিয়েনের কেলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতদের বয়স ৩০ থেকে ৪০ বছরের মধ্যে জানালেও র্যাব তাদের নাম-ধাম বলতে পারেনি। র্যাব-২ এর কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, ‘শৈলেন এলাকার একটি বেসরকারি উন্নয়ন ...
মিয়ানমারকে আইসিসির মুখোমুখি করতে রোহিঙ্গা নারীর আহ্বান
আন্তর্জাতিক ডেস্ক: ধর্ষণ, যৌন নিপীড়নসহ জঘন্য অপরাধের জন্য মিয়ানমারকে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) মুখোমুখি করতে জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছেন একজন রোহিঙ্গা নারী। তিনি বলেছেন, মিয়ানমারে অস্ত্র বিক্রি ও প্রাকৃতিক সম্পদের জন্য প্রতিযোগিতা করে মানবাধিকার লঙ্ঘন ও সহিংসতার নিন্দা জানানো ভন্ডামি। নিপীড়িত রোহিঙ্গা জনগোষ্ঠির প্রতিনিধি হিসেবে আইনজীবী রাজিয়া সুলতানা জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদে এ আর্জি জানান। রাজিয়া ২০১৪ সাল থেকে ...
আ’লীগ প্রার্থীর হলফনামায় তথ্য গোপনের অভিযোগ
খুলনা প্রতিনিধি: হলফনামায় তথ্য গোপনের অভিযোগে খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তালুকদার আব্দুল খালেকের মনোনয়ন বাতিল পূর্বক ব্যবস্থা গ্রহণের জন্য রিটার্নিং অফিসারের কাছে লিখিত অভিযোগ দেয়া হয়েছে। সোমবার দুপুরে কেসিসি নির্বাচনে বিএনপির মনোনীত মেয়র প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু এ অভিযোগ দাখিল করেছেন। সহকারী রিটার্নিং কর্মকর্তা ও খুলনার সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা হুমায়ুন কবির এই অভিযোগপত্র গ্রহণ করেন। অভিযোগে বলা ...
পদত্যাগ করলেন ইসলামী ব্যাংকের চেয়ারম্যান আরাস্তু খান
নিজস্ব প্রতিবেদক: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আরাস্তু খান পদত্যাগ করেছেন। আজ মঙ্গলবার ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় তিনি এ পদত্যাগপত্র জমা দেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি পদত্যাগ করেছেন। পদত্যাগের পর ইসলামী ব্যাংকের ওয়েবসাইট থেকে চেয়ারম্যান আরাস্তু খানের ছবি সরিয়ে ফেলা হয়েছে। নতুন চেয়ারম্যান নির্বাচন করা হয়েছে ব্যাংকের স্বতন্ত্র পরিচালক ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নাজমুল হাসানকে। এর আগে চলতি মাসের ...
এসডিজি অর্জনে কারিগরি শিক্ষার বিকল্প নেই: শিক্ষামন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ বলেছেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের অংশ হিসেবে কারিগরি শিক্ষা ব্যবস্থার উন্নয়নের কোন বিকল্প নেই। আজ মঙ্গলবার সচিবালয় সংলগ্ন পরিবহন পুল ভবনে কারিগরি ও মাদরাসা বিভাগের কর্মকর্তাদের সাথে বাংলা নববর্ষের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে একথা বলেন তিনি। কারিগরি শিক্ষাকে আরো জনপ্রিয় করার উপর গুরুত্বারোপ করে তিনি বলেন, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের উদ্যোগে এসডিজি লক্ষ্যমাত্রা ...
‘দেশে আয়হীন কর্মসংস্থান বাড়ছে’
অর্থনীতি ডেস্ক: বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) বিশেষ ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য মনে করেন দেশে আয়হীন কর্মসংস্থান বাড়ছে । তিনি বলেন, মোট দেশজ উৎপাদনের (জিডিপি) উচ্চতর প্রবৃদ্ধি গুরুত্বপূর্ণ হলেও কর্মসংস্থান আরও গুরুত্বপূর্ণ। কিন্তু আগে ছিল কর্মসংস্থানহীন প্রবৃদ্ধি, এখন হয়ে গেছে আয়হীন কর্মসংস্থান। মঙ্গলবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে চলতি অর্থবছরের বাজেট পর্যালোচনা শেষে আগামী অর্থবছরের বাজেট বিষয়ে সুপারিশ করতে গিয়ে ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর